চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রের মৃত্যুছাত্র বনাম (বিশ্ববিদ্যালয়+ সেশনজট)=মৃত্যু—এই সহজ সমীকরণটা এখন আমাদের সবার জানা। একজন শিক্ষার্থী তাঁর জীবনের বিনিময়ে আমাদের তা শিখিয়েছেন। আমরা কি এখন এতে অভ্যস্ত হয়ে উঠব, নাকি সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা পরিস্থিতি বদলাতে তৎপর হবেন?একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কাঁধে চেপে বসে সেশনজটের বোঝা। অথচ এখানে আসার জন্য তাঁকে কত কষ্ট করতে হয়, তাঁর মা-বাবাকে যে কত রক্ত পানি করতে হয়, তার খবর তো কেউ রাখে না। সেশনজটে বেশ অভ্যস্ত হলেও আজ এ নিয়ে আমি ভাবছি। কেননা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৩৩তম ব্যাচের একজন ছাত্র সোহানুর রহমান নিজের জীবন দিয়ে আমাদের ভাবাতে বাধ্য করেছেন। সম্প্রতি তিনি নিখোঁজ হওয়ার কয়েক দিন পর গত ২৮ জুলাই তাঁর মৃতদেহ পাওয়া যায় টেকনাফ সৈকতে।সোহানুরের নিখোঁজ হওয়ার ঘটনাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এতটুকু গুরুত্ব পায়নি তাদের ব্যস্ততার ভিড়ে, হয়তো এখন তাঁর মৃতদেহ পাওয়ার পর কিছুটা নজর কাড়বে। তাঁর কক্ষের লকারে পাওয়া যায় নিজ হাতে লেখা একটি চিঠি, যে চিঠিতে তিনি তাঁর হতাশার কথা লিখেছিলেন। তাতে তাঁর হতাশাগ্রস্ততার পেছনে বিভাগীয় শিক্ষাব্যবস্থার প্রভাব থাকার প্রমাণ মেলে। অনার্সে প্রথম শ্রেণী পাওয়া মেধাবী এই ছাত্রটি কেন তাঁর প্রিয় বিভাগের প্রতি এতটা ক্ষুব্ধ ছিলেন? এর উত্তর কে দিতে পারে? হয়তো এর উত্তর জানেন তাঁর সহপাঠীরা, যাঁরা তাঁর মতোই পরিস্থিতির শিকার; অথবা তাঁরই ব্যাচের বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়া চাকরিজীবী বন্ধুরা, যাঁদের মা-বাবার পাঠানো অর্থে আর চলতে হয় না।এ বিশ্ববিদ্যালয়ে এখন ব্যাচ বলে কোনো কিছুরই আর তাৎপর্য নেই। একটা উদাহরণ দেওয়া যাক, ৩৩তম ব্যাচের প্রাণিবিদ্যার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ হবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ৩৪/৩৫/৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে।সরকারকে দেশের শিক্ষাব্যবস্থার মান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি এবং সেই সঙ্গে সোহানুরের মতো আর কোনো মেধাবী ছাত্রের জীবন যেন হতাশায় ঝরে না যায়, সেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করছি।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।গণগ্রন্থাগার চাইমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়াবাজার এলাকায় বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই এখানে বসবাস করেন। কিন্তু এ এলাকায় কোনো গণগ্রন্থাগার নেই। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও তারা গ্রন্থাগারের সুযোগ থেকে বঞ্চিতই রয়ে যাচ্ছে। জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের স্বার্থে কর্তৃপক্ষকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।মোশারফ হোসেনদৌলতপুর, মানিকগঞ্জ।মুদ্রা হিসেবে চকলেটবাজারে কোনো পণ্যসামগ্রী কিনতে গেলে গ্রাহক যদি এক টাকা ফেরত পায়, তাহলে অনেক সময় ব্যবসায়ীরা টাকার পরিবর্তে গ্রাহককে চকলেট দেন। খুচরা টাকা নেই অজুহাতে ব্যবসায়ীরা মুদ্রা হিসেবে চকলেট ব্যবহার করে চলেছেন। এটা অন্যায়, এখনই বন্ধ হওয়া উচিত। আর এক টাকার মুদ্রার তীব্র সংকট থাকলে তা দ্রুত নিরসনের উদ্যোগ নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. সোহেল রানাবদরগঞ্জ, রংপুর।