চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়সংবাদ প্রকাশিত হয়েছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মুক্তমঞ্চের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। কোনো সন্দেহ নেই, ঘটনাটি নিন্দনীয়। বিভিন্ন প্রগতিশীল-সংস্কৃতি আন্দোলনের কর্মীরা এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মুক্তবুদ্ধির চর্চা করে থাকেন। অন্যদিকে শিক্ষার্থীদের অসংগঠিত থাকার সুযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বেচ্ছাচারিতার স্বর্গরাজ্য কায়েম করেছেন। শিক্ষার্থীদের বহিষ্কার এরই এক নজির। সংস্কৃতিচর্চা ও মুক্তবুদ্ধির বিকাশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ও মুক্তমঞ্চের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাদ সাধলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন-শিক্ষক। ভাঙচুরের মিথ্যা অভিযোগে আন্দোলনের সংগঠকদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হলো। স্থানীয় রাজনীতির মদদ এবং শিক্ষকদের একাংশের লেজুড়বৃত্তি খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নিতে দুঃসাহস জুগিয়েছে। শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিযুক্ত রেখে, শিক্ষকেরা এখন নিজেরাই অপরাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন। আন্দোলনের বিরুদ্ধাচরণ কিংবা আন্দোলনকারীদের কেবল বহিষ্কারই নয়, শিক্ষা কার্যক্রমে প্রতিনিয়ত সংস্কৃতিকর্মী, সাংবাদিক, মুক্তমনা শিক্ষার্থীদের নানা প্রকার ক্ষতি করে থাকেন তাঁরা। ক্লাসে অপমান করা, পরীক্ষার খাতায় অনৈতিকভাবে কম নম্বর দেওয়া, পুনর্মূল্যায়নের সুযোগ না দেওয়া, ক্যাডারদের মাধ্যমে হেনস্তাসহ নানাভাবে শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে। সামগ্রিকভাবে শিক্ষিত হয়ে ওঠাই হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা। শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং জাতীয় ইস্যুতে সাড়া দেবেন এটাও স্বাভাবিক। জোর করে মুক্তবুদ্ধির চেতনা কখনো রুদ্ধ করা যায় না। শিক্ষার্থীরা বর্তমানে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন করছেন। অনশনকারী শিক্ষার্থীদের প্রশাসন নানাভাবে হুমকি দিচ্ছে, পরিবারেও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের সাজা মওকুফ, বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং পরবর্তী সময়ে কোনো হেনস্তা না করা, ক্যাম্পাসে মতপ্রকাশের ও মুক্তবুদ্ধি চর্চার অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় সরকার, বুদ্ধিজীবীসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এগিয়ে আসা প্রয়োজন।রহমান শিহান, শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়।