চিঠিপত্র
প্রশ্নপত্রে ভুলবিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ব্যাপক ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুনরায় পরীক্ষা গ্রহণের মাধ্যমেই এটা সমাধানযোগ্য। অন্যথায় হাজার হাজার মেধাবী পরীক্ষার্থী বঞ্চিত হবেন। যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয়, সেখানে অন্য কী উপায়ে এর সমাধান করবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন, তা বোধগম্য নয়। অন্য যে উপায়ই অবলম্বন করা হোক না কেন, তাতে সব সেটের পরীক্ষার্থীরই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ২ নম্বর সেটে অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীই সমান মেধাবী নন, তাই ঢালাও নম্বর প্রদান করলে অন্য সেটের পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন, আবার না করলে মেধাবীরা বাদ পড়বেন। এ পরিস্থিতিতে গ্রহণযোগ্য সমাধান একটাই—এই পরীক্ষা বাতিল করে দ্রুত পুনরায় পরীক্ষা নিতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা কোনোভাবেই বাংলাদেশ সরকারি কর্মকমিশন একজন চেয়ারম্যানের খামখেয়ালিপনায় চলতে পারে না। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সুমন, ঢাকা।কয়লানীতিবিদ্যুৎ-সংকটে দেশের অগ্রগতি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। শুধু অর্থনীতি নয়, রাজনীতির জন্যও এ সংকট অশনিসংকেত বলে বিবেচিত হচ্ছে। রাজনৈতিকভাবে যে দল বিরোধী দলে থাকে, তারা সরকারের বিরুদ্ধে"বিদ্যুতের ইস্যুটি রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য কিংবা আন্দোলন করার প্রেক্ষাপট তৈরির জন্য নিয়ে আসে। দেশে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে, উৎপাদন হচ্ছে তার চেয়ে অনেক কম। ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এমতাবস্থায় জ্বালানির বিকল্প উৎসগুলোর দিকে নজর দিতে হবে। বাংলাদেশে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে, তা দিয়ে অনেক বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশে বিপুল পরিমাণ কয়লা মজুদ থাকলেও তা উত্তোলন ও ব্যবহারে নজর দেওয়া হয়নি। এমনকি বর্তমানে যখন বিদ্যুতের অভাবে দেশে অচলাবস্থা চলছে, তখনো সরকারের পক্ষে কয়লানীতি চূড়ান্ত করা হয়নি। কিন্তু কোন পদ্ধতি অনুসারে কয়লা উত্তোলিত হবে সে বিতর্কের গোলকধাঁধায় সবাই এখনো আবর্তিত হচ্ছে। অপ্রিয় হলেও সত্য, দেশে এ মুহূর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা মাত্র একটি। বিদ্যুতের চাহিদা পূরণের স্বার্থে অতি দ্রুত কয়লানীতি চূড়ান্ত করার উদ্যোগ নিতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে এখনই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।এস এম মাহবুবুর রহমান সুমনমাইজদী, নোয়াখালী।