চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু মেরামতঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্ত ইউনিয়নের খোলামোড়া থেকে আটিবাজার তিন কিলোমিটার রাস্তার মাঝখানে করিমখালি খালের ওপর নির্মিত ব্রিজটি যেকোনো সময় ধসে পড়ে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। একে তো ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে পড়েছে, তার ওপর পাটাতনের কংক্রিট খসে পড়ছে। এ অবস্থায় বছিলা ব্রিজ চালু হওয়ায় রড, সিমেন্ট, মাটি এবং পণ্যবাহী বড় বড় ট্রাক অহরহ চলাচল করাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় জনসাধারণের মনে ধারণা জন্মেছে, বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে এর সমাধান হবে না। জরুরি ভিত্তিতে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. ওসমান গনী, কেরানীগঞ্জ, ঢাকা।লোডশেডিংদেশে বিদ্যুতের অনেক ঘাটতি আছে। তাই লোডশেডিং একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। লোডশেডিংয়ের কারণে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রচণ্ড গরমে অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কৃষিক্ষেত্র থেকে শুরু করে বড় বড় কলকারখানা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই লোডশেডিংমুক্ত পরিবেশ আমরা রাতারাতি প্রত্যাশা করি না। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে লোডশেডিং থাকলে দুর্ভাবনা কমে যাবে। আমরাও প্রস্তুত থাকতে পারব। শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে লোডশেডিং দিনের বেলায় রাখলে ভালো হয়। আর দেশের সচেতন নাগরিক হিসেবে বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে।সুলতান আশিক মাহমুদরাজশাহী বিশ্ববিদ্যালয়।