চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা বৃদ্ধিবাংলাদেশ স্বাধীন হওয়ার পর চার দশকেরও কম সময়ে দেশের জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। যেভাবে জনসংখ্যা বাড়ছে, সে হারে আমাদের দেশে আবাসনের ব্যবস্থা বাড়ছে না। ফলে আবাদি জমির ওপর বাসস্থান তৈরি হচ্ছে। যে হারে আবাদি জমির ওপর মানুষ বসতবাড়ি তৈরি করছে, তাতে দেখা যাবে, আগামী দিনে আবাদি জমির পরিমাণ কমে গিয়ে চরম খাদ্যঘাটতির আশঙ্কা দেখা দেবে।জনসংখ্যা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে আবাদি জমির পরিমাণ বাড়ছে না। অনেক জমিতে দুই বা তিন ফসল উৎপাদন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা থাকলেও যদি এভাবে আবাদি জমির ওপর বসতি স্থাপন চলতে থাকে, তাহলে খাদ্যনিরাপত্তার ওপর এর প্রভাব হবে ভয়াবহ। আবাদি জমির ওপর এভাবে বসতি স্থাপন করার কারণে খাদ্যঘাটতি হলে খাদ্য আমদানি করে এ বিশাল জনসমষ্টির চাহিদা পূরণ করা সরকারের পক্ষে প্রায় অসম্ভব হবে।সরকারের কৃষি মন্ত্রণালয় খাদ্যঘাটতি নিরসনে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু অনাবাদি জমির পাশাপাশি আবাদি জমির ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়ছে। তাই আমাদের এখনই সচেতন হওয়া উচিত, যাতে মানুষ আবাদি জমিতে বসতি স্থাপনে বিরত থাকে। সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে এবং রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধানের উপায় বের করলে ভবিষ্যতের খাদ্যঘাটতি পূরণে সক্ষম হবে।সাকিব হাসান, ঢাকা।