চিঠিপত্র
আইলাদুর্গত মানুষঘূর্ণিঝড় আইলার এক বছর পরও খুলনার ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত না হওয়ায় জেলার অধিকাংশ এলাকার মানুষ ঝুঁকির মধ্যে আছে। পানি উন্নয়নব বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে যাওয়ার খুলনার কয়রা উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ২৭ হাজারের বেশি পরিবার আজও নিজের ঘরে ফিরতে পারেনি। বাঁধের ভেঙে যাওয়া অংশগুলো সংস্কার না করায় তাদের বসতবাড়ি ও জমিতে পানি রয়ে গেছে। কৃষিকাজ শুরু করা সম্ভব হয়নি। গ্রামের রাস্তাগুলোর কোনো অস্তিত্ব নেই। পুকুরের পানিও ঘূর্ণিঝড়-পরবর্তী লবণাক্ত হয়ে গেছে। এখন তারা খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবন যাপন করছে।স্বাস্থ্যসম্মত স্যানিটেশন-ব্যবস্থার অভাবে অসহায় পরিবারগুলোর পিছু ছাড়ছে না রোগবালাই। উপকূলবাসীর প্রাণের দাবি, দ্রুত বেড়িবাঁধ নির্মাণ ও পুনর্নির্মাণ করা হোক। পাশাপাশি ঘূর্ণিঝড় আইলার আঘাতে যারা ঘরবাড়ি হারিয়েছে এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে, তাদের অতিসত্বর ঘরবাড়ি নির্মাণ ও চাহিদা অনুযায়ী কৃষিঋণ দেওয়া হোক। আশা করি আইলাদুর্গতদের সার্বিক পরিস্থিতি উন্নয়নে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।সাধন সরকারশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।সড়কে মৃত্যুখুব বেশি দিন হয়নি, সড়ক দুর্ঘটনায় হারাতে হয়েছে আমাদের এক বড় ভাইকে, নাম ফয়সাল। মাত্র এক মাস পরই প্রকৌশলী হয়ে বুয়েট থেকে বের হতেন তিনি। কিন্তু সড়ক দুর্ঘটনায় এসিডদগ্ধ হয়ে আগেই তাঁকে চলে যেতে হয়েছে এই পৃথিবী থেকে। সেবার সড়ক দুর্ঘটনার প্রতিকার চেয়ে আমার একটা লেখা প্রথম আলোর চিঠিপত্র বিভাগে ছাপা হয়েছিল। আজ আবারও লিখছি। এবারও সেই একই কথা, সড়ক দুর্ঘটনায় আমাদের আরেক ভাইয়ের মৃত্যু, বুকভরা আশা আর চোখভরা স্বপ্ন নিয়ে মাত্র পাঁচ দিন আগে যার বুয়েটজীবন শুরু হয়েছিল। দেশের সব কটি দৈনিকে সেই খবর ছাপা হয়েছে। প্রশ্ন হলো, এই কথাগুলো আমরা আর কত দিন লিখব? এই লেখাগুলো সংবাদপত্রে আর কত দিন পড়ব?ছাত্রের মৃত্যুতে বুয়েট কর্তৃপক্ষ শোক দিবস পালন করেছে। সব শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী মিলে মানববন্ধন করেছেন। কিন্তু এতে কি কোনো প্রতিকার বা প্রতিরোধ হবে?আমরা সড়ক দুর্ঘটনার অবসান চাই।লিমন, শিক্ষার্থী,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।