চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপন্ন পরিবেশসবুজের অপূর্ব সমারোহ, পাখিদের কলকাকলি আর কিষানীর মুখের নিষ্পাপ হাসি ছিল বাংলাদেশের এক অতিপরিচিত চিত্র। আর এ কারণেই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করেছে দেশ-বিদেশের অসংখ্য পর্যটককে। নিঃসন্দেহে বাংলাদেশের সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের এক চোখজুড়ানো নিদর্শন।কিন্তু কিছু মানুষের অসচেতনতা ও খামখেয়ালিপনার জন্য প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসহ নানা প্রাকৃতিক নিদর্শন আজ হুমকির মুখে। চলতি বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপের পরিবেশ বিপন্ন হওয়ার প্রতিবেদন আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। অসংখ্য অবৈধ দোকান গড়ে উঠেছে সেন্ট মার্টিনে। এতে ময়লা-আবর্জনা বেশি হচ্ছে, যা দ্বীপের পরিবেশ দূষণ করছে বিভিন্নভাবে। নিজেদের অস্তিত্ব তথা বিপন্ন পরিবেশকে রক্ষা করার আন্দোলনে আসুন আমরা সবাই এগিয়ে আসি। ফাতেমা আক্তারশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।নন-ক্যাডার বিধিমালাঅনেক দিন পর হলেও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতা নির্ধারণ ও পদোন্নতির জন্য বিধিমালা তৈরি করা হচ্ছে। বর্তমানে নন-ক্যাডার পদে যেভাবে জ্যেষ্ঠতা ও পদোন্নতি নির্ধারণ করা হয়, তাতে অনেকেই সন্তুষ্ট নন। কারণ, এগুলো নির্ধারণ করা হয় বিভিন্ন সময়ে জারি করা অসম্পূর্ণ কিছু আদেশ কিংবা পরিপত্রের মাধ্যমে। ফলে এই বিষয়গুলোতে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হয় না। অনেক সময় সিদ্ধান্ত নিতেও নানা জটিলতার সৃষ্টি হয়। প্রশাসনের স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে সুষ্ঠু নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী বিধিমালা প্রণয়নের বিকল্প নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সুদৃষ্টি কামনা করছি।জাহেদুর রহমান ইকবাল, রাজশাহী।ভাষাবিজ্ঞানআমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের একজন ছাত্র। বহু স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা বাড়াই। সেই স্বপ্নটা কেন যেন এখন মরীচিকার মতো মনে হচ্ছে। আমাদের সরকার ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভাষাবিজ্ঞানের ব্যাপারে উদাসীন। ক্লাস করার জন্য মাত্র একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের। এক বর্ষের শিক্ষার্থীরা ক্লাস করতে এলে আরেক বর্ষের শিক্ষার্থীদের অপেক্ষায় থাকতে হয়, কখন কক্ষ খালি হবে। মাঝে মধ্যে অন্য বিভাগের শ্রেণীকক্ষে যেতে হয়। তখন ওই বিভাগের শিক্ষক এলে ক্লাস শেষ হওয়ার আগেই বের হয়ে যেতে হয়। নাহিদ হাসান শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।বিদ্যুৎ সাশ্রয়দেশের প্রয়োজনে যতটুকু বিদ্যুৎ দরকার, তা-ও আমাদের নেই। বর্তমানে যতটুকু বিদ্যুৎ দেশে আছে, তা নানাভাবে অপচয় করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে যে বিল বোর্ডগুলো রয়েছে, সেখানে প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে। বিল বোর্ডের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমনি বাড়ছে বিদ্যুতের অপচয়। ফিলিং স্টেশনের দিকে লক্ষ করলে দেখা যায় আরেক চিত্র। যেখানে পাঁচটি বাতি হলেই যথেষ্ট, সেখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ২০টি বাতি ব্যবহার করে বিদ্যুতের অপচয় আরও বাড়িয়ে দিচ্ছে। শপিং সেন্টারগুলোতেও ব্যাপকভাবে বিদ্যুতের অপচয় লক্ষ করা যায়। যেখানে ছোট একটি দোকানে দুটি বা তিনটি বাতি হলেই যথেষ্ট, সেখানে আট থেকে দশটি বাতি ব্যবহার করা হচ্ছে। দোকানি তাঁর পণ্যকে আকর্ষণীয় করার জন্য অধিক আলো ব্যবহার করছেন। কমিউনিটি সেন্টারগুলোর আলোকসজ্জায়ও অনেক বিদ্যুৎ অপচয় হয়। বিদ্যুতের এ ধরনের ব্যবহার বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু দেশের মানুষের কথাও তো ভাবতে হবে। যে দেশের মানুষকে দিনের বড় একটা সময় থাকতে হয় বিদ্যুৎহীন, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য বিদ্যুৎ পাওয়া যায় না, সেখানে বিদ্যুৎ নিয়ে এমন বিলাসিতা চলতে দেওয়া ঠিক নয়। এ ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে, পাশাপাশি সরকারকেও পদক্ষেপ নিতে হবে। মো. তানজিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।