চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়ঃসীমাকয়েক মাস আগে মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর খবর শুনে খুব খুশি হয়েছিলাম। চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়ে সরকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান দেখিয়েছেন; এতে আমরা স্বাধীনতাপ্রিয় মানুষ আনন্দিত ও গর্বিত বোধ করেছি। কিন্তু সরকারের বাকি শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের চাকরির মেয়াদ বৃদ্ধি করারও যৌক্তিক কারণ রয়েছে। এখানে আমি কয়েকটি যুক্তি তুলে ধরছি: ১. বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, বিচারালয়, বেসরকারি বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিক্ষা বোর্ড ইত্যাদি কর্মক্ষেত্রে নিয়োজিত শিক্ষক, বিচারপতি, কর্মচারী-কর্মকর্তাদের চাকরির মেয়াদকাল কোথাও ৬০ বছর আবার কোথাও ৬৫ বছর পর্যন্ত বিদ্যমান আছে। তাহলে সরকারি অন্য কর্মচারী-কর্মকর্তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন কেন? চাকরিজীবীদের চাকরির মেয়াদকালে বৈষম্য থাকা সমীচীন নয়। ২. ব্রিটিশদের রাজত্বকালে বাংলা ভূখণ্ডে বসবাসকারী মানুষের গড় আয়ুষ্কাল ছিল ৩০ বছরের কাছাকাছি। সে সময়ে চাকরির মেয়াদকাল ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০ বছর ছাড়িয়েছে। আয়ুষ্কাল বৃদ্ধির বিবেচনায় চাকরির বয়সসীমা বৃদ্ধি করা আবশ্যক। ৩. আমাদের প্রতিবেশী দেশগুলো যথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার প্রভৃতি দেশে চাকরির মেয়াদকাল ৬০-৬৫ বছর প্রচলিত রয়েছে। তাই আমরা পেছনে পড়ে থাকাটা অযৌক্তিক। ৪. চাকরির বয়ঃসীমা বৃদ্ধি না করা হলে জাতি দক্ষ, অভিজ্ঞ ও কর্মঠ জনশক্তির সেবা থেকে বঞ্চিত হবে। তা ছাড়া সরকারি, আধাসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অগ্রগতির ধারা অব্যাহত রাখার জন্য সকল চাকরিজীবীর চাকরির মেয়াদকালে সমতানীতি গ্রহণ প্রয়োজন।মো. শামছুল হকঘোড়াশাল, নরসিংদী।কৃষি প্রকৌশলীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিবিষয়ক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় পথপ্রদর্শক। এ বিশ্ববিদ্যালয়ের একটি সম্ভাবনাময় অনুষদ কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ। বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই অনুষদটি নেই। এই অনুষদ থেকে প্রতিবছর পাস করা কৃষি প্রকৌশলীর সংখ্যা হাতে গোনা। তার পরও কৃষি প্রকৌশলের শিক্ষার্থীরা উপযুক্ত কর্মসংস্থান পাবে কি না সে আশঙ্কায় থাকে। কৃষি প্রকৌশলীদের কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি করেনি সরকারি কর্মকমিশন। সরকারি কোনো পৃষ্ঠপোষকতাও তাঁরা পান না। পরিস্থিতির উন্নতি করতে শিক্ষকেরাও অনেকটা নির্বিকার। বিভিন্ন প্রকল্প দিন দিন কমে যাচ্ছে। ফলে চাকরির সুযোগও কমছে। প্রকৌশলীর সনদপত্র পেলেও, বাস্তবে তাদের কোনো প্রকৌশলী মর্যাদা দেওয়া হয় না। আমরা সবাই খুব ভালো করেই জানি, কৃষিতে উন্নতি সাধনের জন্য কৃষি প্রযুক্তির উন্নয়নের বিকল্প নেই। কিন্তু বাস্তবতা এই, কৃষি প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ থেকেই আমরা বঞ্চিত রয়ে যাচ্ছি।তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কৃষি প্রকৌশলীদের দিকে সদয় দৃষ্টি দিন যেন তারা বাংলাদেশের কৃষি তথা আপামর মানুষের জন্য কৃষি প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে পাশে এসে দাঁড়াতে পারে। মো. শরীয়ত উল্লাহশিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।এসআই নিয়োগ৭ মে প্রথম আলোয় পুলিশের এসআই নিয়োগে রাজনৈতিক তদবিরের প্রতিবেদনটি পড়ে অত্যন্ত মর্মাহত হয়েছি। কেননা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাংসদ থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা যেভাবে প্রার্থীদের জন্য তদবির করছেন, তাতে মেধাবী এবং মামা-চাচার জোড়বিহীন প্রার্থীরা বঞ্চিত হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এতে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অগ্রযাত্রা ব্যাহত হবে। নিয়োগের ক্ষেত্রেই যদি স্বচ্ছতার অভাব থাকে তাহলে নিয়োগকৃত প্রার্থীদের দ্বারা দেশ বা জাতি দুর্নীতি ও অন্যান্য অপরাধ মুক্ত হবে, এমনটা আশা করা যায় না। কাজেই এসআই নিয়োগের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে। এ ব্যাপারে কর্তৃপক্ষের কঠোর মনোভাব প্রত্যাশা করছি। মো. শিপিন মিয়াঢাকা।গতিরোধকরাস্তায় চলতে গিয়ে প্রায়ই গতিরোধকের সম্মুখীন হতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল বা কলকারখানার মতো জনবহুল স্থানে যানবাহনে গতি শ্লথের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এসব গতিরোধক স্থাপন করা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হাসপাতাল, কারখানা, কলেজ-বিশ্ববিদ্যালয়ের রাস্তায় গতিরোধক থাকলেও বেশির ভাগ শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কিন্ডারগার্টেন প্রভৃতি) সামনে গতিরোধক দেখা যায় না। অবস্থাদৃষ্টে মনে হয়, শিশুদের চেয়ে রাস্তা পারাপারের ঝুঁকি যেন প্রাপ্তবয়স্কদেরই বেশি! অথচ শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধদের ক্ষেত্রে এ ঝুঁকি অনেক বেশি।আবার অধিকাংশ ক্ষেত্রে এসব গতিরোধকের নির্দেশনা (সাইনবোর্ড) স্থাপন করা হয় না, গতিরোধকে ব্যবহার করা হয় না নির্দেশক রং। অনেক স্থানে অপ্রয়োজনীয় গতিরোধক উচ্চ গতিসম্পন্ন যানবাহনের গতি নিয়ন্ত্রণে সমস্যার সৃষ্টি করে। রাতে চলাচলকারী যানের ক্ষেত্রে এ সমস্যা আরও প্রকট। রাজধানীর মতো দেশের অন্য শহরে ওভারব্রিজ নেই, তাই সঠিক স্থানে গতিরোধক স্থাপন এবং নির্দেশক ব্যবহারের মাধ্যমে যানবাহনের চলাচল এবং পথচারীর রাস্তা পারাপার নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। সোহেল নওরোজশিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।