চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। আর এই সম্ভাবনা কাজে লাগাতে হলে এখনই কতগুলো বিষয় অতীব গুরুত্বসহকারে দেখতে হবে। সেগুলো হলো মানবসম্পদের উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, হাইটেক পার্ক স্থাপন, আইসিটি ইনকিউবেটর বাস্তবায়ন, দ্বিতীয় সাবমেরিন নিশ্চিতকরণ, আইপিএলসির মতো হাইস্পিড ইন্টারনেট কানেকশন, প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন, সফটওয়্যার খাতে ট্যাক্স হলি ডের মেয়াদ বাড়ানো প্রভৃতি। কথার ফুলঝুড়ি না বাড়িয়ে এগুলোর দ্রুত বাস্তবায়ন করতে হবে। সময়ের নিরিখেই এটা প্রয়োজন, তা না হলে শুধু পিছিয়ে পড়াই নয়, বাংলাদেশকে হারিয়ে যেতে হবে প্রযুক্তির গতিতে আগুয়ান বিশ্ব থেকে।আলমগীর, রুবেলসূত্রাপুর, বগুড়া।কৃষিজমিতে চিংড়িঘেরএ বছর হাইকোর্ট এক রায়ে উপকূলীয় চার জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালীর কৃষিজমিতে লবণপানি-আবদ্ধ করে চিংড়িঘের করা নিষিদ্ধ ঘোষণা করে। এতে জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেশের দক্ষিণাঞ্চলে ঢালাওভাবে লবণপানি-আবদ্ধ করে অবাধে চিংড়ি চাষ চললেও আজ পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে প্রকাশ্যে কৃষিজমিতে লবণপানি-আবদ্ধ করে যেসব ঘেরমালিক চিংড়ি চাষ করছেন, অবিলম্বে তাঁদের আইনের আওতায় আনতে হবে এবং এ অঞ্চলের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে হবে। ভয়াবহ আইলায় ক্ষতিগ্রস্ত দাকোপ এবং খুলনার মানুষ যেকোনো মূল্যে বেড়িবাঁধ নির্মাণ চান। কিন্তু বেড়িবাঁধ নির্মাণ করে লাভ হবে না, যদি চিংড়িঘেরের মালিকেরা ভেতরে পাইপ বসিয়ে লবণপানি ঢোকানো বন্ধ না করেন। আবারও কোনো জলোচ্ছ্বাস সব তছনছ করে দেবে। প্রশাসনকে শক্ত হাতে স্বার্থান্বেষী ব্যক্তিদের প্রতিহত করার এখনই সময়।তাহের আলীতালা, সাতক্ষীরা।