চিঠিপত্র
পাটুরিয়ায় সেতু চাইঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে রাজবাড়ী, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, খুলনা, বরিশালসহ আরও বেশ কিছু অঞ্চলে যাওয়ার জন্য পদ্মা নদী পার হতে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটটি ব্যবহার করতে হয়। এই রুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ফেরি ও লঞ্চে পারাপার হয়। বর্তমানে ছয়টি বড় এবং একটি ছোট ফেরির মাধ্যমে লোকজন আনা-নেওয়া করা হচ্ছে। বড় ফেরিতে ১৬টির মতো এবং ছোট ফেরিতে আটটির মতো গাড়ি পারাপার করা যায়। প্রতি মিনিটেই ছোট-বড় অনেক গাড়ি ফেরিঘাটে এসে অপেক্ষায় থাকে। এই অপেক্ষার মাত্রা ২০ থেকে ৩০ মিনিট হওয়া উচিত হলেও তা বেশির ভাগ সময়ই বেড়ে গিয়ে দেড়-দুই এমনকি তিন ঘণ্টার বেশি গিয়ে দাঁড়ায়। আর কোনো কারণে নৌ-চলাচল বন্ধ থাকলে তো কথাই নেই! প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ২১২ কিলোমিটার, সিলেটের দূরত্ব ২৬৪ কিলোমিটার এবং রাজশাহীর দূরত্ব ১৯৭ কিলোমিটারের মতো। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ২৫ মিনিটের নদীপথ পার হওয়ার জন্য ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা সত্যই আশ্চর্যের বিষয়! পাটুরিয়া থেকে দৌলতদিয়া পর্যন্ত পদ্মার নদীর ওপর একটি সেতু নির্মাণ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। শুধু আশ্বাসই শোনা যায় যে সেতু করা হবে। সর্বশেষ কিছু দিন আগে পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা গেছে, মাওয়া পয়েন্টে সেতু উদ্বোধনের পর পাটুরিয়া-দৌলতদিয়া সেতুর নির্মাণকাজ শুরু করবে সরকার। এটা যেন সত্যি হয়। তাহলে ওই শহরগুলোয় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। সেই সুদিনের অপেক্ষায়ই আছে ওই সব এলাকার মানুষ।বোরহান বিশ্বাসখিলগাঁও, ঢাকা।ধূমপানধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা কমবেশি সবারই জানা। ধূমপান সম্পর্কে বিভিন্ন নেতিবাচক বাক্য সিগারেটের প্যাকেটে লেখা থাকলেও আমাদের দেশে ধূমপায়ীদের সংখ্যা কমছে না। বরং দিন দিন এ হার বাড়ছে। বিশেষ কতগুলো জায়গা যেমন হাসপাতাল, আদালত, বিদ্যাপীঠের দেয়ালে ‘ধূমপান নিষেধ’ লেখা দেখা যায়। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু লাগে। কিছুদিন আগে প্রকাশ্যে ধূমপানের শাস্তি হিসেবে জরিমানার বিধান করা হয়। কিন্তু প্রকাশ্যে ধূমপান নিষেধ আইনটি বর্তমানে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাই এ আইনটি সক্রিয় করে কিংবা নতুন আইন তৈরি করে প্রকাশ্যে ধূমপানকে নিরুৎসাহিত করা প্রয়োজন। তানজিনা পারভীনকিশোরগঞ্জ।