চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ততাগত ৪ এপ্রিল প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, বখাটে ছেলেদের উৎপাত সইতে না পেরে আত্মাহুতি দিয়েছে অষ্টম শ্রেণীর ছাত্রী ইলোরা। স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করছে পাড়ার বখাটে ছেলেরা। এ খবর প্রতিনিয়ত শোনা যাচ্ছে। মনে প্রশ্ন জাগে, বখাটে ছেলেরা এত সাহস কোথায় থেকে পায়? এ দেশের মেয়েরা কি এভাবে নির্যাতিত হতেই থাকবে? এ স্বাধীন দেশে আমরা এই অল্প বয়সের মেয়েদের স্বাধীনভাবে লেখাপড়া করার অধিকারটুকুও দিতে পারি না।দিনের পর দিন উত্ত্যক্ত করার কারণে মেয়েরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। শেষ পর্যন্ত এদের কেউ কেউ নিজের জীবন নিজেই কেড়ে নিয়ে আমাদের সবাইকে জানান দিয়ে যাচ্ছে পরিস্থিতি কত খারাপ। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সম্মিলিত প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বোপরি এই অল্প বয়সী মেয়েদের শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের সব পর্যায় থেকে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ছাত্ররাজনীতিসম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যার নৃশংস ঘটনাগুলো ছাত্ররাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। ছাত্ররাজনীতি বর্তমানে কেবল সেশনজট আর নিরাপত্তাহীনতাই বয়ে আনছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। নীতিনির্ধারকদের ভেবে দেখতে হবে, এ অপূরণীয় ক্ষতি ও ত্যাগের বিপরীতে ছাত্ররাজনীতি আমাদের কী দিচ্ছে, অথবা যা দিচ্ছে, তা কতটুকু প্রয়োজনীয় বা কল্যাণকর। গত ২০ বছরে, বিশেষ করে গণতান্ত্রিক সরকারের সময়ে, ছাত্ররাজনীতি উল্লেখযোগ্য কোনো অবদান জাতীয় রাজনীতিতে রাখতে পারেনি। আজ ছাত্ররাজনীতির নামে চলে আধিপত্য বিস্তার, ক্ষমতা প্রদর্শন, হত্যাযজ্ঞ।তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি-পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষাজীবনের শেষ দিন পর্যন্ত টিকে থাকতে মধ্যবিত্ত পরিবার থেকে আসা এসব শিক্ষার্থীদের যে কতটুকু মূল্য দিতে হয় এবং তার পরিবারকে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়, তা শুধু ভুক্তভোগীরাই জানেন।মৃত্যুভয়ে ভীত আজ শিক্ষার্থীরা। জীবনেরই যেখানে নিরাপত্তা নেই, সেখানে কিভাবে মুক্তবুদ্ধির চর্চা হবে, নীতির চর্চা হবে, জ্ঞানের বিস্তার লাভ হবে? সরফরাজ নেওয়াজশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।