চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্তদের জন্যপৃথিবীর প্রায় সব দেশে মাদক সমস্যা ভয়াবহ রূপ নিয়েছে। মাদকাসক্ত ব্যক্তি দুঃখ-কষ্ট এবং অন্তর্নিহিত কিছু হতাশায় নিমজ্জিত। আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যে জিমি কিনন নামের একজন মাদকাসক্ত ১৯৫৩ সালের ১৪ সেপ্টেম্বর শুরু করেন নারকোটিকস এনোনিমাস। অনেক মাদকমুক্ত বা মাদকাসক্ত ব্যক্তির কাছে অত্যন্ত সুপরিচিত নাম হলো নারকোটিকস এনোনিমাস, সংক্ষেপে এনএ প্রোগ্রাম। এটি একটি সভ্যসংঘ বা বন্ধুমণ্ডলী, যা জাতি-বর্ণ-ধর্ম, সামাজিক অবস্থান ও অন্যান্য অসমতার বাইরে নিজেদের মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য একে অপরকে সহায়তা করে থাকে। তাদের মূল কাজ হলো সহভাগিতা বা শেয়ারিং। মাদকাসক্ত ব্যক্তিরা ধ্যানের ১২টি ধাপ পালন এবং তাদের সহভাগিতার মাধ্যমে আত্মিক জাগরণ ঘটায় এবং নম্র, ভদ্র ও নেশামুক্ত জীবনের জন্য চিন্তাচেতনা ও চর্চা চালিয়ে যায়। বিশ্বের ১৩৮টি দেশে বর্তমানে প্রায় ৫৬ হাজার এনএ গ্রুপ রয়েছে; যারা নিয়মিত মিলিত হয় এবং শেয়ারিং করে। বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা নেহাত কম নয়। প্রায় ২২ বছর আগে বাংলাদেশে এনএ প্রোগ্রামের আবির্ভাব ঘটে। সম্প্রতি এ প্রোগ্রামের বিস্তার ও গতি বহুলাংশে বেড়েছে। এমন এনএ প্রোগ্রামের জন্য সার্ভিস কমিটি তৈরি হয়েছে। ঢাকাসহ অন্যন্য জেলায় ১০টি গ্রুপ রয়েছে; যারা নিয়মিত সহভাগিতা বা শেয়ারিং মিটিং করে থাকে। সর্বোপরি এনএ হলো ফেলোশিপ ও সেলফ-হেলপ গ্রুপ।বেশ কয়েক হাজার ছেলেমেয়ে এনএ গ্রুপের সংস্পর্শে এসে বর্তমানে নেশামুক্ত স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। যারা সহজে নেশা বা মাদক ছাড়তে চায় না বা চিকিৎসায় যেতে চায় না, তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছা বৃদ্ধিতে ফেলোশিপ সাহায্য করে থাকে। যেকোনো মাদকাসক্ত ব্যক্তিকে সাহায্যের জন্য এই ফেলোশিপ সর্বদাই হাত বাড়িয়ে রেখেছে। জাহিদ রহমান, ঢাকা।[email protected]মহিলা ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে সিরিজ জিতে আলোচনার তুঙ্গে। পৃথিবীর এক নম্বর অলরাউন্ডার আমাদের ঘরে। আর কিছুদিন পর ভারত, পাকিস্তান সিরিজ—সব মিলিয়ে মাশরাফি, সাকিব, আশরাফুলরা দারুণ আলোচনায়। কিন্তু আমাদের মহিলা ক্রিকেটের কী খবর, তা কি আমরা জানি? মনে রাখতে হবে, আমাদের পুরুষ ক্রিকেট দলও কিন্তু এই সাফল্য এক দিনে পায়নি। মহিলা ক্রিকেটকে আমরা যদি এভাবে পেতে চাই, তবে প্রথমে তাদের ওপর দৃষ্টি দিতে হবে; অতঃপর সাফল্যের কথা।খুলনার মেয়ে আইরিন সুলতানা, বগুড়ার স্নিগ্ধা, মুনমুন, নারায়ণগঞ্জের নেহা, শিমু—এঁদের নাম কি কখনো শুনেছেন। জি, এঁরাই মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়। ফারহানা, শাহীনা, লিপি, লিপিকারাও খেলোয়াড় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের। ২০০১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ জোরেশোরে মহিলা ক্রিকেটচর্চা শুরুর উদ্যোগ নেয়। আবাহনী মাঠসংলগ্ন ইনডোর জিমনেসিয়ামে মহিলা ক্রিকেটের অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তার পর থেকে শুরু হয় ক্রিকেটে মহিলাদের যাত্রা। সে সুবাদে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২০০৭ সালে ছয় মাস ধরে প্রশিক্ষণ নিতে থাকেন বগুড়ার মেয়েরা। তা ছাড়া প্রথম শ্রেণীর মহিলা ঘরোয়া ক্রিকেটে নারায়ণগঞ্জ, বগুড়া, ঢাকা জেলা, চট্টগ্রাম, খুলনা, আনসার ও ভিডিপি, ভোলা, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি অংশ নেয়।বিশ্বে যখন ক্রিকেটে পুরুষের পাশাপাশি মহিলারাও খেলছে, তখন আমরা কেন পিছিয়ে থাকব। তাই মহিলা ক্রিকেট নিয়ে আমাদের ভাবতে হবে। ভাবতে হবে অভিভাবকদের। তাঁদের মেয়েদের যদি সত্যিই মাশরাফি, সাকিব, আশরাফুল অথবা ফারহানা, লিপিকাদের মতো দেখতে চান, তবে এখন থেকেই এর প্রস্তুতি শুরু করতে হবে। ঠিক আমরা দেখব, একদিন আমাদের দেশের মেয়েরাও বিশ্বকাপ ছিনিয়ে আনবেন এবং বাংলাদেশের সেই দিন উঠবে সত্যিকারের রক্তিম লাল সূর্য। স্বপ্ন হবে সত্য আর সেই সঙ্গে আসবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলা ক্রিকেটার। শুধু তখন আমাদের মুখে থাকবে একটা কথা—শাবাশ বাংলাদেশ! শাবাশ মহিলা ক্রিকেট দল।এস এম নাজমুল হকসান্তাহার, বগুড়া।