চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন দিবাগত রাতে কল্পনা চাকমাকে নিজবাড়ি থেকে অপহরণ করা হয়। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের দিন গণতান্ত্রিক দেশে অপহরণ সংঘটিত হলো, দেশে-বিদেশে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলো কিন্তু অপরাধের কোনো বিচার হলো না। তদন্ত রিপোর্ট রয়ে গেল অন্ধকারে, অপরাধীরাও থেকে গেল ধরাছোঁয়ার বাইরে। অপহরণ ঘটনা সংঘটনের পর জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরও অপহরণের বিচার পাওয়া গেল না। ভাবতেও কষ্ট হয়। আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা। বছর বছর কল্পনা চাকমা অপহরণের বিচার, তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি কেবলই অরণ্যরোদন থেকে যাবে!জগদীশ চাকমা, খাগড়াছড়ি।চিকিৎসক নিয়োগ২৮তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও পাঁচ শতাধিক চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়নি, পদ খালি নেই—এই কারণ দেখিয়ে। অথচ সবাই অবগত যে সারা দেশে প্রায় ছয় হাজার শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আদেশ দিয়েছেন। ইতিমধ্যে তিন হাজারের কিছু বেশি চিকিৎসককে নিয়োগের কাজও চলছে এবং বাকি শূন্যপদগুলোয় শিগগিরই চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এমতাবস্থায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই বিসিএস পরীক্ষায় মেধা ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ এসব চিকিৎসককে বাদ দেওয়া প্রকৃতপক্ষে বঞ্চনারই শামিল। আমরা আশা করি, কর্তৃপক্ষ এ বিষয়টি অনুধাবন করে ২৮তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।ডা. শহিদুল ইসলাম২৮তম বিসিএসে উত্তীর্ণ একজন চিকিৎসক।শিশুশ্রম প্রতিরোধশিশুদের সার্বিক পরিচর্যার মাধ্যমে সঠিক ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার মধ্যেই রয়েছে দেশ এবং জাতির উন্নতি ও সমৃদ্ধি। মোট জনগোষ্ঠীর একটা বিশাল অংশ এই শিশুরা। সুন্দর ও সৎ সমাজ গঠনে শিশুদের মানসিক ও নৈতিক উন্নয়নের বিকল্প নেই। অথচ আমাদের দেশের শিশুদের একটা বিশাল অংশ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিশু হিসেবে যে সুযোগ-সুবিধা তাদের পাওয়া দরকার, সমাজ ও রাষ্ট্র তা দিতে পারছে না। যে বয়সে একটি শিশুর শিক্ষালাভের জন্য স্কুলে যাওয়ার কথা, ওই বয়সে অনেক শিশু বিভিন্ন বাসাবাড়ি, কলকারখানা কিংবা দোকানপাটে বিপজ্জনক কাজে লিপ্ত। রাস্তা কিংবা ফুটপাতে যেসব শিশু আছে, তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। মেয়েশিশুদের বিভিন্ন নির্যাতন ও বিড়ম্বনার কথা সবার জানা। এই শিশুরা যদি সঠিক সময়ে সঠিক শিক্ষাটি না পায়, কিংবা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে ভবিষ্যৎ কি আমাদের ক্ষমা করবে? তা ছাড়া ভবিষ্যতে এসব সুবিধাবঞ্চিত শিশু দেশ ও সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সরকার গরিব শিশুদের পড়াশোনার সুবিধার্থে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু করেছে, যা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। তবে যেসব পরিবারে দুমুঠো খাবার কিংবা মাথা গোঁজার ব্যবস্থা নেই, সেসব পরিবারের শিশুরা রাষ্ট্রপ্রদত্ত এই সুবিধা ভোগ করতে পারছে না। বিনা বেতনে লেখাপড়ার চেয়ে এসব অভাবী পরিবারের শিশুরা সামান্য রোজগারের জন্য অপ্রাপ্ত বয়সে বিভিন্ন বিপজ্জনক কাজে জড়িয়ে পড়ছে। কখনো কখনো কিছু মানুষ নামের অমানুষ শিশুদের দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমও করিয়ে নিচ্ছে। তাই শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সুবিধার্থে অবৈতনিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকদের রাষ্ট্রপ্রদত্ত এই সুবিধা গ্রহণের জন্য ব্যাপকভাবে উদ্বুদ্ধ করতে হবে। শিশুদের পড়াশোনা নিশ্চিত করার জন্য শিশুশ্রম চিরতরে বন্ধ করতে হবে। যারা বা যেসব প্রতিষ্ঠান শিশুদের শ্রমিক হিসেবে কাজ করাবে তাদের শাস্তির বিধান করতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের অভাবী পরিবারগুলোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সমাজের বিত্তবান মানুষদের এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের শিশুরা তাদের সকল মৌলিক সুযোগ-সুবিধা ভোগ করে ভবিষ্যতের সঠিক ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠুক—এই প্রত্যাশা থাকল।কামরুজ্জামান ভূইয়া[email protected]