চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গত হাওরসুনামগঞ্জে হাওর ডুবেছে, ভেঙেছে কৃষকের বুক, শেষ হয়ে গেছে বুকভরা স্বপ্ন। তাঁদের ঘরে এখন খাবার নেই। না খেয়ে দিন কাটাতে হবে এসব সোনার ফসল ফলানোর কারিগরের। ঋণের টাকা ও খাবারের জন্য জমি-জিরাত বা গবাদিপশু বিক্রি করতে হবে বলে অনেকেই বিষণ্ন। এই জেলার ৫০টি হাওরের ৩৭টি পানির নিচে। পত্রিকায় প্রকাশ, ৬০০ একর জমির পাকা ধান তলিয়ে গেছে। কিছুদিন আগেও যেখানে সোনার ধান দেখে বুক ভরত সোনালি স্বপ্নে, আজ সেখানে সাদা পানির উন্মাদ ঢেউ দেখে স্বপ্ন ভাঙে। কৃষকের আর্থিক অবস্থা আমরা জানি। তাঁরা খেতে শুধু ফসল নয়, স্বপ্ন বপন করেন। কিন্তু সে স্বপ্ন আজ পানিতে ডুবে মরেছে।সবচেয়ে দুঃখজনক হলো, হাওরের বেড়িবাঁধের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিল, তার ১২ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সাংসদদের বিরুদ্ধে। এ যেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখা। জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নামে এমন অভিযোগ দুঃখজনক। হাওরের কৃষক আজ অসহায়। এ পর্যন্ত কোনো সরকারি-বেসরকারি সাহায্য তাঁরা পাননি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটির প্রধান হিসেবে আমরা প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করছি, হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করুন। মানুষের হাহাকারে তাঁদের পাশে দাঁড়ান। অতিদ্রুত বাঁধ নির্মাণের ব্যবস্থা করুন। জনপ্রতিনিধিদের স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থা করুন। দিনবদলের রূপকার হিসেবে প্রধানমন্ত্রীর কাছে হাওরের কৃষকেরা অন্তত এটুকু আশা করতেই পারেন।মো. রুহুল আমীনশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।হিমাগারে বিদ্যুৎরাজশাহীতে ব্যাপকভাবে আলুর চাষ হয়। আলুর বাম্পার ফলনের কারণে চাষিরা খুশির পাশাপাশি হতাশও হয়েছেন। দাম না পাওয়া ও সংরক্ষণ করতে না পারাই হতাশার মূল কারণ। অনেকে হিমাগারে জায়গা না থাকায় আলু সংরক্ষণ করতে পারেননি। যাঁরা পারেননি, তাঁরা যেমন হতাশ আবার যাঁরা পেরেছেন তাঁদের মধ্যেও রয়েছে শঙ্কা।বর্তমানে লোডশেডিং এবং লো-ভোল্টেজের কারণে আলু সংরক্ষণ করেও চাষিরা চিন্তিত। বীজ ও খাবার আলুর ভবিষ্যৎ কী হবে তা জানেন না এখানকার চাষিরা। অনেক হিমাগারে জেনারেটর থাকলেও তা চালু রাখছে না। বেশ কিছু হিমাগারে আলুর পচন শুরু হয়েছে। লোডশেডিং ও লো-ভোল্টেজের কবলে এখন রাজশাহীর আলুচাষি ও হিমাগার। এ অবস্থার উন্নতি না হলে ব্যাপক লোকসানের মুখ দেখতে হবে আলুচাষি ও হিমাগারের মালিকদের। তাই হিমাগারে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি করছি।জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।বিদ্যালয়টি বাঁচানকুড়িগ্রামের ফুলবাড়ীতে অবস্থিত ফুলবাড়ী জছিমিয়া উচ্চবিদ্যালয়টি প্রায় শত বছরের পুরোনো। যখন এ জনপদে উল্লেখযোগ্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না তখন দূরদূরান্ত থেকে অনেকে পড়তে আসতেন এখানে। ১৯৭১ সালে এটি ছিল শরণার্থীদের আশ্রয় শিবির ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প। পরে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে এ বিদ্যালয় অসামান্য ভূমিকা রেখেছে। শুধু পড়াশোনা নয়, খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় এ বিদ্যালয়ের স্থান ছিল সামনের সারিতে। এ বিদ্যালয়ের যাঁরা পড়াশোনা করতেন তাঁরা নিজেদের পরিচয় দিয়ে গর্ব বোধ করতেন। কিন্তু দুঃখের বিষয়, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি এখন ধ্বংসের পথে। অনেক দিন ধরেই নিয়মিত ক্লাস হয় না। ব্যবস্থাপনা কমিটির অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যানের রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হচ্ছে কোমলমতি শিশুরা। শিক্ষক-নিয়োগ নিয়ে বিতকের্র কথা শোনা যায়। মাত্র ১০ মাসের ব্যবধানে পাঁচজন প্রধান শিক্ষক পরিবর্তন করা হয়েছে। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছেন অভিভাবকেরা। এ এলাকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যপীড়িত। সন্তানকে ভালো স্কুলে পড়ানোর ক্ষমতা তাদের নেই, কিন্তু বিদ্যালয়টির করুণ দশা দেখে তারা হতাশ। এ অবস্থা আর কত দিন চলবে? যাঁরা এ বিদ্যালয়টিকে নিয়ে রাজনীতি করছেন তাঁরাও এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাঁদের কাছে অনুরোধ, দয়া করে বিদ্যালয়টি নিয়ে আর রাজনীতি করবেন না। বিদ্যালয়টির সমস্যা নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শাকিল আব্দুল্লাহশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।