চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান শিক্ষা২ ও ৩ আগস্ট প্রথম আলোয় মুহম্মদ জাফর ইকবাল বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। এর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমি একজন শিক্ষক হিসেবে আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বা অভিভাবক কাউকেই আমার একক প্রচেষ্টায় এ অশুভ দিকটি সম্পর্কে বোঝাতে পারছিলাম না এবং একটি চাপা বেদনা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। আজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ বিষয়টি তুলে ধরায় নিশ্চয়ই এর একটা ইতিবাচক প্রভাব আমরা পরবর্তী সময়ে পাব বলে কিছুটা স্বস্তি পাচ্ছি। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তার একটি হচ্ছে উচ্চশিক্ষায় আসন-সংকট। এর সঙ্গে আমি আর একটু যোগ করতে চাই, তা হচ্ছে একটি ধারণা বেশ চালু আছে যে, বিজ্ঞানে খুব ভালো ফল না করতে পারলে নাকি কিছু করা সম্ভব নয়। এ ধারণা বদলাতে হবে। এখন প্রযুক্তির যুগ, সুতরাং বিজ্ঞানের জ্ঞান অত্যাবশ্যক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিদ্যালয়গুলোতে নবম শ্রেণীতে ভর্তির সময় একটি গ্রেডিং পয়েন্ট দেওয়া হয় এবং নিচে গ্রেডিংপ্রাপ্তরা বিজ্ঞান শাখায় পড়তে পারে না। বিজ্ঞানে শিক্ষার্থী কমে যাওয়ার এটিও একটি কারণ। এখানে আরও শিথিল হওয়া উচিত। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শিগগিরই বিজ্ঞানকে সহজবোধ্য করে শিক্ষার্থীদের আগ্রহী করার পদক্ষেপ নেবে এই প্রত্যাশা। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে হবে, যাতে এই প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে আমরাও তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি।শাহীন আখতার, মীরপুর, ঢাকা।বিসিএস পরীক্ষা২৭তম বিসিএস পরীক্ষার আগের পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা সবসময় এক লাখের মধ্যেই সীমাবদ্ধ থাকত। কখনোই এক লাখ ছাড়িয়ে যেত না। তার পরও মোট পদসংখ্যার বিপরীতে কমপক্ষে ১০ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো। বাংলাদেশের জনসংখ্যা ক্রমবর্ধমান। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীর সংখ্যাও বাড়ছে। ফলে ২৮তম বিসিএস থেকে প্রতিটি বিসিএসে প্রায় দেড় লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কিন্তু পিএসসির এ সংখ্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ২৮তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় টেকানো হয়েছিল মাত্র ১১ হাজার ৭৮৮ জনকে, যা মোট পদসংখ্যার সাত গুণেরও কম। ২৯তম বিসিএসে প্রিলিমিনারিতে টেকানো হয়েছিল ১৩ হাজার ৫৩৬ জনকে, যা মোট পদসংখ্যার প্রায় সাত গুণ। অর্থাৎ প্রতিটি বিসিএসে প্রিলিমিনারিতে কমপক্ষে সোয়া এক লাখ পরীক্ষার্থী বাদ পড়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৮ হাজার আটজন। পদ রয়েছে প্রায় দুই হাজার ৬০০টি। প্রতিটি পদের বিপরীতে পরীক্ষা দিয়েছেন প্রায় ৫৭ জন। কিন্তু এবারও যদি ছয় বা সাত গুণ পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তা একেবারে ঠিক হবে না। তা ছাড়া ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ছিল ভুলে ভরা। সেট-২-এর ইংরেজি প্রশ্নে যেমন ভুল ছিল, তেমনি সব সেটের গণিত ও বাংলার প্রশ্নে কিছু ভুল ছিল। কাজেই শুধু সেট-২ নয় সব সেটের পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে।মো. মনিরুজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।উপাচার্যের সমীপে...আবার বন্ধ হয়ে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জানুয়ারি থেকে এখন পর্যন্ত অনির্ধারিতভাবে এ বিশ্ববিদ্যালয় মোট তিনবার বন্ধ হয়েছে। সাধারণ ছাত্রের মৃত্যু নিয়ে আন্দোলন, পয়লা বৈশাখে স্থানীয় গ্রামবাসীর সঙ্গে ছাত্রদের সংঘর্ষকে ঘিরে ক্ষোভ দমন করতে উপাচার্য দুবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও এবারের ইস্যুটা ভিন্ন। এবারে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি ছিল বর্ধিত বেতন-ফি বাতিল ঘোষণা করা। গত ২৬ তারিখ থেকে এ জন্য সাধারণ ছাত্রছাত্রীরা মিছিল করেছেন, সভা করেছেন, আয়োজন করেছেন গণসংগীত ও পথনাটকের। এমনকি নিজেদের রক্ত দিয়ে ব্যানার লিখে এবং সংবাদ সম্মেলন করে তাঁদের যৌক্তিক দাবি তুলে ধরেছেন। কিন্তু উপাচার্য নিশ্চুপ। অবশেষে ছাত্ররা দাবি আদায়ের চিরাচরিত পন্থা সহিংসতাকে বেছে নিয়েছেন। ফলাফল ছাত্র এমনকি ছাত্রীদেরও পুলিশ দিয়ে লাঠিপেটা, নির্বিচারে গ্রেপ্তার, হঠাৎ হলত্যাগের নির্দেশ এবং উপাচার্যের সেই আন্দোলন দমানোর সহজ সমাধান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ছাত্ররা তাঁদের যেকোনো দাবি নিয়ে উপাচার্যের কাছে গেলে তিনি অছাত্রদের দাবি বলে উড়িয়ে দেন। উপাচার্যের কাছে আমার প্রশ্ন, ছাত্রদের দাবি অযৌক্তিক ও অসংগতিপূর্ণ মনে হলে কেন তিনি সংবাদ সম্মেলন করে এ দাবির বিরোধিতা করছেন না। আর যেসব ছাত্রছাত্রী পুলিশের লাঠিপেটার শিকার হলেন, তাঁরা সবাই কি অছাত্র, বহিরাগত? বেতন-ফি বাতিলের আন্দোলন করে এসব বহিরাগতদের কী স্বার্থ উদ্ধার হবে? সাধারণ ছাত্রদের চার দফা দাবির একটি হলো—প্রশাসনিক হয়রানি বন্ধ করা। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে আন্দোলন দমন করা হলে সেশনজট আরও বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয় নয় মাসই বন্ধ থাকবে। তাই উপাচার্যের কাছে দাবি, ছাত্রদের প্রতিপক্ষ না ভেবে তাঁদের সঙ্গে আলোচনায় বসুন, সব দাবি মেনে নিতে না পারলে অপারগতা জানিয়ে কিছু কিছু খাতে বর্ধিত টাকা কমিয়ে ছাত্রদের শ্রদ্ধাভাজন হন। নতুবা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার এ সংস্কৃতি বাদ দিয়ে পদত্যাগ করুন।সায়মা সুলতানাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বয়স্ক ভাতাষাটোর্ধ্ব বয়সের অসহায় দুস্থ বৃদ্ধ-বৃদ্ধাকে বয়স্ক ভাতা দেওয়া হয়। কিন্তু এই বয়স্ক ভাতা খুবই সামান্য। যার কোনো উপার্জন নেই বা সহায়-সম্বল নেই, সে-ই দুস্থ ও অসহায়। তাঁরাই বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত। সে মতে একজন দুস্থ ও অসহায় ব্যক্তির এক মাস ভরণপোষণের জন্য যা লাগবে, তা-ই বয়স্ক ভাতা হওয়া উচিত। বয়স্ক ভাতার নামে বর্তমানে প্রাপ্ত অর্থে একজন মানুষের দু-চার দিনের বেশি চলা সম্ভব নয়। তাই একজন ব্যক্তির ন্যূনতম খাওয়ার মাসিক খরচ নির্ধারণপূর্বক দুস্থ ও অসহায়দের জন্য বয়স্ক ভাতা হিসেবে প্রদানের জন্য সরকারের নীতিনির্ধারক মহলের প্রতি অনুরোধ করছি।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।