চিঠিপত্র
সরকার কি জিম্মি? ভূমিদস্যুদের কাছে বর্তমান সরকার কি অসহায়, না সরকারে মধ্যে কোনো দুর্বলতা আছে,? তা দেখার জন্য অপেক্ষা করছে জাতি। ১৩ জুন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সঙ্গে ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় আবাসন ব্যবসায়ীদের কেউ কেউ যে আচরণ করেছেন, তা দেখে দেশের মানুষ হতাশ। সরকারের একজন মন্ত্রীকেই যদি একজন ব্যবসায়ী ধমকিয়ে পার পেয়ে যান, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তাঁদের প্লট বা ফ্ল্যাট না দিলে অসহায় এ মানুষগুলো তখন কী করবেন?সরকারের প্রতি অনুরোধ, জনস্বার্থের এই সরকার জনগণের কাছ থেকে যাঁরা কোটি কোটি টাকা লুটে নিয়ে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাঁদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিন। এঁদের দাপটে যাঁরা বহু দিনের আবাসন ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন, তাঁরা সরকারের দিকে তাকিয়ে আছেন। তাঁরাই তো ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় বসিয়েছেন। প্রমাণ করে দেখান, কোনো ব্যক্তির প্রতাপের কাছে সরকার জিম্মি নয়। প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি ভূমিদস্যুদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। এমএম সুলতান, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।[email protected]পাসপোর্টে ডাকনাম শোনা যাচ্ছে, ২০১১ সাল থেকে নতুন পদ্ধতিতে পাসপোর্ট ইস্যু করা হবে। সাধারণত প্রত্যেক ব্যক্তির নামের দুটি অংশ থাকে—ভালো নাম ও ডাকনাম। ডাকনামের ইংরেজি আভিধানিক অর্থ সারনেম। অন্যান্য দেশে পাসপোর্টধারীর সারনেম বা ডাকনামকে মূল নাম থেকে আলাদাভাবে দেখানো হয়ে থাকে, কিন্তু বাংলাদেশের পাসপোর্টে সম্পূর্ণ নামকে প্রদর্শন করা হয়। ডাকনামকে আলাদাভাবে দেখানো থাকে না। বিদেশে ভিসার আবেদন করার ক্ষেত্রে আবেদন ফরমে ফার্স্ট নেম, মিডল নেম ও লাস্ট নেম পদ্ধতি চালু আছে। এ ক্ষেত্রে লাস্ট নেমকে সারনেম বা ডাকনাম হিসেবে ধরা হয়। অনেক ক্ষেত্রে এটাকে ফ্যামিলি নেমও লেখা হয়। যেমন—সিরাজুল ইসলাম মিন্টু। এ ক্ষেত্রে সারনেস বা ডাকনাম হবে মিন্টু। যেহেতু বাংলাদেশে পাসপোর্ট নতুন পদ্ধতিতে ইস্যু হবে, সুতরাং নাম উল্লেখ করার ক্ষেত্রে ডাকনামকে আলাদাভাবে উল্লেখ করা প্রয়োজন।শেখ ওমর ফারুকবাংলাবাজার, ঢাকা।