চিঠিপত্র
ওয়েবসাইটবাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বইয়ের যে বিশাল সংগ্রহ, তা কিছুই খুঁজে পাওয়া যায় না ওয়েবসাইটগুলোতে। তা ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটগুলো ভর্তি পরীক্ষা ও ফলাফল-সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কাজে ব্যবহারের তেমন কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের জন্য কোনো শিক্ষা-উপকরণ নেই এগুলোয়। নিয়মিত হালনাগাদ না করায় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক তথ্যও জানা যায় না। তথ্যপ্রযুক্তির এই যুগে ওয়েবসাইটগুলো এভাবে চলতে পারে না। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শরিফ খান, শিক্ষার্থী, ঢাকা ।ট্রেনটি চালু করুনদেশের উত্তরাঞ্চলে বুড়িমারী থেকে পার্বতীপুর পর্যন্ত চলাচলকারী ৪১১/৪১২ লোকাল ট্রেনটি কোনো যুক্তিসংগত কারণ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এ অঞ্চলের মেহনতি মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কারণ, এ ট্রেনের বেশির ভাগ যাত্রীই শহরে কাজের জন্য যায়। লালমনিরহাট এবং রংপুর শহরে কাজের সন্ধানে যাওয়া এসব শ্রমজীবী মানুষের অসুবিধা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ট্রেনটি চালু করা প্রয়োজন। এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শাহ জালাল, রংপুর।