চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতাখুলনার চারটি উপজেলায় ৫০ হাজার একর জমিতে স্থায়ী জলবাদ্ধতার কারণে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। খুলনা জেলার উত্তরে তেরখাদা, দিঘলিয়া, রূপসা এবং নড়াইলের কালিয়া উপজেলার বিশাল এলাকাজুড়ে বাসুখালি বিল অবস্থিত। অন্যদিকে তেরখাদা উপজেলার সাচিয়াদহ ও ছাগলাদহ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ভূতিয়ার বিল অবস্থিত। ভূতিয়ার বিলে জমির পরিমাণ প্রায় ২০ হাজার একর এবং বাসুখালি বিলে জমি রয়েছে প্রায় ৩০ সহস্রাধিক একর। এক লাখ কৃষিজীবী পরিবারের প্রায় পাঁচ লাখ মানুষ চাষাবাদের উপর নির্ভরশীল। বিগত কয়েক বছর যাবত এসব জমিতে কোনো ফসল উৎপাদিত না হওয়ায় এলাকার মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। তাই সরকারের কাছে এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।মো. আজিজ রেজাশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।যৌন হয়রানিরবি ঠাকুরের কাদম্বিনী মরে প্রমাণ করে যে সে মরে নাই। আর আমাদের রাষ্ট্র ও সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার শিকার তিশা, সিমি, ফাহিমা, ফাতিমা হয়ে ইলোরা সবাই মরে প্রমাণ করছে যে, তাঁরা বেঁচে ছিল। তাঁদের মরার আগে আমাদের পুরুষতন্ত্র আর নারীর আড়ালে পুরুষশাসিত রাষ্ট্রযন্ত্র মানতে নারাজ যে, তাঁরা বেঁচে ছিল। তাই নারীর নিরাপত্তা আর বেঁচে থাকার ব্যাপারে কারোরই কোনো মাথাব্যথা নেই।অভিভাবকহীন বাংলার নারীর আজ শেষ আশ্রয় তাই ফাঁসির দড়ি আর বিষের বড়ি। নগরে আগুন লাগলে মন্দির বাদ যায় না। রাস্তার বখাটেদের দোষ দিয়ে সবাই পার পেয়ে যেতে চায়। মেয়েদের স্কুলগুলোর সামনে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে রাষ্ট্রও তার দায়িত্ব শেষ করেছে। পত্রিকার পাতায় সম্মিলিত বিবৃতি দিয়ে বুদ্ধিজীবীরাও দেশোদ্ধার করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যখন ছাত্রীকে যৌন হয়রানি করে সেটা বন্ধ করবে কে। কোনো সাদা পুলিশ ওই অধ্যাপকের মানসিকতার গেটে পাহারা দেবে? রাস্তার বখাটে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। খেতাব কেবল ভিন্ন, মানসিকতা এক। ধিক! শতধিক নারীরই গর্ভজাত কৃতঘ্ন পুরুষতন্ত্র।মোনশেদ শুভ্র, চট্টগ্রাম।শাটল ট্রেনবর্তমানে শাটল ট্রেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। মাত্র দুই মাসের ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন মেধাবী ছাত্র খুন হয়েছে। এই তিনটি খুনের সঙ্গে জড়িত সম্ভাব্য খুনিদের পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে বলে এখনও জানা যায়নি। পরপর তিন খুনের ঘটনায় প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একের পর এক খুন করে সন্ত্রাসীরা ধরাছোয়ার বাইবে থেকে যাচ্ছে। কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে মনে হয় না। সন্ত্রাসীদের কাছে শাটল ট্রেন বা রেললাইন এখন খুনের ঘটনার নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এখানে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।ই এইচ সাজুশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।