চিঠিপত্র
বিদ্যালয়ে পরীক্ষামাধ্যমিক বিদ্যালয়ে সাময়িক পরীক্ষায় ১১টি বিষয়ের জন্য ১২ কর্মদিবস ধার্য আছে। বিদ্যালয়ের অবকাঠামোগত এবং অন্যান্য কারণে এই সময় পর্যাপ্ত নয়। এই সময় অন্তত তিন দিন বাড়িয়ে ১৫ কর্মদিবস করলে ভালো হয়। প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রতি বিষয় এক দিনে এবং নিজ বিদ্যালয়ে বা নিজ বিদ্যালয়ের কাছাকাছি পরীক্ষাকেন্দ্রে হয়, তবে পরীক্ষায় উপস্থিতির হার বাড়বে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা যদি নিজ বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে হয়, তবে ছাত্রছাত্রীরা বিড়ম্বনার হাত থেকে রক্ষা পাবে।ম. ইসলাম, হাজারীবাগ, ঢাকা।বিদ্যুৎ-বিলাসিতাদেশের বিভিন্ন স্থানে ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের নানা কর্মসূচির খবর প্রায় প্রতিদিন খবরের কাগজে জায়গা করে নেয়। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, সম্প্রতি সিলেট স্টেডিয়ামে ঝকমকে ফ্লাডলাইটের আলোয় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সিলেট নগরের বিভিন্ন এলাকায় কখনো পর্যায়ক্রমিকভাবে, কখনো একযোগে ভয়াবহ লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ ছিল সিলেটের অধিবাসী। কর্তৃপক্ষ ইচ্ছে করলেই রাতের খেলাটি দিনের বেলা নির্ধারণ করতে পারত। আমাদের প্রধানমন্ত্রীসহ সমাজের সচেতন মানুষ যেখানে বিদ্যুৎ সাশ্রয়ে নিরন্তর কাজ করছেন, সেখানে এমন বিলাসিতা কি মানায়? মো. খোরশেদ আহমদসিলেট।উত্ত্যক্ত করাসাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় মেয়েদের ওপর নির্যাতনের হার যেমন অস্বাভাবিকভাবে বেড়েছে, তেমনি আত্মহত্যার ঘটনাগুলোও তার চেয়ে নেহাত কম নয়। ইলোরা, মিমি, ফাহিমা, পিংকিদের অপরাধ আসলে কী ছিল? বখাটে যুবকদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়া, নাকি নিজেদের স্বাধীনতা বলে যে একটা জিনিস আছে, তাকে আঁকড়ে ধরে রাখার প্রাণান্তকর চেষ্টা?মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করা যেন কোনোভাবেই কমছে না। একজন সুস্থ মাুনষের পক্ষে এ রকম পরিস্থিতিতে খাপ খাওয়ানো যেমন দুঃসাধ্য, তেমনি এমন অবস্থা চলতে দেওয়া তার পক্ষে অসম্ভব। সবার মাঝে শুভ বোধের জাগরণ ঘটুক—এই প্রত্যাশা করি। মো. মোহসীনুল ফিরোজ , ঢাকা।