চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজিতে চেক বইঅগ্রণী ব্যাংক সম্প্রতি ইংরেজিতে তাদের নতুন চেক বই ছেপে গ্রাহকদের মধ্যে বিলি করতে শুরু করেছে। বিস্ময় ও পরিতাপের বিষয় হলো, এই নতুন চেক বইয়ের কোথাও একটি বাংলা অক্ষর নেই। অথচ অগ্রণী ব্যাংক বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আর বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা। যদি কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ বা অন্য কোনো কারণ চেক বইয়ে ইংরেজির ব্যবহারকে অত্যাবশ্যক করে তোলে, তাহলেও তার জন্য বাংলা ভাষাকে পুরোপুরি নির্বাসন দেওয়ার যুক্তি নেই। এমন নয় যে চেক বইটি কেবল বিদেশি গ্রাহকদের ব্যবহারের জন্য (ব্যাংকটির গ্রাহকদের কত শতাংশই বা বিদেশি? বরং যতদূর জানি, বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্যাংকটির শাখা রয়েছে)। ব্যাপারটি কি কর্তাবিশেষের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা খেয়ালখুশির ফল, নাকি এর পেছনে ব্যাংকের পরিচালনা বোর্ড বা সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত কাজ করছে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা কি আমরা আশা করতে পারি? একদিকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য উদ্যোগ নেওয়ার কথা বলবেন, অন্যদিকে দেশেরই কোনো কোনো সরকারি প্রতিষ্ঠান এভাবে বাংলা বর্জনের কাজে সাফল্য দেখাবে, বীরদর্পে এগিয়ে যাবে, এই স্ববিরোধ চলতে পারে না। সেদিক থেকে বিষয়টিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তাই যদি করা হয় তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানগুলোও একই ধরনের ঔদ্ধত্য প্রকাশে প্ররোচিত হবে।শাকিনা হাসীন, মিরপুর, ঢাকা।স্যাটেলাইট টাউনরাজধানী ঢাকা জনসংখ্যার ভারে ভারাক্রান্ত। শিক্ষা, স্বাস্থ্য, চিকিত্সা, বিচার, বিদেশ গমনাগমন ও কর্মসংস্থানের মূল কেন্দ্র রাজধানী ঢাকা। বর্তমান সরকার যানজট রোধে ফ্লাইওভার, উড়ালপথ ও অন্যান্য ব্যবস্থার কথা ভাবছে। কিন্তু এই ব্যবস্থাগুলো ঢাকার যানজট কমাতে খুব একটা সফল হবে না যদি ঢাকামুখী জনস্রোত রোখা না যায়। এ ক্ষেত্রে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা হলে সুফল মিলবে। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে আধুনিক স্যাটেলাইট টাউন প্রতিষ্ঠা করে স্যাটেলাইট টাইনগুলোতে ঢাকার বিভিন্ন অফিস-আদালত, শিল্প কলকারখানা, বসবাসের জন্য সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাট ও প্লটের ব্যবস্থা করে দিলে জনগণ সেখানে যাবে ও থাকবে; এতে রাজধানী ঢাকার ওপর জনগণের নির্ভরশীলতা কমবে। কমবে যানজট। সম্প্রতি রাজধানীর চারপাশে চারটি স্যাটেলাইট সিটি নির্মাণ করার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু শুধু ঢাকায় নয়, অন্য সাতটি বিভাগীয় শহরে সাতটি স্যাটেলাইট টাউন প্রতিষ্ঠার উদ্যোগ এবং বিভিন্ন নাগরিক সুবিধা ওই সব স্যাটেলাইট টাউনে দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। নাছরুল ইসলাম, উত্তরা, ঢাকা।