চিঠিপত্র
গৃহনির্মাণ ঋণজমি ও নির্মাণসামগ্রীর ক্রমবর্ধমান মূল্যের কারণে সৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বাংলাদেশের যেকোনো শহরে বাড়ি তৈরি করা দুঃসাধ্য হয়ে পড়েছে। এর পাশাপাশি বাংলাদেশের তালিকাভুক্ত ব্যাংকগুলোয় হাজার হাজার কোটি টাকা প্রতিবছর অব্যবহূত থেকে যাচ্ছে। গত বছর এর পরিমাণ ছিল ৫৬ হাজার কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকার জন্য ব্যাংকগুলোকে বছরে আমানতকারীদের প্রায় চার হাজার কোটি টাকা সুদ দিতে হয়েছে। নিরাপদ বিনিয়োগের সুযোগের অভাবে ব্যাংকগুলো এ টাকার বিনিময়ে কোনো মুনাফা পায়নি। এ অব্যবহূত টাকার একাংশ যদি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের (যাঁদের চাকরি ১৫ বছর বা তার চেয়ে বেশি) বেতন ও পেনশন সুবিধার বিপরীতে গৃহনির্মাণ ঋণ হিসেবে দেওয়া হয়, তবে বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী বাড়ি তৈরি বা কিনতে সক্ষম হবেন। এতে দেশের ক্রমবর্ধমান গৃহায়ণ সমস্যা লাঘব হবে এবং ব্যাংকগুলোর লাভ বৃদ্ধি পাবে। ব্যাংকগুলোর আয় থেকে সরকার আনুপাতিক হারে বর্ধিত কর পাবে। এ বিনিয়োগ প্রায় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এবং অনেক তালিকাভুক্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ৫ শতাংশ সুদে এ ঋণসুবিধা ভোগ করছেন। অথচ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ঋণের সুদের হার অনেক বেশি এবং ঋণের পরিমাণ অপ্রতুল। আশা করি, সরকার বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।শামীমা আফরোজঢাকা।শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতাবিশ্ববিদ্যালয় একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে পড়ার সুযোগ লাভ করা প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করেন উচ্চমাধ্যমিক পাসের পর ভর্তিযুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে। ভর্তিযুদ্ধে জয়লাভ করা কোনো দেশ জয়ের যুদ্ধে জয়লাভ করার চেয়ে কম নয়। কারণ, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় আসনসংখ্যা খুবই সীমিত। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া অবশ্যই সৌভাগ্যের ব্যাপার।কেবল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াই নয়, বরং জীবনের বাকি পথটুকুও যাতে সাফল্যমণ্ডিত হয়, সে লক্ষ্যেই এখানে পড়াশোনা করতে আসা। বিশ্ববিদ্যালয়ে পড়ার ফলে এবং এখান থেকে পড়াশোনা শেষ করলে তাঁদের জীবনের বাকি পথটুকু অনেকখানি সহজ হয়। কিন্তু তাঁদের এই স্বপ্নে তখনই ছেদ পড়ে, যখন বিশ্ববিদ্যালয়গুলোয় ঘটে অরাজকতা, বিশৃঙ্খলতা, মারামারি, হানাহানি। প্রায় প্রতিদিনই সংবাদপত্রে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ঘটিত অরাজক পরিস্থিতির খবর প্রকাশিত হচ্ছে। অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করছে। বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার জায়গা, মারামারি, হানাহানির জায়গা নয়—এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে এত অরাজকতা কারোরই কাম্য নয়। শুধু শিক্ষার্থীরা কেন, যেকোনো সাধারণ মানুষের কাছেও এটি কাম্য নয়।আমরা যাঁরা শিক্ষার্থী, তাঁরা সবাই আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান হবে বিশৃঙ্খলতা ও অরাজকতার ঊর্ধ্বে। অদূর ভবিষ্যতে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে শুধুই শিক্ষার আধার, যেখানে প্রত্যেক শিক্ষার্থী নির্বিঘ্নে পড়ার সুযোগ পাবেন। বন্যা, যশোর।সড়ক দুর্ঘটনাইদানীং সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। একদিকে গাড়িচালকদের অদক্ষতা ও ধৈর্যের অভাব, অন্যদিকে জনসচেতনতার অভাব এবং নিয়ম না মেনে রাস্তা পারাপার। ঢাকা শহরকে বর্তমানে বিশ্ববাসী ‘যানজটের নগরী’ হিসেবে চেনে, এটা সত্যিই আমাদের জন্য লজ্জানজক। বিআরটিসির এক পরিসংখ্যানে দেখা গেছে, গাড়িচালকদের এক উল্লেখযোগ্য অংশ অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক; কেউ বা মাদকসেবী। যদি তা-ই হয়, কেন তাঁরা এসব বিষয় জেনেশুনে দোষী চালক-বাসমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? ট্রাফিক আইন যাতে দেশের সর্বস্তরের মানুষ মানে সে ব্যাপারে কর্তৃপক্ষকে জনসচেতনতা বৃদ্ধির কাজ জোরদার করতে হবে। ইমন,মিরপুর, ঢাকা।বিসিএস পরীক্ষা৩০তম বিসিএস পরীক্ষার পর এক সপ্তাহেরও বেশি সময় পার হলেও কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বা জানায়নি। বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে এ রকম টালবাহানা কাম্য নয়। লক্ষাধিক পরীক্ষার্থীকে একরকম অনিশ্চয়তার মধ্যে রেখে কর্তৃপক্ষ পরিস্থিতিকে শুধু খারাপের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের সংস্কৃতিই এমন হয়েছে যে বড় ধরনের কোনো আন্দোলন ছাড়া সহজেই কিছু হয় না। পিএসসি যদি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করে, তাহলে সেটা খুবই দুঃখজনক। পরীক্ষা বাতিল ছাড়া যে এ সমস্যার সহজ কোনো সমাধান নেই (যেহেতু সমস্যা একটি বিশেষ সেটকেন্দ্রিক এবং সেই সেটের জন্য যেকোনো সিদ্ধান্ত পরীক্ষার্থীদের একটি অংশকে বঞ্চিত করবে), পিএসসিকে তা বুঝতে হবে এবং এ ব্যাপারে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান বাতলে দিতে হবে।প্রত্যয়, রাজশাহী।সুষম উন্নয়নবাংলাদেশের সামগ্রিক উন্নয়নের একটি প্রধান অন্তরায় হচ্ছে প্রায় সবকিছুই রাজধানীভিত্তিক হওয়া। প্রশাসনিক, অবকাঠামোগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অধিকাংশই পরিচালিত হয় ঢাকায়। বিভাগীয় শহরগুলোও এ ধরনের কিছু কিছু সুযোগ-সুবিধা লাভ করে। কিন্তু জেলা শহরগুলো এ ক্ষেত্রে বঞ্চিত। একটি দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য সমগ্র দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার বিকল্প নেই। তা না হলে মুষ্টিমেয় মানুষ সুবিধা পাবে আর দেশের সিংহভাগ মানুষ থাকবে সুবিধাবঞ্চিত।তা ছাড়া প্রায় সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা রাজধানীকেন্দ্রিক হওয়ায় ঢাকা শহরে জনসংখ্যার চাপ বাড়ছে ক্রমশ। এতে করে ঢাকা শহরের ভারসাম্য শূন্য বিন্দুতে পৌঁছে গেছে। ফলে স্বাস্থ্যগত, সামাজিক ও নৈতিক অগণিত সমস্যা তৈরি হচ্ছে দিন দিন। আবার এসব সমস্যার গতি-প্রকৃতি ও প্রভাব জটিল রূপ ধারণ করছে। তাই প্রতিটি সরকারের উচিত এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।মোহাম্মদ নাসির খানচাঁদপুর।ট্রেন চাইব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নতির জন্য সহজ যোগাযোগব্যবস্থা হচ্ছে একটা অন্যতম শর্ত। সিলেটের সঙ্গে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের সম্পর্ক বহুকাল আগে থেকেই। বর্তমানে শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের খাতিরে এ অঞ্চলের জনগোষ্ঠীর একটা বিরাট অংশ সিলেটে অবস্থান করছে এবং প্রতিনিয়ত তা বেড়েই চলছে। অথচ সিলেটের সঙ্গে ময়মনসিংহের যোগাযোগব্যবস্থা এতই করুণ যে পাঁচ ঘণ্টার পথ পাড়ি দিতে হচ্ছে নয় ঘণ্টায় এবং প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। ময়মনসিংহ-সিলেটের মধ্যে যে রেলপথ রয়েছে, সেটির সংস্কার এবং ময়মনসিংহ থেকে সিলেট (ভায়া কিশোরগঞ্জ) একটি আন্তনগর ট্রেন চালু করলে যাত্রীদুর্ভোগ অনেকটাই লাঘব হবে। এতে করে সিলেটের সঙ্গে ময়মনসিংহবাসীর ব্যবসা-বাণিজ্যের আরও অগ্রগতি হবে।ইমরুল হাসানসিলেট।