চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়িবাঁধ নির্মাণবেড়িবাঁধ না থাকার কারণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চামটা নিয়ামতি ইউনিয়নের এক হাজার একর কৃষি জমিতে লবণাক্ত পানি ঢুকে পড়ে। এতে জমির উর্বরতা নষ্ট হয়। এলাকাটি নিম্নাঞ্চলপ্রধান হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এসব জমি কৃষিকাজের অনুপযোগী হয়ে পড়ে। জমিতে কাঙ্ক্ষিত ফসল ফলানো যায় না ।এই ইউনিয়নের কাফিলা কৃষ্ণনগর গ্রামে বেড়িবাঁধের ব্যবস্থা করলে বিপুল পরিমাণ কৃষি জমি রক্ষা পাবে। সরকার কৃষকের পাশে থাকবে এবং বেড়িবাঁধের ব্যবস্থা করবে বলে আশা করি।মো. তৌহিদুল ইসলামবাকেরগঞ্জ, বরিশাল।চবির শাটল ট্রেনপ্রায় এক মাস অচলাবস্থার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। হাজারো শিক্ষার্থীর সরব উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণ শাটল ট্রেন ফিরে পেয়েছে তার চেনা রূপ। তবে সাধারণ শিক্ষার্থীদের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি।সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকটি শাটলের সময়সূচি ও গন্তব্যস্থল পুনর্নির্ধারণ করেছে। কর্তৃপক্ষ রাতের বেলা ক্যাম্পাস থেকে শহরগামী একমাত্র শাটলটি শিক্ষার্থীদের ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে। ফলে শহরে বসবাসকারী অনেক শিক্ষার্থী ব্যবহারিক ক্লাস, গ্রন্থাগারে পড়াশোনা, দলগত পড়াশোনা ও অন্যান্য শিক্ষাসংশ্লিষ্ট কাজ ঠিকমতো শেষ না করেই বিকেলের ট্রেনে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হচ্ছেন। এতে এসব শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।শুধু তা-ই নয়, বিকেল সাড়ে পাঁচটায় শহরগামী শাটলটি এত দিন চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে থামত। এখন সেটি নগরের ষোলশহর জংশন পর্যন্ত যায়। এতে ট্রেন ব্যবহারকারী ঝাউতলা, দেওয়ানহাট, বটতলী, নিউমার্কেটসহ আশপাশের এলাকার অনেক শিক্ষার্থীর, বিশেষ করে ছাত্রীদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। রাতে শহর থেকে ক্যাম্পাসগামী একমাত্র শাটলটি আগে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যেত। ক্যাম্পাসের অনেক শিক্ষার্থী, শহরে তাদের কাজ শেষে সুবিধানুযায়ী চট্টগ্রাম ও ঝাউতলা স্টেশন থেকে এ ট্রেনে উঠতেন। কিন্তু এখন এটি ষোলশহর থেকে ছেড়ে যাচ্ছে। এতে রাতে ক্যাম্পাসে পৌঁছাতেও অনেক শিক্ষার্থীর সমস্যা হচ্ছে।দুই মাসের ব্যবধানে এ বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র খুন হন। প্রতিটি খুনের ঘটনা রাতে শাটল ট্রেন ও রেললাইনের কাছাকাছি স্থানে সংঘটিত হয়। তার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতের শাটলে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করেনি। এখন ক্যাম্পাস সচল হওয়ার পর কর্তৃপক্ষ শাটলে যথাযথ স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ না নিয়ে, সন্ত্রাসীদের ভয়ে শাটলের যাতায়াতের পরিসর সীমিত করার উদ্যোগ নিয়েছে। এভাবে ১৯ হাজার শিক্ষার্থীর মনে আতঙ্ক জিইয়ে রেখে এবং যাতায়াতে অসুবিধা সৃষ্টি করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, রাতের শাটল ট্রেন ব্যবহার না করা-সংক্রান্ত অনুরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীদের আতঙ্ক দূর করার উদ্যোগ নিন। শাটল ট্রেনে স্থায়ী নিরাপত্তা ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রকৃত পরিবেশ তৈরি করুন।আনোয়ার রোজেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিদ্যুৎ সংযোগ চাইমাগুরার মোহাম্মদপুর থানার নহাটা ইউনিয়নের পাশাপাশি চারটি গ্রাম মোবারকপুর, ভারিসা, নবনগর ও মশাখালী। আধুনিকতার ছোঁয়া বলতে এখানে কিছুই নেই। বিদ্যুৎ না থাকায় এলাকাবাসীর বিনোদনের কোনো সুযোগ নেই। সম্প্রতি এলাকায় আংশিক হলেও কিছু রাস্তা পাকা হয়েছে। কিন্তু অল্প দূরেই নড়াইল জেলার গ্রামগুলোর চিত্র ভিন্ন। সেখানে বহু আগেই বিদ্যুৎ দেওয়া হয়েছে। বেশ কয়েক কিছু বছর আগে মোবারকপুর গ্রামের একজন ইঞ্জিনিয়ার পিডিবিতে চাকরি করার সুবাদে তাঁর পাড়ায় বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছেন। এ ছাড়া এই গ্রামের অন্য পাড়াগুলো এবং অন্য তিনটি গ্রামে বিদ্যুৎ নেই। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও কোনো মাথাব্যথা নেই। এই এলাকার জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে অবিলম্বে অবকাঠামো নির্মাণসহ বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ বিভাগ ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।সিদ্ধার্থ শংকরমোবারকপুর, মোহাম্মদপুর, মাগুরা।