চিঠিপত্র
ফসলের সুরক্ষানদীমাতৃক বাংলাদেশের মোট আয়তনের ছয় ভাগের এক ভাগজুড়ে রয়েছে হাওর-জলাভূমি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া—এই সাত জেলার ৪৮টি বড় হাওরসহ মোট ৪২৭টি হাওর বাংলাদেশের জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। হাওর এলাকার জনগণ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। হাওরের ফসল একটাই, বোরো। কিন্তু প্রতিবছর অকাল বন্যা ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানি ঘটে। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ফসলরক্ষা বাঁধ নির্মাণ শুরু হয়। এ কাজে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়। চলতি বছর সুনামগঞ্জে এক লাখ ৯৩ হাজার ৮৭৭ হেক্টর জমিতে বোরো লাগানো হয়েছিল। এই ফসল রক্ষায় বাঁধ নির্মাণে বরাদ্দ ছিল প্রায় ১৫ কোটি টাকা। এ কাজ নিয়ে শুরু থেকেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত হাওরের ফসল গোলায় তুলতে পারেননি কৃষকেরা। সব ফসলই অকাল বন্যা ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। সরকারের হিসাবেই সুনামগঞ্জে প্রায় এক হাজার ২০০ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। বিপর্যয়ের মুখে পড়েছেন ফসলহারা কৃষকেরা। এই ঢল ও অকাল বন্যা হাওর এলাকার মানুষের প্রধান সমস্যা। এটি এলাকার কৃষি ও জনজীবনকে শুধু বিপন্ন করেছে তা কিন্তু নয়, একই সঙ্গে বিপন্ন করে তুলছে হাওর এলাকার নদীগুলোকেও। ঢলের সঙ্গে নেমে আসা পলিতে নদীগুলো ভরাট হয়ে গেছে। তাই ঢলের পানি এসে সরাসরি হাওরে ঢুকে পড়ে। ফসল তলিয়ে দেয়। এখন নদী খনন ছাড়া অকাল বন্যা থেকে ফসল রক্ষার কথা ভাবা যায় না। কারণ, ঢলের পানি উজান থেকে নামবেই।দেখা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ সময়মতো শুরু করে না। সময় যখন শেষ হয়ে যায় তখন শুরু হয় বাঁধের কাজ। সাধারণত টেন্ডার পদ্ধতি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়। পাউবো বাঁধ নির্মাণের ক্ষেত্রে প্রথমেই কাজে প্রয়োজনের অতিরিক্ত বরাদ্দ রাখে। পরে কাজ দেওয়া হয় কম দরে। এটা তাদের দুর্নীতির একটা কৌশল বলা যায়। দরপত্র পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিটি কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ আদায় করেন। একইভাবে বিল দেওয়ার সময়ও তাঁদের ঘুষ দিতে হয়। এ ছাড়া পাউবো কর্মকর্তা আর ঠিকাদারেরা মিলে অতিরিক্ত ভুয়া বিল উত্তোলন করে থাকেন। পাউবো কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী কাজ না করলে ঠিকাদারদের বিল আটকে দেওয়া হয় অথবা বিভিন্ন ধরনের হয়রানি করা হয়। দরপত্রের মাধ্যমে কাজের পাশাপাশি পিআইসি পদ্ধতিতে বাঁধের কাজ বাস্তবায়নের ক্ষেত্রে দায়বদ্ধতার অভাব, রাজনৈতিক প্রভাব ও আত্মীয়করণসহ নানা সমস্যা রয়েছে। সাধারণত জনপ্রতিনিধি, এলাকার জনগণকে প্রকৃত বরাদ্দ, ব্যয় ও ব্যয়ের খাত সম্পর্কে জানানো হয় না।সরকারের উচিত হাওরবাসীর সঙ্গে নিয়ে আগামী ফসল রক্ষায় এখনই পরিকল্পনা গ্রহণ করা। দ্রুত উদ্যোগ নেওয়া। এ জন্য নদী খনন শুরু করতে হবে এখনই। হাওরে ডুবোবাঁধ ও স্লুইসগেট নির্মাণ করতে হবে। বাঁধ উঁচু করতে হবে। কাজ শুরু করতে হবে নির্ধারিত সময়ে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। কাজের সকল তথ্য এলাকাবাসীকে জানাতে হবে। বাঁধ নির্মাণের নকশা ও পরিকল্পনা অনুযায়ী বাঁধ নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কারণ হাওরের ফসল রক্ষার দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারে না।রমেন্দ্র কুমার দেসুনামগঞ্জ।ফুটওভারব্রিজ চাইঢাকা মহানগরের ব্যস্ততম রাস্তার মধ্যে রামপুরা বাজার অন্যতম। প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের শত শত যানবাহন যাতায়াত করে এ রাস্তা দিয়ে। বিপুলসংখ্যক পথচারীও রাস্তার এপাশ থেকে ওপাশে যায়। এতে প্রতি মুহূর্তেই দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। জীবনের ঝুঁকি নিয়ে পথচারীদের রাস্তা পার হতে হয়। এভাবে রাস্তা পার হতে গেলে একদিকে রাস্তায় যেমন যানজট বেড়ে যায়, তেমনি দুর্ঘটনা ঘটার আশঙ্কাও বাড়ে। নারী, শিশু ও বয়স্কদের সমস্যা হয় সবচেয়ে বেশি। বর্তমানে রামপুরা বাজারে একটি এবং ওয়াপদা রোডের সামনে আরেকটি ফুটওভারব্রিজ নির্মাণ করা একান্ত জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মুহম্মদ মাছুম বিল্লাহপশ্চিম রামপুরা, ঢাকা।সংশোধনীগত বৃহস্পতিবার ‘কালের পুরাণ’-এ পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরের বক্তব্যের উদ্ধৃতির তারিখ ছাপা হয়েছে ১৭ ও ১৮ জুলাই ২০১০। প্রকৃতপক্ষে হবে ১১ ও ১২ জুলাই ২০১০। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখিত। —বি.স.