চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশারাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা সরকারি নিয়মনীতির কোনো তোয়াক্কা করেন না। নগরবাসী চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ। অধিকাংশ অটোরিকশায় সক্রিয় মিটার দেখা যায় না। আর যেগুলোয় মিটার আছে, সেগুলোতে ভ্রমণ করতে হয় নির্দিষ্ট ভাড়ার চেয়ে অনেক বেশি দিয়ে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার, যেন দেখার কেউ নেই।এ ছাড়া নীতিমালা ও সরকারি নিয়মানুযায়ী, যেকোনো গন্তব্যে যাত্রী বহনে বাধ্যবাধকতা থাকলেও চালকেরা তা মানছেন না। যাত্রী হয়রানি ও ভোগান্তি বন্ধে বিআরটিএ ও ট্রাফিক পুলিশের কার্যকর কোনো ভূমিকা নেই বললেই চলে।এ অবস্থায় রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে পুলিশি তৎপরতা চাই। এ ব্যাপারে কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতা বন্ধ হোক। সরকারের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য।মাহবুব উদ্দিন চৌধুরীগেন্ডারিয়া, ঢাকা।নিষ্ঠুর পরিহাস১ জুলাই প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘অসুখে চিকিৎসা পাননি, মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা’ শিরোনামের লেখাটিতে চোখ আটকে গেল। একজন মুক্তিযোদ্ধা টানা আট মাস অসুস্থ থেকে বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। এটা কি সত্যিই তাঁর জন্য সম্মানের, নাকি অসম্মানজনক? একজন মুক্তিযোদ্ধার অবদান বা গুরুত্ব উপলব্ধি করার মতো ক্ষমতা কি আমাদের নেই? বেঁচে থাকতে যাঁর কোনো খোঁজ নেওয়া হয়নি, স্ত্রী ও চার সন্তান নিয়ে যিনি মানবেতর জীবন যাপন করেছেন, মৃত্যুর পর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া কি তাঁর প্রতি নিষ্ঠুর পরিহাস করা নয়? আমাদের অতীত ভুলে গেলে চলবে না। যাঁদের কারণে আমরা পরাধীনতার গ্লানি মুছে এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি, তাঁদের জন্য সর্বোচ্চ নাগরিক সুবিধা ও সম্মান নিশ্চিত করা আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। তাই সরকারের কাছে আবেদন, মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ করা না গেলেও একজন মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যতটুকু সুযোগ-সুবিধার প্রয়োজন, ততটুকু যেন তাঁদের জীবদ্দশায় নিশ্চিত করা হয়।সাকিবুল হাসানটাঙ্গাইল।ক্লাস বাদ দিয়ে কোচিংকোচিং নিয়ে আমাদের দেশের রমরমা ব্যবসার কথা নতুন কিছু নয়। সেটা আমার এই লেখার বিষয় নয়। কিন্তু নিয়মিত ক্লাস বাদ দিয়ে একই সময়ে, একই স্থানে কোচিং—এমন কথা কেউ কোনো দিন শুনেছে কি না, জানি না। হ্যাঁ, এমনই এক আজব কোচিং-ক্লাস চলছে রাজধানীর একটি হাইস্কুল অ্যান্ড কলেজে। চলতি বছরের ১ জুন থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর ক্লাস হচ্ছে না। ঘোষিত হয়েছে, নিয়মিত ক্লাসের পরিবর্তে একই সময়ে, একই স্থানে কোচিং চলবে। বিনিময়ে মাসিক বেতনের সঙ্গে মোটা অঙ্কের ফি পরিশোধ করতে হবে। ক্লাস বাদ দিয়ে কোচিং কেন? এ প্রশ্নের জবাবে কিছুসংখ্যক শিক্ষক-শিক্ষিকা যুক্তিসংগত উত্তর দিতে না পারায় পরিচালনা কমিটির সিদ্ধান্ত বলেই চালিয়ে গেলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জনৈক অভিভাবকমতিঝিল, ঢাকা।