চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইপিএস পরীক্ষা২০০৮ সালের মার্চে ইপিএসের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার বিজ্ঞপ্তি দেখে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এ যোগাযোগ করি এবং পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হই। এক পর্যায়ে ইন্টারনেটে নিজের নাম দেখে বোয়েসেল অফিসে কোরিয়া কোম্পানির সঙ্গে চুক্তিপত্রে সই করি। ছয় দিন জার্মান টেকনিক্যালে পরীক্ষার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সনদ পাই। তারপর দীর্ঘ অপেক্ষা। ফ্লাইটের আশায় প্রতিদিন ইন্টারনেট দেখতে থাকি। এমন পর্যায়ে ২য় ইপিএস পরীক্ষা সমাপ্ত হয় এবং ১ম ইপিএসের প্রায় দুই হাজার ২০০ শ্রমিক কোরিয়া গমন করে চাকরিতে যোগ দেয়। বাকি প্রায় ৫৫০ জন যাওয়ার অপেক্ষায় থাকার পর গত ২৯ এপ্রিল নোটিশ দিয়ে ১৪৯ জনকে পুনরায় মেডিকেল করার জন্য বলা হয়। শারীরিক উপযুক্ততার সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র জমা দিতে গেলে বোয়েসেলের কর্মকর্তা বলে দেন, ১ম ব্যাচের সব শ্রমিক বাদ অথবা সনদের মেয়াদ কয়েক দিন আগে শেষ হয়ে গেছে, কাগজপত্র জমা নেওয়া সম্ভব নয়। উপরন্তু দুর্ব্যবহার ছাড়া তাঁদের কাছ থেকে আর কিছুই পাইনি। এ অবস্থায় আমাদের দুইটা দাবি: পুনরায় মেডিকেল করার নোটিশে যে ১৪৯ জনের নাম আছে তাদের মেয়াদ বাড়িয়ে কোরিয়ায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং ৩য় ইপিএস পরীক্ষায় আমাদের ১৪৯ জনকে কম্পিউটারের মাধ্যমে বাছাই না করে সরাসরি পরীক্ষার সুযোগ করে দেওয়ার হোক। মো. আব্দুল কাদের, ঢাকা।রাস্তা সংস্কারবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য সম্প্রতি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় যাই। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ময়মনসিংহ-ঈশ্বরগঞ্জ এবং আঠারবাড়ী-কেন্দুয়া অংশের রাস্তার যে করুণ অবস্থা দেখা গেছে, তা দিয়ে বাস বা অন্যান্য যানবাহন কীভাবে চলাচল করে তার বর্ণনা দেওয়া কঠিন। রাস্তায় খানাখন্দকের শেষ নেই। এ রাস্তা দুটি দিয়ে প্রতিদিন অনেক বাস, ট্রাক, কার ও অন্যান্য যানবাহন চলাচল করে থাকে। রাস্তার কোনো সংস্কার নেই। মনে মনে ভাবি, এ অঞ্চলের বোধ হয় কোনো অভিভাবক নেই, যে এ ব্যাপারটা সরকারের নেক নজরে আনবেন। অথচ এ অঞ্চলের অনেকেই বর্তমান সরকারের শীর্ষস্থানে অধিষ্ঠিত। এত সব গণ্যমান্য ব্যক্তি সর্বোচ্চ পদে আসীন থাকা সত্ত্বেও এ দুটি রাস্তার দুরবস্থার কথা ভাবাই যায় না। বর্তমান সরকার প্রায় দুই বছর অতিবাহিত করার পরও উল্লেখযোগ্য কোনো উন্নয়নের লক্ষণ দেখা যাচ্ছে না। অথচ দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো রাস্তাঘাট, বিদ্যুৎ, কলকারখানা। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ, জরুরি ভিত্তিতে এ রাস্তা দুটো সংস্কার করবেন।মো. আলাউদ্দীন, ঢাকা।সংশোধনীগত বুধবার সম্পাদকীয় পাতায় আব্দুল কাইয়ুমের ‘হালচাল’ শিরোনামে লেখার শুরুতে উল্লিখিত শাবিপ্রবির উপাচার্যের নাম হবে মো. সালেহ উদ্দিন, সেখানে ভুলবশত ছাপা হয়েছে মো. মোসলেহ উদ্দিন। ভুলের জন্য আমরা দুঃখিত। —বি.স.