চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চয়পত্রসম্প্রতি বিভিন্ন সঞ্চয়পত্রের (আগে ক্রয় করাসহ) মুনাফার হার হ্রাস করা হয়েছে। সঞ্চয়পত্র গ্রাহকদের ধনী-দরিদ্রনির্বিশেষে সবার ক্ষেত্রে এটা বলবৎ হবে। ধনাঢ্য ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে দরিদ্র কৃষক-শ্রমিক পর্যন্ত সঞ্চয়পত্রের গ্রাহক আছেন। ধনাঢ্য ব্যক্তি বা কালো টাকার মালিক-গ্রাহকেরা কোটি কোটি টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন। অপর পক্ষে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ, পেনশনভোগী সরকারি বা স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারী প্রমুখ গ্রাহক তাঁদের সারা জীবনের সঞ্চয় এক-দুই লাখ থেকে সর্বোচ্চ ১৫ থেকে ২০ লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে কোনোমতে পরিবার নিয়ে বেঁচে আছেন। শেষোক্ত শ্রেণীর গ্রাহকদের আর্থিক অসহায়ত্বের কথা বিবেচনা করে ১৫ থেকে ২০ বা ২৫ লাখ টাকা পর্যন্ত (সিলিং রেখে) মুনাফা হ্রাসকরণ ও উৎসে কর কর্তন ইত্যাদি ছাড় দেওয়া যায় না? এ বিনীত প্রস্তাবটি বিবেচনা করলে দরিদ্র অসহায় গ্রাহকশ্রেণী উপকৃত হবে। দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে, যদি চারদলীয় জোট সরকারের বন্ধ করে দেওয়া পারিবারিক সঞ্চয়পত্র যা সর্বনিম্ন ১০ হাজার টাকা মূল্যমানেও পাওয়া যেত, তা যদি পুনঃপ্রবর্তন করা হয়। গ্রামীণ জনগণের স্বার্থে উপজেলা ডাকঘরে যেন সঞ্চয়পত্র কেনা ও ভাঙানোর ব্যবস্থা করা হয়। জনৈক পেনশনভোগী কর্মকর্তা, কুমিল্লা।বঞ্চিত মেধাবীরাবিসিএস পরীক্ষার দীর্ঘ ও কঠিন বৈতরণী পার হওয়ার পর যখন একজন চাকরিপ্রার্থী শুধু কোটার কারণে বঞ্চিত হন, তবে এর থেকে যন্ত্রণার আর কী হতে পারে? কোটায় পর্যাপ্তসংখ্যক প্রার্থী পাওয়া না গেলে কোটার জন্য সংরক্ষিত আসনগুলো শূন্যই থাকছে। মেধা থেকে সেসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, যেখানে কোটায় প্রার্থী পাওয়া না যায়, সেখানে মেধাতালিকা থেকে নিয়োগে সমস্যা কোথায়?২৮তম বিসিএসে ৮১৩টি পদের জন্য বিভিন্ন কোটায় কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। তাহলে মেধাতালিকা থেকে প্রার্থী নিয়োগ দিলে তাঁরা কি অযোগ্যতার পরিচয় দিতেন? দেশ থেকে যেখানে দিন দিন মেধা পাচার হচ্ছে সেখানে বিসিএসে কোটার কারণে নিয়োগ বঞ্চিত হলে মেধাবীরা আরও নিরুৎসাহিত বোধ করবে। এক বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ হতে যেখানে দুই-তিন বছর লেগে যায়, সেখানে একজন প্রার্থীর শুধু কোটার কারণে বঞ্চিত হওয়া অমানবিক। শারমিন আরা, বিসিএস পরীক্ষার্থী।