চিঠিপত্র
ব্যাংকের চার্জগ্রাহক ভবিষ্যতের জন্য ব্যাংকে টাকা গচ্ছিত রাখেন। বর্তমানে সঞ্চয়ের ওপর মুনাফার হার কমে গেছে। তার ওপর প্রতিবছর দুবার মুনাফার ওপর কর, সার্ভিস চার্জ, সার্ভিস চার্জের ওপর ভ্যাট ও এক্সাইজ ডিউটিসহ বিভিন্নভাবে টাকা কর্তন করা হয়, যা মড়ার ওপর খাঁড়ার ঘা। ফলে ব্যাংকে সঞ্চয়ের অভ্যাস কমে যাচ্ছে, অর্থনীতিতে যার সুদূরপ্রসারী বিরূপ প্রভাব পড়বে। ন্যূনতম জমা/স্থিতি না থাকলে পেনালটি আরোপ করা হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত লেনদেন না করলে হিসেবের মালিক সরকার বা বাংলাদেশ ব্যাংক। খাজনার চেয়ে বাজনা বেশি—এভাবে চলতে পারে না। এমতাবস্থায় আবেদন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এসব অবাস্তব, অবন্ধুসুলভ ব্যবস্থা বাদ দেওয়া হোক। এতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণ বাঁচবে, সঞ্চয়ের অভ্যাস বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে।কাজী মতলুব আহমদলালমাটিয়া, ঢাকা।অরক্ষিত শাটল ট্রেনশাটল ট্রেনবিহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা এক মুহূর্তের জন্যও ভাবতে পারি না। এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীর গর্বের বস্তু এই শাটল। ক্লাস, পরীক্ষা, ভাইভা—সবকিছুই শাটল ট্রেনের সময়সূচির ওপর ভিত্তি করে ঠিক করা হয়। এক দিন শাটল ট্রেন বন্ধ থাকলে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা এমনকি ভাইভার তারিখ পিছিয়ে দেওয়া হয়। অথচ প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর ভাগ্যের সঙ্গে জড়িত এই ট্রেনের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ উদাসীন। রাতে যখন শাটল ট্রেনগুলো বটতলী স্টেশনে রাখা হয়, এর ভেতরে চলে জুয়া, গাঁজার অবাধ আড্ডা। অথচ একটু নজরদারি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিলেই এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।কাজী হুমায়ুন কবীরশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।