চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যক্রমপত্রিকার পাতা খুললেই চিত্ত কেঁপে ওঠা সব খবর। সন্তানের হাতে যে পত্রিকা তুলে দিয়েছি, এখন তা সরিয়ে রাখতে মন চায়। খুন, ছিনতাই, নারী নির্যাতন, দুর্ঘটনার এমন শয়ে শয়ে ঘটনা আমাদের অসুস্থ সমাজের চিত্রই তুলে ধরছে। পারিবারিক ও সামাজিক ব্যবস্থায় মানবিক মূল্যবোধের ব্যাপক অবক্ষয় দেখা দিচ্ছে। বর্তমানে আমাদের বিদ্যুৎ, গ্যাস, পানিসহ আরও অনেক সংকটের মতো মানবিক মূল্যবোধের অভাবও একটি বিরাট সামাজিক সংকট। আমাদের পাঠ্যক্রম শিক্ষার্থীর মনের সুকুমারবৃত্তিগুলো, স্বপ্নগুলো জাগিয়ে দিতে কতটুকু সক্ষম? সংস্কৃতিমনা, সমব্যথী, সহমর্মিতার ছোঁয়া কতটুকু পাচ্ছে শিক্ষার্থীরা? অধিকাংশ স্কুলেই সংস্কৃতিচর্চা নেই বললেই চলে। ভালো ভালো সংঘ নেই, যেখানে নিজেকে বিকশিত করবে। সেখানে এতই বিশাল পাঠ্যক্রম, সেটা অনেকাংশেই ‘মশার ওপর হাতি চড়া’র হওয়ার মতো অবস্থা। আমার মনে হয়, সময় এসেছে পাঠ্যক্রম প্রণেতাদের নতুন করে পাঠ্যক্রম তৈরির কথা ভাবার, যেখানে জীবনচর্চা গুরুত্ব পাবে। সংস্কৃতিচর্চা করলে অনেক গুরু কথা অন্তরে স্থান করে নেয়; খেলাধুলার মাধ্যমে শরীর মনে আনন্দ বয়ে যায়, ধৈর্য ধারণের জ্ঞান লাভ করা যায়; ধর্মচর্চার মাধ্যমে শাশ্বত সুন্দর জীবন বোধের ধারণা পাওয়া যায়; সাহিত্যচর্চা আলোকিত মন তৈরি করে; ভালো সংঘ ভালো সংগঠন তৈরিতে প্রস্তুত করে; তাই এই বিষয়গুলোর আলোকে পাঠ্যক্রম তৈরির কথা ভাবতে হবে। এই বিষয়গুলো আর সহপাঠক্রমিক কার্যাবলি না রেখে মূল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। তবেই সার্বিক সৃজনশীলতার বিকাশ ঘটবে, একটি মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে উঠবে।মিলি, ঢাকা।শৈশব২৩ এপ্রিলের প্রথম আলোর সম্পাদকীয় পাতায় শাহাদুজ্জামানের ‘খোকা-খুকু আর কাঠবিড়ালী’ শিরোনামের লেখাটিতে লেখক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাবনার উদ্রেককারী একটি বিষয়ে দৃষ্টিপাত করেছেন। লেখাটি পড়ে আমি ভীত ও শঙ্কিত। কোথায় যাচ্ছে আমাদের শিশুরা? ভুল বললাম, বলা উচিত, আমাদের শিশুদের আমরা কোথায় নিয়ে যাচ্ছি?সব মা-বাবাই চান, তাঁদের সন্তান বড় হয়ে শিক্ষিত, রুচিশীল, আধুনিক ও সফল মানুষ হোক। কিন্তু চাওয়ার বাস্তব রূপ দিয়ে গিয়ে কী ঘটে চলেছে? আমাদের শিশুরা এখন রবীন্দ্র-নজরুলের কবিতার স্বাদ থেকে বঞ্চিত। শহুরে শিশুরা অনেকে বাংলার চেয়ে হিন্দি আর ইংরেজিতে ভালো করে কথা বলতে পারে। হিন্দি চ্যানেলের বস্তাপচা অনুষ্ঠান দেখে দেখে ওরা এই অসম্পূর্ণ ইংরেজি-নির্ভর হিন্দি ভাষাটি আয়ত্ত করেছে। মনের ওপর বিনোদনের প্রভাব অনস্বীকার্য। একটা শিশু যখন কম্পিউটার গেমসে আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে খেলা করে কিংবা ইংরেজি-হিন্দি অ্যাকশনধর্মী ছবিতে মারপিটের দৃশ্যগুলো দেখে, তখন তার মধ্যে সহিংসতা জন্ম নেয়, সে হয়ে ওঠে সহিংস মনোভাবাপন্ন। এর প্রতিফলন আমরা সমাজে অহরহ দেখতে পাচ্ছি। এর জন্য কি আমরা বড়রাই দায়ী নয়? তবে শাহাদুজ্জামান যৌনতার যে বিষয়টি শিশুদের ক্ষেত্রে তুলে ধরেছেন, তা ভয় পাইয়ে দেওয়ার মতো একটি খবর। আমরা অভিভাবকেরা কি ব্যাপারটা বুঝতে পারছি?আমরা চাই, প্রতিটি শিশুর শৈশব হোক মধুময়। আজকের শিশুরাই আগামীর শিল্প-সংস্কৃতির ধারক-বাহক। তাই আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তাদের জন্য একটি সাজানো বাগান চাই। সেই সাজানো বাগানটা আমাদেরই তৈরি করে দিয়ে যেতে হবে।মুহাম্মদ ওয়াহিদুল আলম জাফরাবাদ, চট্টগ্রাম।রাস্তা সংস্কার দীর্ঘদিন সংস্কারের অভাবে ময়মনসিংহ শহরের অনেক রাস্তায় স্থানে স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। চলাচলের জন্য এসব রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খোদ ময়মনসিংহ পৌরসভার চারদিকের রাস্তাগুলো, বিশেষ করে আমলাপাড়া এলাকার প্রধান তিনটি রাস্তার অবস্থা খুবই নাজুক। ভারী বৃষ্টি হলে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। জানা যায়, রাস্তার পানি নিষ্কাশনের পুরোনো নালা ভরাট ও দখল হয়ে যাওয়ায় নতুন করে নালা তৈরির জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু আজও তা সফলতার মুখ দেখেনি। শহরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর আশু সংস্কার এবং জলাবদ্ধতা দূর করার জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন। অমিত চৌধুরী ময়মনসিংহ। কর আইন লঙ্ঘনসংবেদনশীল পুঁজিবাজারে শেয়ার বেচাকেনা থেকে উদ্ভূত আয়ের ওপর করারোপ প্রসঙ্গে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছিল, সরকার এর ওপর কর ধার্যের নীতিগত সিদ্ধান্তে যাচ্ছে, যার বিরুদ্ধে বিনিয়োগকারীদের পক্ষ থেকে প্রতিবাদও হয়েছে। বিষয়টি স্পর্শকাতর নিঃসন্দেহে। আয়কর অধ্যাদেশের ২(১৫) ধারার ব্যাখ্যামতে, স্টক ও শেয়ার মূলধনি সম্পত্তি, যার মূলধনি আয় শুধু ৩১ ধারার বিধান অনুযায়ী পরিগণনা এবং কর ধার্য করা হয়। পক্ষান্তরে, ৩২ (৭) ধারার বিধান অনুযায়ী কোনো সরকারি সিকিউরিটিজ অথবা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত পাবলিক কোম্পানির শেয়ার হস্তান্তরের মাধ্যমে যে মূলধনি লাভ অর্জিত হবে, সে ক্ষেত্রে ৩১ ধারার আওতায় করদাতার হাতে কোনো কর ধার্য করা হবে না। এটাই বিদ্যমান আইন। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ইদানীং বেশ কিছু কর কর্মকর্তা নানা অজুহাতে ৩২(৭) ধারা লঙ্ঘন করে মূলধনি আয়কে ২৮ ধারায় ব্যবসায় আয় হিসেবে গণ্য করে কর ধার্য করছেন, যা আবার উচ্চপর্যায়ের আপিলের রায়ে বহাল থাকছে। ফলে আপিলাত ট্রাইব্যুনালের প্রদত্ত রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স আবেদন করা হচ্ছে। বিষয়টি করদাতাকে একদিকে ক্ষতিগ্রস্ত, অন্যদিকে কর বিভাগের প্রতি তাঁদের আস্থা হারাচ্ছে, যা সরকারের সঠিক কর আহরণে বিড়ম্বনার সৃষ্টি করে। অতি সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড অবহিত করেছিল যে ‘শেয়ার মার্কেট একটি স্পর্শকাতর জায়গা। আমরা চাই, এটা স্থিতিশীল থাকুক।’ সংগত কারণে শেয়ার মার্কেটে অর্জিত আয়ের ওপরে কোনো কর আরোপের উদ্যোগ নেওয়া হয়নি। এখানে জাতীয় রাজস্ব বোর্ড শেয়ার মার্কেটের ওপর কোনো প্রকার কর ধার্যের কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং আয়কর আইনে ৩২(৭) ধারার করমুক্ত রাখা হয়েছে। এতদ্সত্ত্বেও কর বিভাগের কর কর্মকর্তারা ভুল ব্যাখ্যা দিয়ে মূলধনি আয়কে ব্যবসায় আয় হিসেবে গণ্য করে কর ধার্যপূর্বক করদাতাকে নাজেহাল করছেন।আশা করি, জাতীয় রাজস্ব বোর্ড এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিচক্ষণ কর কর্মকর্তা ও আপিল বিভাগই পারে করদাতাদের কাছ থেকে সঠিক কর আদায়-প্রক্রিয়াকে সহজতর এবং করদাতাদের কষ্ট লাঘব করতে।কে এম হাসান নিউ ইস্কাটন রোড, ঢাকা।