চিঠিপত্র
প্রতিশ্রুতি ও বাস্তবতাদুই বছরের জরুরি অবস্থার তিক্ত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দিনবদলের অঙ্গীকার করে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে। জনগণ আশা করেছিল, তাদের বিপুল আস্থায় ক্ষমতাসীন সরকার রাজনৈতিক সংসড়ৃতির পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সত্যিকার অর্থেই তাদের ভাগ্য বদলে কাজ করবে। কিন্তু গত দেড় বছরে সরকারের সার্বিক কর্মকাণ্ডে, তাদের সে প্রত্যাশা দিন-দিন ফিকে হতে শুরু করেছে। বিশেষ করে রাজনৈতিক সংসড়ৃতি পরিবর্তনে অনাস্থা, অনেক ক্ষেত্রে সন্ত্রাস ও দুর্বৃত্তায়নকে প্রশ্রয়দান, স্থানীয় সরকার ব্যবস্থাকে নিষ্ক্রিয়করণ, দুদকের ক্ষমতা খর্বের উদ্যোগ এবং বিচার বিভাগসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রত্যাশিত স্বাধীনতা নিশ্চিত না হওয়ার মতো বিষয়গুলো নির্বাচনপূর্ব অঙ্গীকারের প্রতি সরকারের নীতিগত অবস্থানকে প্রশ্নবি" করেছে। স্বভাবতই জনগণের মধ্যে ধারণা ব"মূল হচ্ছে, হয়তো এ সরকারের আমলেও তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে না। বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা একটি সরকারের প্রতি আস্থাশীল জনগণের জন্য এরূপ আশাভঙ্গের কাজকর্ম তাদের আস্থার শুধু অবমাননাই নয়, বরং চরম অন্যায়ও বটে। তাই সরকারের উচিত, তাদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসকে মূল্য দিয়ে অবশিষ্ট মেয়াদে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করা। দিনবদলের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করা। মঞ্জুর এরশাদ খানশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।জয়েন্ট স্টক কোম্পানিকোম্পানি আইনে এমন অসংখ্য আইন রয়েছে যেগুলো সম্পর্কে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মীরা সাধারণভাবে অবগত নন। তাই সরাসরি কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কয়েক বছর আগে জয়েন্ট স্টক কোম্পানির নোটিশ বোর্ডে লেখা ছিল, ‘কোনো সমস্যা হলে সরাসরি ডিলিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করুন।’ বর্তমানে এ ধরনের কোনো লেখা দেখা যায় না। জয়েন্ট স্টক কোম্পানির ডিলিং অফিসারেরা সব সময়ই ফাইল নিয়ে উকিল, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট বা পেশাজীবীদের সঙ্গে ব্যস্ত থাকেন। তাঁদের কাছে কোনো নিয়মকানুন সম্বন্ধে অবগত হতে গেলে তাঁরা খুব সংক্ষেপে উত্তর দিয়ে থাকেন। এতে প্রতিষ্ঠানগুলো সরাসরি কোনো কাজ করতে পারে না। জয়েন্ট স্টক কোম্পানির ওপরের তলায় হেল্প ডেস্কে গেলে দেখা যায়, তাঁরা সব সময় অনলাইনে রিটার্ন, নামের ছাড়পত্র, বন্ধক নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকেন। তা ছাড়া তাঁরা অনলাইনের রিটার্ন দাখিলের বিষয়ে পারদর্শী, কিন্তু কোম্পানি আইনের বিষয়ে পারদর্শী নন। এতে বাধ্য হয়ে পেশাজীবী বা দালালদের মাধ্যমে কাজ করতে হয়। সুতরাং বর্তমানে জয়েন্ট স্টক কোম্পানিতে একটি পরিপূর্ণ হেল্প ডেস্ক প্রয়োজন। সোসাইটি গঠন, কোম্পানি গঠন, শেয়ার হস্তান্তর, অবণ্টন, বন্ধক ও অন্যান্য বিষয়ে এই হেল্প ডেস্ক অবগত করবে। এতে প্রতিষ্ঠানগুলো এককভাবে কাজ করতে পারবে। একজন করদাতা নিজেই রিটার্ন দাখিল করতে পারবেন। জয়েন্ট স্টক কোম্পানিতে এরূপ পদ্ধতি চালু হওয়া প্রয়োজন, যাতে প্রতিষ্ঠানগুলো এককভাবে কাজ করতে পারে।শেখ ওমর ফারুক বাংলাবাজার, ঢাকা।অচলাবস্থারাজধানীতে নারীশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে কয়েক মাস ধরে অনাকাঙ্ক্ষিত অচলাবস্থা বিরাজ করছে। প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ রকম পরিস্থিতি অনভিপ্রেত। এর বিরূপ প্রভাব পড়ছে কোমলমতি ছাত্রীদের ওপর। এ অচলাবস্থার প্রভাবে একদিকে যেমন সরকারের নারী শিক্ষার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। গভর্নিং বডি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের টানাপোড়েন শুধু গণমাধ্যমেই আলোচিত নয়, উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। এসব কারণে ছাত্রীদের মধ্যে মানসিক চাপ ও অভিভাবকদের মধ্যে মারাত্মক হতাশা বিরাজ করছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকদের দ্বিধাদ্বন্দ্বের কারণে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে আছে। একদিকে আদালতের স্থগিতাদেশ, অন্যদিকে দুজন ভারপ্রাপ্তের প্রত্যক্ষ ও পরোক্ষ কার্যক্রম পরিচালনা করার ফলে এখানে অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এর শেষ কোথায়? বর্তমান সংকটের একটি সুষ্ঠু, সুন্দর ও সম্মানজনক সমাধান প্রত্যাশা করি। এ প্রতিষ্ঠানটিকে বাঁচানোর তাগিদে সরকারের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কাম্য। রেজওয়ানা নাজনিন, ঢাকা।কৃষিশিক্ষাকৃষির উন্নয়নের জন্য প্রয়োজন কৃষি বিষয়ে শিক্ষা এবং এ সম্বন্ধে দক্ষতা বৃদ্ধি। এ দেশে ১৬ কোটি মানুষের জন্য রয়েছে মাত্র চারটি কৃষি বিশ্ববিদ্যালয়, যা জনসংখ্যার তুলনায় নগণ্য। দেশে আরও কৃষি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ দেশের মানুষ কৃষিশিক্ষায় শিক্ষিত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।মানিকগঞ্জ একটি কৃষিপ্রধান এলাকা। এখানে ধান, পাট, তামাক, পেঁয়াজ, আখ, কাঁচামরিচসহ বিভিন্ন ফসলের চাষাবাদ হয়ে থাকে। দেশের সার্বিক কৃষির উন্নয়ন বিবেচনা করে মানিকগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করছি।এম এ আওয়াল, ঝিটকা, মানিকগঞ্জ।চলচ্চিত্রঢাকায় বসবাসকারীদের নানা কারণে এক দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। ধীরে ধীরে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এর একটিই কারণ—সবকিছু ঢাকাকেন্দ্রিক। ঢাকায় যারা বসবাস করছে, তারা তো আছেই, এ ছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা থেকেও বিভিন্ন কাজে এবং কর্মসংস্থানের জন্য অনেকে ঢাকায় আসতে বাধ্য হচ্ছে। তাদের আসতে বাধ্য করা হচ্ছে। দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ হওয়ার কারণে চট্টগ্রামের অবস্থান ঢাকার পরই। এ কারণে চট্টগ্রামে সাংস্কৃতিক বিকাশ ও প্রচারে পর্যাপ্ত সুবিধা প্রদান এবং চলচ্চিত্র করপোরেশন স্থাপন করা উচিত। এ অঞ্চলের সাগর, নদী, হ্রদ ও পাহাড়ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য মিলে চট্টগ্রাম অন্য সব এলাকা থেকে এ ক্ষেত্রে অনেক এগিয়ে। তাই চট্টগ্রামে চলচ্চিত্র নির্মাণে সুবিধাসম্পন্ন একটি চলচ্চিত্র করপোরেশন স্থাপন করার কথা ভাবা যেতে পারে। জি এন সিদ্দিকী, গ্রিন রোড, ঢাকা।ধান কাটা ট্রেন২০০০ সালের কথা। তখন বৈশাখ মাস। ধান কাটা শুরু হয়েছে নাটোর, নওগাঁ, সান্তাহার ও জয়পুরহাট এলাকায়। পার্বতীপুর রেলস্টেশনে প্রচণ্ড ভিড়। সব ধান কাটা মানুষ। প্রত্যেকের হাতে কাঁচি, বগলে একটা ঝোলা। বৃহত্তর রংপুরের চিলাহাটি, ডিমলা, ডোমার, লালমনিরহাট, গাইবান্া থেকে খেতমজুরেরা দলে দলে ছুটছে ধান কাটতে। সে এক আশ্চর্য দৃশ্য। গাড়িতে, প্লাটফর্মে, গাড়ির ছাদে এমনকি ইঞ্জিনে তিল ধারনের জায়গা নেই। বাইরে থেকে ট্রেন দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ। ধান কাটা মানুষেরা প্রত্যেকে টিকিট কাটে। উৎসবের ছুটির সময়ের ভিড়ও এই ভিড়ের কাছে হার মানে। প্রতিবছর এই সময় এভাবেই ট্রেন চলে নাটোর, ঈশ্বরদীর দিকে। ধান কাটা ট্রেনের কথা গণমাধ্যমে যেমন প্রচার পায় না, তেমনি গুরুত্ব পায় না রেল কর্তৃপক্ষের কাছে।প্রতিবছরই ধান কাটা মানুষের এই দুর্গতি। যাওয়ার সময় একবার, আরেকবার আসার সময়। ঈদ স্পেশালের মতো ধান কাটা স্পেশালের কোনো ট্রেন নেই, অতিরিক্ত বগি নেই, পূর্বপরিকল্পিত ব্যবস্থা নেই। সবাই ভালোভাবে গন্তব্যে পৌঁছাক—এটাই সবার কাম্য। খেতমজুর বলে জীবনের ঝুঁকি নিয়ে টিকিট কেটে ট্রেনের ছাদে আর ইঞ্জিনের গায়ে বসে প্রতিবছর যাতায়াত করবে, এটা তো হওয়া উচিত নয়। ২০১০ সালের ট্রেনে এখনো সেই ভিড়, সেই অব্যবস্থা। রেল কর্তৃপক্ষ ইচ্ছে করলেই ব্যাপারটি সমাধান করতে পারে। নুরুজ্জামান জোয়ারদারসৈয়দপুর, নীলফামারী।মানচিত্র ও ছবি১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা। প্রতিবছর, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকাকালীন মুক্তিযুদ্ধের ওপর প্রচুর বই প্রকাশিত হয়। বইগুলোতে সাধারণত বিশাল মুক্তিসংগ্রামের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় সংঘটিত কিছু ঘটনার বর্ণনা থাকে।মুক্তিযুদ্ধের বিষয়ে বাংলাদেশ থেকে এ পর্যন্ত প্রকাশিত বই ঘাটতে গিয়ে লক্ষ করেছি, অধিকাংশ বইয়ে কোনো মানচিত্র বা ম্যাপ সংযোজন করা হয়নি। তা ছাড়া, অর্ধেকের বেশি বইতে কোনো ছবি বা দলিলপত্রও নেই। প্রাসঙ্গিক মানচিত্র (ছবি ও দলিলপত্র) না থাকায় পাঠক ও গবেষকেরা অনেক বর্ণিত ঘটনা অনুধাবনে অসুবিধাবোধ করেন ও আগ্রহ হারিয়ে ফেলেন। বইগুলোর আবেদন ও ঐতিহাসিক গ্রহণযোগ্যতাও হ্রাস পায়।উদাহরণস্বরূপ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর জাহানারা ইমামের লেখা একাত্তরের দিনগুলি বইটি শুধু দুটি মানচিত্র (ঢাকা শহর এবং পূর্ব পাকিস্তান ও সীমান্তবর্তী এলাকা) এবং প্রাসঙ্গিক কিছু ছবির অভাবে পূর্ণাঙ্গতা পায়নি। একই কারণে বইটির সাবলিল ইংরেজি অনুবাদ অফ ব্লাড অ্যান্ড ফায়ার্স বিদেশি পাঠক এবং বিদেশে বসবাসকারী নতুন প্রজন্মের বাঙালিদের মাঝে আশানুরূপ আবেদন সৃষ্টি করতে পারেনি। কবি নির্মলেন্দু গুণের অত্যন্ত সুলিখিত সাম্প্রতিক গ্রন্থ আত্মকথা ১৯৭১ (২০০৮) সম্পর্কেও একই কথা প্রযোজ্য।তাই মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থের লেখক ও প্রকাশকদের প্রতি অনুরোধ, তাঁরা যেন প্রকাশিতব্য এবং নতুন সংস্করণের বইতে প্রাসঙ্গিক মানচিত্র, ছবি ও দলিলপত্র সংযোজন করেন।এম ইমাদ, অক্সফোর্ড, যুক্তরাজ্য।