চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিবন্ধনের মেয়াদ২০০৫ সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্রের মেয়াদ এ বছর শেষ হচ্ছে। কিন্তু উত্তীর্ণদের অনেকে আজও এমপিওভুক্ত কলেজে বা ডিগ্রি কলেজে নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ পাননি। নিয়োগ বন্ধ ছিল। তাঁদের কেউ কেউ অত্যন্ত কম বেতনে বেসরকারি কলেজে হয়তো চাকরি করছেন। বর্তমান সরকারের আমলে তাঁরা এমপিওভুক্ত ডিগ্রি কলেজে চাকরির আবেদন করার সুযোগ পেয়েছেন বটে, কিন্তু কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয় লোক নিয়োগের ব্যাপারে অনুমতিপত্র পাঠাচ্ছে না বলে নিয়োগ স্থগিত আছে। এ অবস্থায় অনেকের পাঁচ বছর মেয়াদি সনদপত্রের মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। এ কারণে অন্যান্য সনদপত্রের মতো এই সনদপত্রের মেয়াদও আজীবন করার ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। ইয়াসমিন সুলতানা, গাজীপুর।নারীর পরিবার সঞ্চয়পত্রসরকার ২০০৯ সালের ১৮ নভেম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নারীদের জন্য মাসিক মুনাফাভিত্তিক ‘পরিবার সঞ্চয়পত্র’ পুনঃপ্রবর্তনের ঘোষণা দেয়। পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংক ১৭ ডিসেম্বর সার্কুলারের মাধ্যমে এই সঞ্চয়পত্র খোলার জন্য নিয়মাবলি প্রকাশ করে। কিন্তু বর্তমান অর্থবছর শেষ হতে চললেও এখন পর্যন্ত বাজারে সঞ্চয়পত্রটি ইস্যুর জন্য ব্যাংকে আসেনি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় ব্যুরো, কেউই সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না। সঞ্চয়পত্রটির মেয়াদ, মুনাফার হার ও মাসিক মুনাফা কুপন বিশেষ আকর্ষণীয় হওয়ায় নারীদের অনেকেই এই সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী। কিন্তু সঞ্চয়পত্রটি এখনো বাজারে না আসায় তারা অন্য কোনোখানে তাদের জমানো অর্থ বিনিয়োগ না করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সঞ্চয়পত্রটি কবে বাজারে আসবে অথবা আদৌ বাজারে আসবে কি না তা সংশ্লিষ্ট কেউই বলতে পারছে না বা বলতে চাইছে না। যদি সঞ্চয়পত্রটির বিষয়ে সরকারের ভিন্ন ধরনের সিদ্ধান্ত থাকে, তবে তা অবিলম্বে জনগণকে জানানো উচিত। শারমীন সুলতানানয়াপল্টন, ঢাকা।সরকারি নিয়োগঅধিকাংশ সরকারি চাকরির পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় অনেক দরিদ্র শিক্ষার্থীর পক্ষে পরীক্ষায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়ে। এ জন্য প্রতিটি সরকারি চাকরির প্রাথমিক ও পরবর্তী বাছাই পরীক্ষা বিভাগীয় পর্যায়ে সম্পন্ন করে শুধু সাক্ষাৎকার পরীক্ষাটা ঢাকাতে নেওয়ার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। তাতে যেমন রাজধানীর ওপর চাপ কমবে, তেমনি দরিদ্র পরীক্ষার্থীরাও অংশ নিতে পারবে। রত্না মল্লিক, দোলখোলা, খুলনা।শিক্ষকস্বল্পতাশিক্ষক-সংকটের মধ্য দিয়ে চলছে জগন্নাথ বিশ্ববিদালয়ের চারটি অনুষদের ২৮টি বিভাগের শিক্ষা কার্যক্রম। বর্তমানে বিভাগগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩ হাজার। কিন্তু শিক্ষক আছেন মাত্র ৩৫০-এর কিছু বেশি।শিক্ষক-সংকটের ফলে ক্লাস কম হওয়া, প্রয়োজনের সময় শিক্ষকদের কাছে না পাওয়া ইত্যাদি নানা সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। একজন শিক্ষককে অনেক চাপের মধ্যেও অতিরিক্ত ক্লাস নিতে হয়। ফলে বিভিন্ন কারণে শিক্ষাদানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আরও শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদানের সমস্যা দূর করার ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকার, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।