চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার বৈঠকবর্তমান সরকার ১৭তম মাসে পড়তে যাচ্ছে। সমস্যা হচ্ছে সরকারের কাজ করা নিয়ে। অনেক লেখালেখি হচ্ছে, কিন্তু মনে হয় সরকারের টনক নড়েনি। যাঁরা ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় এনেছেন, তাঁরা ধীরে ধীরে সরকারের ওপর বিরক্ত হচ্ছেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ল ক্যাম্পাসগুলোর ওপর। বিশ্ববিদ্যালয়গুলো অস্থির হয়ে উঠল, শিক্ষার পরিবেশ নষ্ট হলো। সরকারি কাজ, টেন্ডার, ভর্তি, সাপ্লাই ইত্যাদি হরেক রকমের নেতিবাচক কর্মকাণ্ডে মেতে উঠল ছাত্রলীগ। এসব কীর্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্ষমতার হাতবদল হয়েছে মাত্র, আর সবকিছু আগের জামানার মতোই রয়ে গেছে।পত্রিকায় অনেক প্রতিবেদন, মন্তব্য-বিশ্লেষণধর্মী কলাম ও চিঠিপত্র ছাপা হয়। এগুলো সরকারের অনেক ওপরের মহল পর্যন্ত পৌঁছায় কি না, কে জানে। জানা যায়, সরকারের একটা প্রেস উইং আছে, তারা নাকি সরকারপ্রধানকে প্রতিদিনের সংবাদপত্র থেকে নির্বাচিত সংবাদের কাটিং সরবরাহ করে থাকে। বলা বাহুল্য, তারা রাজনৈতিকভাবে নিয়োগ পায়। তারা স্বাভাবিকভাবেই সরকার কিংবা খোদ প্রধানমন্ত্রীর সমালোচনাগুলো সহ্য করতে পারে না। ফলে তেমন কোনো লেখা ওই প্রেস উইংয়ে তেমন কারও হাতে গিয়ে পড়লে, ওখানেই ওই সংবাদটির গতি থেমে যায়। সরল বিশ্বাসে মনে করি, সরকার ইদানীং যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো যে ঠিক হয়নি, তা এখনো জানতে পারেনি। এ বিশ্বাস ঠিক না হলে ধরতে পারি, ক্ষমতার মোহে অন্ধ হয়ে ক্ষমতাসীনেরা যা ইচ্ছা তা-ই করে যাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী শুরু থেকেই বলে আসছিলেন, ক্ষমতা চিরদিনের জন্য নয়।এই ছোট্ট চিঠিটি ছাপা হলে মনে হয় তা সরকারের বড় কেউ পড়বেন না। কিন্তু ছোটখাটো যাঁরা পড়বেন, তাঁরা কি দয়া করে প্রধানমন্ত্রীকে বলবেন যে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকগুলোতে তিনি যেন দলের নির্বাচনী ইশতেহারটা নিয়ে বসেন। তাহলে হয়তো ভবিষ্যতে সরকারের ভুল করার আশঙ্কা কমে যাবে।আয়েশা বেগম, ঢাকা।