চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবার ব্রতকিছুদিন আগে পরিচিত একজনের চাচার মৃত্যুসংবাদ পেলাম। ভুল চিকিৎসার শিকার হয়ে কারও মৃত্যুবরণ মেনে নেওয়া যায় না কোনোভাবেই; যদি সেই মৃত্যু সনদধারী চিকিৎসকের অবহেলার কারণে হয়, নির্বাক হয়ে যাওয়া ছাড়া উপায় থাকে না।চিকিৎসা কি কোনো পরীক্ষা? আমরা কি গিনিপিগ? কতিপয় চিকিৎসকের ভাবসাব দেখে অন্তত তা-ই মনে হয়—দিলাম দাওয়াই; বাঁচলে বাঁচবে, না বাঁচলে না বাঁচবে। তাঁদের এরূপ অমানবিক আচরণের কারণে পুরো চিকিৎসক সমাজকে হেয় হতে হচ্ছে সাধারণ মানুষের কাছে। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনেককেই প্রশ্ন করা হয় ‘কেন ডাক্তার হতে চাও?’ বাঁধা জবাব, ‘মানবতার সেবা করতে চাই।’ কথাটা কি তাঁরা আদৌ বিশ্বাস করেন, নাকি তা কেবল সময় ও সুযোগমতো আওড়ানোতেই সীমাবদ্ধ? জন্ম-মৃত্যুর ওপর মানুষের হাত নেই সত্য, কিন্তু প্রিয়জনের মৃত্যু কেউ স্বাভাবিকভাবে নিতে পারে না। আর সে ক্ষেত্রে চিকিৎসকের যদি কোনো গাফিলতি থাকে, তাহলে তা সীমাহীন ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। রোগী যদি নাও বাঁচে, তবু তার আত্মীয়স্বজনের মনে যেন এই সান্ত্বনাটুকু থাকে যে চিকিৎসকের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। পরিশেষে মানবসেবার মহান ব্রত নিয়ে যাঁরা চিকিৎসাশাস্ত্র পড়ছেন, চিকিৎসক হয়ে বের হওয়ার পর আজীবন যেন তা পালন করে যেতে পারেন, এই কামনা করছি।ডিউক জনপূর্ব আহম্মদনগর, মিরপুর, ঢাকা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়গত বছরের জুলাই মাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হলগুলো চালু করা হলেও এখন পর্যন্ত হল ক্যানটিন চালু করা হয়নি। ক্যানটিন চালু না হওয়ায় দূরের জেলা থেকে আসা শিক্ষার্থীদের খাওয়া-দাওয়ার দারুণ সমস্যা হচ্ছে। ক্যানটিন চালু না হওয়ায় অনেক শিক্ষার্থী ইচ্ছা থাকা সত্ত্বেও হলে উঠতে পারছে না। বাসের সংকটও শিক্ষার্থীদের দারুণ ভোগাচ্ছে। তাই হল ক্যানটিন চালু ও বাস-সংকট দূর করার জন্য হল প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই।জহির উদ্দিনশিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।গ্রন্থাগার সম্প্রসারণবর্তমান সরকারের এক মহতী উদ্যোগ গ্রন্থাগার সম্প্রসারণ। এ লক্ষ্যে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগারবিজ্ঞানের উন্নয়নে আরও কিছু উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কিন্তু দেশের সরকারি কলেজগুলোতে দীর্ঘদিন গ্রন্থাগারিক পদে নিয়োগ বন্ধ থাকায় বিপুলসংখ্যক নারী-পুরুষ গ্রন্থাগারবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও এই পেশায় নিজেদের সংশ্লিষ্ট করতে পারছেন না। গ্রন্থাগারগুলোর বেশির ভাগই পরিচালিত হচ্ছে পুরোনো পদ্ধতিতে, অদক্ষ কর্মী দ্বারা। এ কারণে সঠিক সময়ে পাঠকের হাতে সঠিক তথ্যটি তুলে দেওয়া সম্ভব হচ্ছে না।তথ্যপ্রযুক্তির এই জামানায় সরকারের এই মহতী উদ্যোগ আরও ফলপ্রসূ ও কার্যকর হতে পারে, যদি সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানে দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে গ্রন্থাগারগুলোকে যুগোপযোগী পদ্ধতিতে পরিচালিত করা হয়।দেশ, সমাজ, জাতি ও ক্রমপরিবর্তনশীল বিশ্বকে জানার কৌতূহল সৃষ্টি এবং তা স্থিতিশীল করায় উদ্বুদ্ধ করে সরকার গ্রন্থাগারিকতা পেশায় আরও সুযোগ সৃষ্টি ও মানোন্নয়নে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে প্রত্যাশা করি।সুখী, পাবনা।বংশী নদী বাঁচানঢাকার অদূরে সাভার ও ধামরাইয়ের কোলঘেঁষে বংশী নদী বহমান। একসময়ের স্রোতস্বিনী নদী আজ মৃতপ্রায়। এ অঞ্চলের কলকারখানার বর্জ্যের কারণে ভয়ানকভাবে দূষিত হচ্ছে নদীর পানি। বংশী নদীর পানির রং কালো হয়ে গেছে। পানিতে প্রচুর দুর্গন্ধ। দূষণের কারণে নদীর মাছ মরে ভেসে উঠছে। সরকারের কাছে আবেদন, বংশী নদী পুরোপুরি দূষিত হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিন, নয়তো বুড়িগঙ্গার মতো অচিরেই বংশী নদীও ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে।সোহেল রানাঢাকা কলেজ, ঢাকা।শিশু অধিকারআজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে একটি শিশু হয়ে ওঠে যোগ্য নাগরিক। বিশ্বের বিভিন্ন দেশ শিশুবান্ধব নানা কর্মসূচির মাধ্যমে শিশু অধিকার বাস্তবায়নের নানা প্রয়াস চালাচ্ছে। যৌন হয়রানি, শিশুশ্রম, পাচারের শিকার হচ্ছে শিশুরা। সমাজের মানুষরূপী পশুরা তাদের হীন স্বার্থ চরিতার্থের লক্ষ্যে শিশুদের দিয়ে করাচ্ছে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা, ছিনতাই, লুট এমনকি খুনের মতো ভয়ংকর জঘন্য কাজ। অপরাধ নামক শব্দটির মানে বুঝে ওঠার আগেই অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে যেতে হচ্ছে কারাগারে, অথচ শিশুটির থাকার কথা তার বাবা-মায়ের কাছে নিরাপদ আশ্রয়ে। শিশুর প্রতি অবিচার করা হলে একটি শিশুই ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় দেশ।মোশাররফ হোসেনশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।