চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশাবাদী আমরাব্রিটিশ কাউন্সিল কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম’ শীর্ষক জরিপের ওপর ভিত্তি করে ১৫ জুন প্রথম আলোর খোলা কলাম পাতায় সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক খুবই চমৎকার ও যুক্তিনির্ভর কলাম লিখেছেন। আমার বিশ্বাস, বাংলাদেশের প্রতিটি তরুণ-তরুণী কলামটি পড়ে খুব উপকৃত এবং ভালো কাজে উদ্বুদ্ধ হবে। কলামটি পড়ে জানতে পারলাম, ৯৮ শতাংশ তরুণ মনে করে সমাজসেবা করা উচিত, আবার ৭৯ শতাংশ তরুণ উন্নয়নের বিষয়ে আগ্রহী। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, কাজের শ্রেণীকরণ ও চাওয়া-পাওয়ার সমীকরণ—এই দুইয়ের সমন্বিত রূপ হচ্ছে এই জপিরকাজ।৯৮ শতাংশ তরুণ যদি সমাজসেবায় আগ্রহী হয়, আমার প্রশ্ন, তাহলে গত চার মাসে দেশে ইভ টিজিংয়ের স্বীকার হয়ে ১২ জন তরুণী কেন আত্মহননের পথ বেছে নিল? সমাজবদ্ধ জীব হয়েও তো তরুণ প্রজন্ম গলিতে গলিতে, মহল্লায়, স্কুল-কলেজে এর বিরুদ্ধে সোচ্চার অথবা প্রতিরোধে এগিয়ে আসতে পারে।আনিসুল হক প্রথম আলো বন্ধুসভার কথা উল্লেখ করেছেন। সে ক্ষেত্রে বলব, বন্ধুসভার মাধ্যমে প্রথম আলো একটি ভালো কাজের সঙ্গে জড়িয়ে রেখেছে দেশের তরুণ-তরুণীদের। আরও ভালো হয় যদি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে তাদের সামনে নতুন কর্মসংস্থানের পথ সৃষ্টি করা যায়। হতে পারে সেটা সাংবাদিকতা বা পত্রিকা ও মিডিয়া-নির্ভর কাজ।জরিপে আরও এসেছে—৪১ শতাংশ তরুণ বিদেশে যাওয়ার পক্ষে। কিন্তু এই ৪১ শতাংশ তরুণের মধ্যে কত শতাংশ দেশে পুনরায় ফিরে আসে বা আসবে?শুধু বৃদ্ধরা কেন? প্রবাসে আমরা যারা বাস করি, দেশের বিচ্ছিন্ন কিছু ঘটনায় বেশ হতাশ হয়ে পড়ি। সেই হতাশা থেকে স্বার্থপরের মতো চিন্তা হয়—যেভাবে হোক, বিদেশের মাটিতে পড়ে থাকব শুধু নিশ্চিত আর নিরাপদ জীবনের আশায়। এই ভাবনা শুধু আমার একার নয়, অনেকের। বাংলাদেশ থেকে পিছিয়ে থাকা মালয়েশিয়া আজ কোথায় উঠে এসেছে! ভাবলেই অবাক লাগে। তবে হ্যাঁ, আমি আনিসুল হকের সঙ্গে একমত পোষণ করছি, উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা বেশ ভালো। তরুণ প্রজন্মের জন্য সবকিছুতে সৃষ্টি করতে হবে অনুকূল পরিবেশ।হংকংয়ে প্রবাসী বাঙালিদের ছোট্ট একটা স্কুলে ছোট ছোট বাচ্চাদের আমি বাংলা পড়াই, বাংলা শেখাই। এই যে ছোট ছেলেমেয়েদের পড়াই, বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা হলো ‘দেশটি নোংরা, কোলাহলপূর্ণ আর আছে ব্যাপক দূষণ আর মশার অত্যাচার।’ খুদে প্রজন্মকে এর পরও আমি দেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের আশাজাগানিয়া গানের গল্প বলি, আরও বলি একজন মুসা ইব্রাহীমের কথা। যেন ওরা বাংলাদেশকে গভীরভাবে হূদয়ে ধারণ করতে পারে। তবেই আমরা সার্থক হব।রাওদাতুল জান্নাত, হংকং।সংশোধনী গত ২৫ জুন ২০১০ আসিফ নজরুলের কোটা (৫৫) বনাম মেধা (৪৫) শীর্ষক নিবন্ধের একটি অংশে অসাবধানতাবশত ‘সে হিসেবে মুক্তিযোদ্ধাদের সন্তানসন্ততির সংখ্যা দেশের জনসংখ্যার ৭ শতাংশর কম। এদের জন্য মোট শূন্যপদের ৩০ ভাগ সংরক্ষণ সমানুপাতিক নয়, যৌক্তিকও নয়’ এভাবে ছাপানো হয়েছে। আসলে এটি ‘৭ শতাংশর কম’-এর বদলে ‘শূন্য দশমিক ৭ শতাংশের কম’ এভাবে পড়তে হবে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।—বি.স.