চিঠিপত্র
আখাউড়ায় মাদকমাদক সমস্যা আখাউড়ার অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। মাদকাসক্ত যুবসমাজ নেশার অর্থ জোগাতে প্রথমে জবরদস্তি চালায় পরিবারের ওপর। পরে চুরি, ছিনতাইসহ নানা অপরাধকর্মে জড়িয়ে পড়ছে। নারী নির্যাতনের মতো ঘটনাও ঘটছে নেশার কারণে। ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব, মাধবপুর, হবিগঞ্জ, নরসিংদী থেকে ট্রেন, মোটরগাড়ি, মোটরসাইকেল, অটোরিকশায় করে মাদকাসক্তরা প্রতিদিন আখাউড়ায় আসছে। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি, জনসাধারণ সবাই এটা দেখছেন। কিন্তু কেউ কিছুই করছেন না, জনগণ ভয়ে কিছু বলছে না। আখাউড়া সীমান্তবর্তী উপজেলা। ভারত থেকে সহজেই মাদকদ্রব্য এখানে পাচার হয়ে আসে, অবাধে বিক্রি হয়। আখাউড়ায় মাদকদ্রব্য পাচার ও কেনাবেচায় পুলিশ, বিডিআর ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক শ্রেণীর অসাধু সদস্যের প্রত্যক্ষ মদদ আছে। এর বিনিময়ে তাঁরা পাচ্ছেন মোটা অঙ্কের মাসোহারা।আখাউড়া সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান ও কেনাবেচায় যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা ভেঙে দেওয়া অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতিবাজ সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু কেন পুলিশ প্রশাসন কারও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আখাউড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে না? গাঁজা, ফেনসিডিল ও হেরোইনের শতাধিক ঘাঁটি কেন গুঁড়িয়ে দিচ্ছে না?সৈয়দ আমিনুল ইসলামআখাউড়া।[email protected]জাতীয় উদ্যানে নিরাপত্তাপর্যটনশিল্পের সম্ভাবনাময় স্থান ভাওয়াল জাতীয় উদ্যান। ঢাকা শহরের মানুষ অবকাশের জন্য বেছে নেয় এ রকম একটি প্রাকৃতিক পরিবেশ। কিন্তু সম্প্রতি এ উদ্যানের নিরাপত্তা-ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। দর্শনার্থীরা নিরাপত্তাহীনতা বোধ করলে এখানে আসতে চাইবে না। তা ছাড়া উদ্যানের ভেতরের পরিবেশ দিন দিন নোংরা হচ্ছে, যা দর্শনার্থীদের হতাশ করছে। উদ্যানের গাছগুলো নিয়মিত পরিচর্যা করার ক্ষেত্রেও ঘাটতি সহজেই নজরে আসে। এমতাবস্থায় এ উদ্যানের নিরাপত্তা জোরদারসহ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শরিফ খানগাজীপুর।