চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত ভৈরব জেলাভৈরব বাংলাদেশের ৬৫তম ও ‘বি’ শ্রেণীর জেলা হচ্ছে এ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। কিন্তু কবে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা? আনুষ্ঠানিক ঘোষণা যতই বিলম্ব হচ্ছে, তাতে করে শুভ আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছে। এমতাবস্থায়, ঘোষণা দ্রুত হয়ে গেলে সব জল্পনা-কল্পনার অবসান হবে। ভৈরবের জনগণ অধীর আগ্রহে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। মো. শামীম, বাঁশগাড়ী, ভৈরব।চাকরিতে কোটা২৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশিত হলে কয়েক হাজার তরুণের বেকার জীবনের অবসান হতে যাচ্ছে ভেবে খুশি হয়েছিলাম। কিন্তু ফলাফল দেখে যারপরনাই বিস্মিত ও হতাশ হলাম এটা জেনে যে প্রার্থী না পাওয়ায় কোটায় ৮১৩টি পদে কাউকে নিয়োগ দেওয়া যায়নি! নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে দুই হাজার ১৯০ জনকে। অথচ পরীক্ষার্থী ছিল এক লাখ ২০ হাজার ৯৪৬ জন। যার মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ১০৫ জন। দুঃখজনকভাবে কোটা পদ্ধতির মারপ্যাঁচে পড়ে বঞ্চিত হলেন মেধাবীরা। এই ফলাফল দেখে একটি প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয়, আমরা কি কোনো বিশেষ শ্রেণীকে মাত্রাতিরিক্ত সুবিধা দেওয়ার চেষ্টা করছি না? যেখানে তারা ন্যূনতম পাস নম্বর পেল না, অথচ তাঁদের জন্য প্রায় হাজার খানেক পদ খালি পড়ে থাকল। আর প্রায় সোয়া লাখ প্রতিযোগীর মধ্যে তুমুল প্রতিযোগিতা করে নিজের যোগ্যতার চূড়ান্ত প্রমাণ দেওয়ার পরও পদ পেল না আসল মেধাবীরা। সময় এসেছে কোটা পদ্ধতি নিয়ে পুনরায় ভাবার। বিশেষ শ্রেণীর প্রার্থীরা দেশের মোট জনসংখ্যার তুলনায় কত ভাগ; সেই অনুপাতে কোটায় তাঁদের জন্য কত ভাগ বরাদ্দ রাখা যুক্তিসংগত তা ভেবে দেখতে হবে। ন্যূনতম পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হতে না পারলে তাঁদের জন্য আসন খালি রাখার কোনো যুক্তিসংগত কারণ থাকতে পারে না। এভাবে চলতে থাকলে খালি পদ কখনোই পূরণ হবে না। কেননা বিগত ফলাফলেও দেখা গেছে, তারা প্রাধিকার কোটায় সবগুলো পদে সমপরিমাণ উত্তীর্ণ হয় না। দুঃখজনক হলেও সত্য যে মেধাকে এখন কোটার আওতায় বিবেচনা করতে হচ্ছে। কেননা শতকরা হিসাবে অর্ধেকেরও কম (৪৫ ভাগ) মেধাবীরে জন্য বরাদ্দ। আর বিশেষ শ্রেণীর সুবিধাবঞ্চিতরা (!) বরাদ্দ পাচ্ছে অর্ধেকেরও বেশি (৫৫ ভাগ)। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তথাকথিত সুবিধাবঞ্চিতরাই মূল ধারার প্রার্থী, আর মেধাবীরা কোটার আওতায়!মো. কামরুল হাসানবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।[email protected]