চিঠিপত্র
মা, তোমাকেদেশ জননী, জননী বসুন্ধরা/ জননী তুমি নারী/ মাতৃত্বের মহিমায় করিয়াছ জয়/ বিশ্ব ভুবনখানি।সুদূর মেলবোর্নে বসে দেখতে পাচ্ছি উপহারসামগ্রীর বিভিন্ন ক্যাটালগ আসে সপ্তাহান্তে। সেদিন একটা জুয়েলার্সে তেমনই একটি ক্যাটালগের শিরোনাম দেখে চমকে উঠি—‘টু মাম উইথ লাভ’ পৃষ্ঠার নিচে—‘মাদারস ডে সানডে নাইনথ মে’। পাতা উল্টাই—‘মামস হোল্ড দেয়ার চিলড্রেনস হ্যান্ডস ফর এ হোয়াইল কাট দেয়ার হার্টস ফরএভার।’অন্য পৃষ্ঠায়—‘গড কুডন্ট বি এভরিহয়্যার সো হি মেড মাম’। পাতা উল্টাতে থাকি—‘টু দ্য ওয়ার্ল্ড ইউ মে বি ওয়ান পারসন বাট টু মি ইউ আর দ্য ওয়ার্ল্ড’।এ ধরনের লেখা নিয়ে বিচিত্র ডিজাইনের উপহারসামগ্রীর বিজ্ঞাপনে ঠাসা ক্যাটালগটি। মাকে ভালোবেসে সন্তানদের পক্ষ থেকে মা দিবসের বিশেষ উপহার। তাই তো মে মাসের দ্বিতীয় রোববার যে মা দিবস, একটা বিশেষ দিন—এখানে এসে এ কথাটা ভুলেই বসে আছি। অবশ্য মাকে তো প্রতি মুহূর্তেই মনে করছি। তাই মা-ময় এ দিনটিকে সম্মান জানিয়ে এবং যোজন যোজন মাইল দূরে ফেলে আসা আমার মায়ের সৌজন্যে পাঠালাম উপহার হিসেবে এ লেখাটুকু। জানি না, তা সঠিক সময়ে পৌঁছাবে কি না। বিশ্ব মা দিবসে সব মাকে আমার সশ্রদ্ধ অভিবাদন।আয়েশা সিদ্দিকামেলবোর্ন, অস্ট্রেলিয়া।ব্যাংক চার্জআমানতকারীদের গচ্ছিত আমানতের ওপর বর্তমানে যে নগণ্য হারে সুদ দেওয়া হয়, সে তুলনায় যে পরিমাণে বিভিন্ন কর, সার্ভিস চার্জ, ভ্যাট, ইত্যাদি নামে কর্তন শুরু হয়েছে, তাতে ক্ষুদ্র আমানতকারীরা রীতিমতো আতঙ্কিত। ক্ষুদ্র আমানতকারীদের সঞ্চিত অর্থ থেকে এ ধরনের বেপরোয়া কর্তন বিষয়ে ব্যাংকের সাম্প্রতিক ঘোষিত পদক্ষেপ গ্রাহকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। জনকল্যাণমুখী অর্থনীতিতে ব্যাংকের গৃহীত এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং পুনর্বিবেচনার দাবি রাখে।শাহীদুল আযমমিরপুর, ঢাকা।