চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্বকালীন ছুটিসম্প্রতি প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হচ্ছে। নারীর অংশগ্রহণ ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব। সরকারের এত সহযোগিতা ও উত্সাহের পরও কর্মক্ষেত্র এখনো নারীর জন্য স্বাচ্ছন্দ্যময় হয়ে ওঠেনি। কেউ মাতৃকালীন ছুটির আবেদন করলে তাঁকে বিরূপ মন্তব্য শুনতে হয়। এই সময়ে তাঁকে কাজ করতে বাধ্য করা হয়। যেহেতু নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রদান করেন, সেহেতু তাঁর নির্দেশ না মেনে উপায় থাকে না। সন্তানসন্ততির কথা ভেবে স্বামীর কর্মস্থল বা সুবিধাজনক কর্মস্থলে পদায়ন চাইলে বিরূপ মন্তব্য শুনতে হয়। তাঁদের বক্তব্য হলো, নারীরা সুষ্ঠু ও গতিময় কাজের জন্য বাধা; যেখানে পুরুষেরা কাজ পায় না, সেখানে নারীদের নিয়োগ দিয়ে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। অনেক ঊর্ধ্বতন কর্তা বলেন, এত সমস্যা থাকলে চাকরি করতে আসছেন কেন? এরূপ অবস্থার মধ্যে দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ও সহযোগিতা বৃদ্ধি অবশ্যই প্রশংসার দাবি রাখে।মাতৃত্বকালীন ছুটি চার মাস করার সঙ্গে আরেকটি বিষয় যোগ করতে চাই, তা হলো অনেক মেয়ের ছাত্রীত্ব শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। দেখা গেল, যখন তাঁর চাকরি হলো, তখন সে সন্তানসম্ভবা। চাকরির আট মাসের মাথায় তাঁর সন্তান এল। এ ক্ষেত্রে তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন না। মাতৃত্বকালীন ছুটির আইনে আছে, চাকরি নয় মাস পূর্ণ না হলে মাতৃত্বকালীন ছুটি পাবেন না, যা একজন নারীকর্মীর চাকরির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত করে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, মাতৃত্বকালীন ছুটি পাওয়ার ক্ষেত্রে নয় মাসের বাধাটি রহিত করে নারীর চাকরির পরিবেশ আরও সুগম করা হোক।নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম।