চিঠিপত্র
ঝুঁকিপূর্ণ জীবনবেগুনবাড়ি ট্র্যাজেডির রেশ কাটতে না কাটতেই পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের থমকে দিয়েছে। এ জন্য কারা দায়ী? দায়ী অপরিকল্পিত নগরায়ন ও তার কুশীলবেরা। যখন কোনো মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে তখনই কেবল শুধু সরকারের টনক নড়ে। তখনই কেবল হাসপাতালে বার্ন ইউনিটের কথা বলা হয়। তদন্ত কমিটি গঠন করা হয়। তারপর সবকিছু আগের মতো চলতে থাকে।ঢাকায় অনেক ভবনই যে ঝুঁকিপূর্ণ এবং এ রকম আরও মর্মান্তিকতা যে আসন্ন, বেগুনবাড়ি আর নিমতলীর দুটি ঘটনা তারই আভাস দিয়ে গেল। পুরান ঢাকার অধিকাংশ রাস্তা সরু ও ভবনগুলো পাশাপাশি অবস্থিত। সেখান দিয়ে না যেতে পারে কোনো অ্যাম্বুলেন্স, না যেতে পারে দমকলের উদ্ধারকর্মীদের গাড়ি। এসব দেখার দায়িত্ব কাদের? রাজউকের দায়িত্ব ছিল, দায়িত্ব ছিল সিটি করপোরেশন ও গণপূর্ত বিভাগের। অথচ সবার সম্মিলিত অবহেলার ফল হলো এত মানুষের প্রাণহানি এবং আরও অনেকের মৃত্যুর আশঙ্কা। ঢাকার পাড়া-মহল্লায় অজস্র ঘরবাড়ি ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ না করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করা দরকার। অননুমোদিত নির্মাণাধীন ও পুরোনো বাড়িগুলোর বিরুদ্ধে অভিযান চালানো দরকার। সর্বোপরি বাড়ি নির্মাণে যথাযথভাবে ইমারত নির্মাণ বিধিমালা মানা দরকার।সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।বিদ্যুৎসমস্যা‘আমি যে আঁধারে বন্দিনী, আমাকে আলোতে ডেকে নাও’—যখন বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার নেমে আসে, তখন এ গানটির কথা বারবার মনে আসে। এই প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে আজ অনেক কলকারখানা বন্ধ, আমাদের অর্থনীতিতে পড়ছে বিরূপ প্রভাব।এটি একটি জাতীয় সমস্যা হলেও আমাদের সরকারি ও বিরোধী দল একসঙ্গে বসে এর থেকে মুক্তির চিন্তা না করে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। এই মনোভাবের পরিবর্তন না হলে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে থাকব। এ ধরনের সমস্যা দূর করতে হলে দূর থেকে একে অপরকে দোষারোপ না করে জাতীয় স্বার্থে এক হয়ে সমস্যাগুলো মোকাবিলা করতে হবে, তবেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।মোস্তফা কাইয়ুম শারাফাতশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।