চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে গ্রন্থাগারআমাদের সমাজে বিভিন্ন ধরনের গ্রন্থাগার গড়ে উঠেছে। গ্রন্থাগার আমাদের জ্ঞানার্জনের ক্ষেত্রকে করেছে অনেক বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ। সমাজে ক্রমবর্ধমান ধারার সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেশ কটি উন্নত বেসরকারি প্রতিষ্ঠানে সার্থকভাবে গ্রন্থাগার ব্যবহার করা হয়। কিন্তু দেশের প্রায় প্রতিটি বেসরকারি বা আধা সরকারি বিদ্যালয়ে গ্রন্থাগার নেই। আবার অধিকাংশ সরকারি বিদ্যালয়ের (সমৃদ্ধিশালী গ্রন্থাগার থাকা সত্ত্বেও) শিক্ষার্থীরা যথাযথভাবে গ্রন্থাগার ব্যবহার করার সুযোগ পায় না। জ্ঞানপিপাসু মেধাবী শিক্ষার্থীরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিভিন্ন আবেদনপত্র দাখিল করলে কর্তৃপক্ষ সাধারণত নানা উছিলা দেখিয়ে আবেদন খারিজ করে এবং বরাবরের মতোই গ্রন্থাগার চালু করার কোনো ব্যবস্থা নেয় না। প্রশাসনের কাছে এ ব্যাপারে কোনো জবাবদিহিও করতে হয় না। সরকারি পদক্ষেপে গড়ে ওটা এসব গ্রন্থাগার ব্যবহারকারীহীন হয়ে পড়ে থাকে। জ্ঞানার্জনের কোনো কাজেই আসে না এই বিশাল জ্ঞানের খনি।সরকার থেকে গ্রন্থাগার গড়ার অনেক অনুদান আসে, কিন্তু এর যথাযথ ব্যবহার হচ্ছে কি না তা সরকার খতিয়ে দেখা হয় না। তাই আমি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।আবদুল্লাহ আল মাহদী, নাটোর।দুর্নীতির বিস্তারমন্ত্রিসভা সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশোধিত আইনের খসড়া অনুমোদন করেছে। প্রস্তাবিত খসড়ার সবচেয়ে অগ্রহণযোগ্য বিধান হলো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে অনুমতির বাধ্যবাধকতা। এটা স্পষ্ট যে সরকারি কর্মকর্তার, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের অশুভ আঁতাতের ফলেই বাংলাদেশে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে। তাই সরকারি কর্মকর্তাদের সুরক্ষার বিধান রেখে দুর্নীতি দমনের যেকোনো অভিযান ব্যর্থ হতে বাধ্য। অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে সরকারি কর্মকর্তারা এমন সুরক্ষা পেতে পারলে ব্যবসায়ীসহ অন্যান্য নাগরিকের বেলায়ও তা প্রযোজ্য হবে না কেন?পৃথিবীতে সেসব জাতিই উন্নত ও সমৃদ্ধ হতে পেরেছে, যারা দুর্নীতিকে একটি সহনীয় পর্যায়ে রাখতে এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে পেরেছে। তাই জাতি হিসেবে এগিয়ে যেতে হলে আমাদের দুর্নীতি দমনে আন্তরিক হতে হবে এবং এ ব্যাপারে সত্যিকারের অগ্রগতি অর্জন করতে হবে।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।মেডিকেল প্রযুক্তিআমরা ক্রমাগত একটি কথা বলে বা শুনেই যাচ্ছি বিশ্ববাজারে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করতে পারলে দেশের চিকিৎসাব্যবস্থায় অবদান রাখার পাশাপাশি বিদেশে এ পেশার দক্ষ জনশক্তি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো যে পরিমাণে প্রবাসী চিকিৎসক নিয়োগ করেছে, তার তিন-চার গুণ বেশি মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করেছে। ভারত, ফিলিপাইনসহ কয়েকটি দেশ জুতসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ওসব দেশে জনশক্তি পাঠাতে সক্ষম হয়েছে। অথচ আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট মহলবিশেষের অসহযোগিতার কারণে এ পেশাজীবীরা দেশে ও বিদেশে অবমূল্যায়িত। বিশেষ করে আমাদের দেশের মেডিকেল টেকনোলজি শিক্ষার মান আন্তর্জাতিক মানের নয়। এ শিক্ষা কোনো বোর্ডের অধীনে না থাকায় সমাপনী সার্টিফিকেট দিয়ে থাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নামে একটি স্বায়ত্তশাসিত সংস্থা। সংস্থাটির এ শিক্ষার মান বৃদ্ধি নিয়ে কোনো মাথাব্যথা নেই।বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপে নামমাত্র দুটি বিষয়ে বিএসসি শিক্ষা চালু করলেও মহলবিশেষের নানা অপতৎপরতায় সেটাও ভীষণ পর্যুদস্ত। তাই এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি।মো. আবদুল ওয়াহেদরাজশাহী।