চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপেক্ষিত সাতক্ষীরাবাসীঘূর্ণিঝড় আইলার আঘাতে ক্ষতবিক্ষত সাতক্ষীরাবাসীর অবস্থার উন্নয়নকল্পে সরকারি উদ্যোগ অদ্যাবধি দৃশ্যমান নয়। ১১ মাস আগে সংঘটিত আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার করা হয়নি। এ কারণে আসছে বর্ষা মৌসুমে সাতক্ষীরার উপকূলবর্তী তিনটি উপজেলা পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এই অঞ্চলের মানুষ আজ চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে।পরপর দুটি ঘূর্ণিঝড়ের (সিডর ও আইলা) আঘাতে সাতক্ষীরার উপকূলবর্তী মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে। বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে তারা আজ সর্বস্বান্ত। ভেঙে পড়েছে চিকিৎসা ও শিক্ষাব্যবস্থা। এই এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানির তীব্র সংকটে ছড়িয়ে পড়েছে নানা রোগব্যাধি।সাতক্ষীরাবাসীর অস্তিত্ব রক্ষায় এখনই বেড়িবাঁধ সংস্কার, ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার, চিকিৎসাব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন ও জরুরি ভিত্তিতে বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।মাহমুদশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।শস্য সংরক্ষণএ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। ভাতের পর খাদ্যতালিকায় আলুই আমাদের দেশে প্রধান। অথচ এ বছর বিপুল পরিমাণ আলু যথাযথভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়েছে। হিমাগারে জায়গার অভাবে রাস্তায় শত শত বস্তা আলু পড়ে আছে, পত্রিকার এমন সচিত্র প্রতিবেদনও সবার নজরে পড়েছে। অথচ দেশে পর্যাপ্ত সংখ্যক হিমাগার থাকলে এ অবস্থা হতো না। সঠিকভাবে আলুর মান যাচাইয়ের পর গুদামজাত করা গেলে সারা বছর সস্তায় আলু কেনা যেত। এতে খাবারের পেছনে সাধারণ মানুষের ব্যয় কিছুটা হলেও কমত।আলুর মতো টমেটোর এবার বাম্পার ফলন হয়েছে। খাদ্যদ্রব্য হিসেবে খাবার টেবিলে টমেটোর গুরুত্ব কম নয়। অথচ ভাতের থালায় ঠাঁই হওয়ার বদলে টমেটোর জায়গা হলো পিচঢালা রাস্তার ওপর। এক টাকা কেজি দরেও যে টমেটো বিক্রি হয় না, রাস্তায় গড়াগড়ি খায়, সেই টমেটোর দামই আবার কেজিপ্রতি ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত হয়ে যায়। যথাযথ সংরক্ষণের উদ্যোগ নিলে টমেটোও প্রায় সারা বছর সস্তায় পাওয়া যেত। এতে কৃষকেরাও লাভবান হতেন।দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। কিন্তু কৃষকের ঘামঝরা শ্রমে উৎপাদিত খাদ্যসামগ্রীর নিরাপত্তা নিয়ে কেউ ভাবিত বলে মনে হচ্ছে না। চাল সংরক্ষণের জন্য পর্যাপ্ত সংখ্যক গুদামের অভাব রয়েছে। যেগুলো আছে সেগুলোর অধিকাংশ নানা কারণে খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য অনুপযুক্ত। ফলে সংরক্ষিত চাল নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়।শুধু সারে ভর্তুকি, কৃষি সহায়তা কার্ড ও সেচের সুবিধা বাড়িয়ে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা যাবে না। তাই নতুন নতুন গুদাম তৈরি করে এবং বিদ্যমান গুদামগুলো সংস্কার করে উৎপাদিত খাদ্যসামগ্রীর যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে হবে।আনোয়ার রোজেনশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।একটি জীবন বাঁচাতে এগিয়ে আসুন বাবা-মায়ের একমাত্র সন্তান তাসনিম আহমেদ, বয়স ১০ মাস। বাবা সৈয়দ আমির আহমেদ; সাধারণ চাকরিজীবী। জন্মের পর থেকেই শিশুটি হূদযন্ত্রের জটিল রোগে ভুগছে। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা করা হয়েছে। নানা পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকেরা বলেছেন, ‘রিপিয়ার অব কমপ্লিট হার্ট আর্টিভেনট্রিকুলার’ সমস্যা, তাই অতি শিগগিরই অপারেশনের ব্যবস্থা করতে হবে কিন্তু বাংলাদেশে এই অপারেশনের কোনো সুব্যবস্থা নেই। তাই তাসনিমকে বাঁচাতে হলে বিদেশে কোথাও অপারেশন করাতে হবে। কিন্তু অপারেশনের খরচ অনেক হওয়ার কারণে তার বাবা-মা টাকার সন্ধানে ছোটাছুটি করছেন। তাই একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে এগিয়ে আসুন। সমাজের বিত্তবান, হূদয়বান মানুষের সহযোগিতাই পারে শিশুটির জীবন বাঁচাতে। সাহায্য পাঠানোর ঠিকানা: সৈয়দ আমির আহমেদ, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৫.১০১.২৬৯৫০৭, ডাচ্-বাংলা ব্যাংক লি., মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, ঢাকা।জামালউদ্দীন হোসেন ঢাকা।