চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাবিতে সেমিস্টার পদ্ধতিসেশনজট কমানো, শিক্ষার মান উন্নত করা ইত্যাদি কারণ দেখিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ের দেখাদেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়। কিন্তু দেখা যাচ্ছে, বেশির ভাগ বিভাগে সেমিস্টারভিত্তিক কোর্সের পরিকল্পনাবিহীন এক ধরনের দায়সারাভাবে কোর্স পড়িয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কী পড়বেন, কীভাবে পড়বেন, কোত্থেকে পড়বেন এসব ব্যাপারে কোনো দিকনির্দেশনাও নেই। ফলে তাঁরা পুরোনো গৎবাঁধা নোট ফটোকপি ও মুখস্ত করে শিক্ষাজীবন পার করছেন।সবচেয়ে ভয়ংকর ব্যাপার হচ্ছে, শিক্ষকেরা মাত্র দুই-তিন মাস পড়িয়েই একেকটা সেমিস্টার শেষ করে দিচ্ছেন। দুই-তিন মাসে সেমিস্টার শেষ করে বেশির ভাগ শিক্ষক বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো কিংবা বেসরকারি সংস্থাতে পরামর্শকের কাজে ব্যস্ত থাকেন। এতে শিক্ষার্থীরা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যার্জন করতে পারছেন না। ফলে এ শিক্ষা শিক্ষার্থীদের তথা বিশ্ববিদ্যালয়কে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত গরিব-মেহনতি-মধ্যবিত্ত ঘরের সন্তানেরা তুলনামূলকভাবে ভালো মেধার পরিচয় দিয়ে শিক্ষার্জনে আসেন। বিশ্ববিদ্যালয়ের উচিত, এসব মেধাবী শিক্ষার্থীকে আরও বেশি সুযোগ-সুবিধা প্রদান এবং শিক্ষার মান উন্নত করার মাধ্যমে রাষ্ট্রকে ভবিষ্যতে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা। বিদ্যান্বেষণে আসা এসব শিক্ষার্থীকে কেন শিক্ষকেরা অনিশ্চয়তার অতলে নিক্ষেপ করছেন?তা ছাড়া বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিগুলোতে পুস্তকসংকট, বিভাগগুলোতে কম্পিউটার ল্যাব না থাকা, পরিবহনব্যবস্থার অপ্রতুলতা, তীব্র আবাসনসংকট, হলগুলোতে খাবারের নিম্নমান, বসবাসের অযোগ্য রুম, রাজনৈতিক হয়রানি এবং প্রতিনিয়ত ভর্তি ফিসহ নানা ফি বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর ক্লাসরুমের শিক্ষা থেকেও যদি বঞ্চিত করা হয়, তবে শিক্ষার্থীরা কোথায় যাবেন? শিক্ষার্থীরা কখনোই শিক্ষকদের প্রতিপক্ষ নন, বরং তাঁদের অন্তরের আপনজন হিসেবেই গণ্য করেন। শিক্ষকদের নানা সমস্যা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করতে পারেন। শিক্ষকদের বিভিন্ন সমস্যার বলি হাজার হাজার শিক্ষার্থী হোক—এটা কেউ চায় না। সেমিস্টার পদ্ধতির আমূল পরিবর্তনের প্রয়োজন। মুজিব রহমানশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।