চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যায়ন বিড়ম্বনাসরকারি অথবা বেসরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বিভিন্ন মূল কাগজের ফটোকপি সত্যায়িত করে জমা দেওয়ার জন্য দ্বারস্থ হতে হয় প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার। এ ক্ষেত্রে নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। কোনো কোনো কর্মকর্তা আবার সত্যায়িত করতেই চান না। ফলে কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। আবার যেসব কর্মকর্তা সত্যায়িত করেন, তাঁরা কাগজপত্র ভালোভাবে না দেখেই সত্যায়িত করেন। এমনও শোনা যায়, অনেকে এত সব ঝামেলা থেকে রেহাই পেতে নিজেরাই সিলমোহর বানিয়ে সত্যায়িত করে নেন। তাই সত্যায়িত করার বিষয়টি তুলে দেওয়া উচিত অথবা বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করলে সত্যায়িত করার আলাদা ব্যবস্থা রাখা উচিত।মো. শামীম রেজা ময়মনসিংহ।কোচিং-নির্ভর শিক্ষাদিন দিন স্কুল-কলেজের পড়াশোনা হয়ে যাচ্ছে কোচিং-নির্ভর। কোচিং সেন্টার বা গৃহশিক্ষকেরা উত্তরগুলো তৈরি করে দিচ্ছেন আর শিক্ষার্থীরা তা মুখস্থ করছে। ধারণা করা হয়েছিল, সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা-চেতনার বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের মুখস্থ করার প্রবণতা বিষয়ে বিমুখতা তৈরি করবে। সরকার নোট ও গাইড বই নিষিদ্ধ করেছে। কিন্তু এখনো বাজারে হামেশাই গাইড বিক্রি হচ্ছে। শিক্ষার্থীরা আগের মতো এ গাইড থেকে মুখস্থ করছে এবং পরীক্ষা দিচ্ছে। কোথাও প্রত্যক্ষ, কোথাও পরোক্ষভাবে স্কুল-কলেজের শিক্ষকেরাই উৎসাহিত করছেন একজন শিক্ষার্থীকে কোচিং বা গৃহশিক্ষকমুখী হতে। যে শিক্ষক শিক্ষকতা করছেন, আবার ব্যাচ পড়াচ্ছেন বা কোচিংয়ে ক্লাস নিচ্ছেন, তিনি সন্দেহাতীতভাবে ফাঁকি দিচ্ছেন। শিক্ষকের ক্লাসে ফাঁকি দেওয়ার বাড়তি চাপ পড়ছে শিক্ষার্থীর ওপর, যা তার মানসিক বিকাশ ব্যাহত করছে। আজকাল খ্যাতিমান স্কুলগুলোয় ভর্তি পরীক্ষার বৈতরণী পার হতেও ছোট্ট শিশুদের ভর্তি করানো হচ্ছে কোচিং সেন্টারে। ঢাকা শহরের দেয়াল আর ব্যানারগুলোই এর প্রমাণ। শিক্ষার্থীরা স্কুল-কলেজেই যোগ্য শিক্ষকের কাছ থেকে আদর্শ শিক্ষাটাই পেতে চায়। তাই নীতি-নির্ধারকদের কাছে আবেদন, এ কোচিং-নির্ভর শিক্ষা থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। সাধন সরকার শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।