চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসসির প্রতিমার্চ মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ৩০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তিতে বিসিএস তথ্য ক্যাডারে সহকারী বেতার প্রকৌশলী এবং বিসিএস রেলওয়ে প্রকৌশল ক্যাডারে সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদের আবেদন-যোগ্যতায় ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়নি। সেখানে ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এবং মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি চাওয়া হয়েছে। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শত শত স্নাতকের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে রেডিও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রো-ম্যাগনেটিক থিওরি অ্যান্ড অ্যান্টেনা, কমিউনিকেশন সিস্টেমস, ইলেকট্রনিক কমিউনিকেশনস, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেলুলার মোবাইল কমিউনিকেশন, টেলিট্রোফিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন থিউরি অ্যান্ড কোডিং, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়, যা সহকারী বেতার প্রকৌশলী এবং সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী পদের জন্য অপরিহার্য। পাবলিক সার্ভিস কমিশন কি বিষয়টি খেয়ালকরবে? মো. শেখ রাসেলইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।নতুন সিএনজি স্টেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের ভয়াবহ সংকট চলছে। গ্যাসের অভাবে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা হচ্ছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, গ্যাসের এই প্রকট সংকটের মধ্যেও নতুন নতুন সিএনজি স্টেশন স্থাপন করা হচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কয়েক মাসে বেশ কয়েকটি সিএনজি স্টেশন চালু হয়েছে। গ্যাসের চাপ কম থাকলেও প্রভাবশালীদের চাপে নতুন সংযোগ অব্যাহত আছে। গ্যাসের এই সংকটের সময়ে নতুন সিএনজি স্টেশন চালু করতে দেওয়ার প্রয়োজন আছে কি? ওমর আলীমোহাম্মদপুর, ঢাকা।