চিঠিপত্র
অফিসের সময়সূচিগত বছর রমজান মাসে সারা বাংলাদেশের সময় লাইট সেভিংয়ের জন্য এক ঘণ্টা এগিয়ে আনার কারণে ইফতারের সময়সূচি ছিল আনুমানিক সন্ধ্যা ৭.০০টা থেকে ৭.৩৫ মিনিট। অন্যদিকে সরকারি অফিস রমজান মাসে বেলা ৩.৩০ মিনিট পর্যন্ত থাকায় ছুটির পর ইফতারের জন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজ বাসস্থানে যেতে প্রায় চার ঘণ্টা সময় পেতেন। এতে করে যে লাইট সেভিং কতটা কার্যকর হয়েছে, বিষয়টি প্রশ্নবিদ্ধ হলেও রমজান মাসে আমাদের মতো সরকারি কর্মজীবীরা ইফতারের আগেই বাসায় পৌঁছাতে পারতেন। আমার ধারণা, এ কারণে যানজটও তুলনামূলকভাবে কম ছিল, যদিও রমজান মাসে স্বাভাবিকের তুলনায় যানজট অসহনীয় পর্যায়ে থাকে। আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে রমজান মাস শুরু। বর্তমানে বাংলাদেশের সময় আগের মতো। এ অবস্থায় গতবারের অভিজ্ঞতা বিবেচনা করে আসন্ন রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি বরাবরের মতো ৯.৩০-৩.০০ না করে এক ঘণ্টা এগিয়ে এনে অর্থাৎ সকাল ৮.৩০-২.০০ করা যায় কি না, সে বিষয়টি সরকারকে বিবেচনা করার অনুরোধ করছি। মুহাম্মদ মাহবুবুর রহমানমহাখালী, ঢাকা।খাবারে ভেজালখাদ্যদ্রব্যে রাসায়নিক দ্রব্য বা ভেজাল মেশানোর খবর প্রায়ই পাওয়া যায়, যখন ভেজালবিরোধী অভিযান চলে। ভেজাল মেশানো খাবার খেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যায়। একশ্রেণীর অসাধু ব্যবসায়ী জনগণের কথা চিন্তা না করে বেশি লাভের আশায় খাদ্যদ্রব্যে ভেজাল মেশায়। কাঁচা ফলকে সময়ের আগেই পাকানোর জন্য রাসায়নিক দ্রব্য মেশায়। মাছ, শাকসবজি, ফলমূল বেশি দিন সতেজ রাখার জন্য মেশানো হয় বিষাক্ত ফরমালিন। ভেজাল খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে এসব বিষ শরীরে চলে আসে। এটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিন্তু এভাবে আর কত ভেজাল খাদ্য গ্রহণ করে যেতে হবে? পৃথিবীর কোনো দেশের মানুষ এভাবে ভেজাল দিয়ে এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভোক্তাদের প্রতারিত করে ধনী হওয়ার আশা করে না।পবিত্র মাহে রমজান প্রায় দরজায় কড়া নাড়ছে। তাই আত্মশুদ্ধির মাসে যাতে অসাধু ব্যবসায়ী লোক ঠকিয়ে ব্যবসা করতে না পারেন, সে জন্য বিএসটিআইকে এখন থেকে দেশব্যাপী জোরালো অভিযান পরিচালনা করতে হবে। সরকারকে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ভেজালকারীকে কঠোর শাস্তির আওতায় এনে ভেজাল-ব্যবস্থা রুখতে হবে। জনগণ খাদ্যে ভেজাল ও রাসায়নিক হতে নিস্তার চায়। আবদুর রাজ্জাকরাজশাহী।