চিঠিপত্র
বিদ্যাসাগরের চিঠিঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শৈশবে যখন বাল্যশিক্ষা পড়তে শুরু করেছিলেন অর্থাৎ ক খ গ থেকে ক্ষ পর্যন্ত, তখনই তাঁর প্রতিভার প্রকাশ ঘটেছিল একটি অদ্ভুত চিঠিতে। যা তাঁর বাবার কাছে লেখা। চিঠিটি এ রকম—‘ববর চরণ নমসকরণ টকত পঠন নল ভত ভত মরণ’। অর্থাৎ, বাবার চরণে নমস্কার, টাকা পাঠান, নইলে ভাতে ভাতে মরণ। আ-কার উ-কার তখনো শেখেননি। কাজেই এর বেশি তিনি লিখবেন কী করে! তাঁর বাবা চাকরি করতেন, ঘরে টাকার প্রয়োজন। তাই তাঁর মা দুঃখ করে বলেছিলেন, কাকে দিয়ে চিঠি লেখাবেন। এ জন্য বিদ্যাসাগর নিজেই এই অদ্ভুত চিঠিটি লিখেছিলেন।একটি ৬০ বছরের পুরোনো পত্রিকার লেখাপড়া, খেলাঘর বা চিঠির কলামে এমনকি ওই পত্রিকার মালিকের কাছেও চিঠিটি লিখেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, গত পাঁচ মাসেও ওই চিঠিটি কোনো কলামেই ছাপা হয়নি। এতে প্রমাণিত হয় যে তাঁরা বিদ্যাসাগরকে কোনো মূল্যই দেন না। সুলতান তালুকদারবিলাসপুর, গাজীপুর।নেটওয়ার্ক চাইকক্সবাজারের কুতুবদিয়া উপজেলা একটি দ্বীপ, যেখানে বর্তমানে গ্রামীণ ও রবির দুটি করে এবং বাংলালিংকের একটিসহ মোট পাঁচটি টাওয়ার থাকলেও টেলিটক, ওয়ারিদ ও সিটিসেলের কোনো টাওয়ার নেই। দ্বীপের অধিকাংশ গ্রাহক টেলিটক, ওয়ারিদ ও সিটিসেলের কলরেট ও অন্যান্য সুযোগ-সুবিধার প্রতি দিন দিন আকৃষ্ট হলেও দ্বীপের কোথাও উল্লিখিত অপারেটরের স্থায়ী নেটওয়ার্ক না থাকায় অন্য অপারেটরের সিম ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।কুতুবদিয়া উপজেলা সদর ও উত্তর ধুরুংয়ে একটি করে টেলিটক, ওয়ারিদ ও সিটিসেলের শক্তিশালী টাওয়ার স্থাপন করা হলে পার্শ্ববর্তী সমুদ্রের জেলেরাসহ পুরো দ্বীপের গ্রাহকেরা নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন। সুতরাং কুতুবদিয়াবাসীর একমাত্র দাবি, গ্রাহকসংখ্যা যাচাই করে যত দ্রুত সম্ভব কুতুবদিয়া উপজেলা সদর ও উত্তর ধুরুংয়ে একটি করে টেলিটক, ওয়ারিদ ও সিটিসেলের শক্তিশালী টাওয়ার স্থাপন করা হোক।এস এম ছাইফুল্লাহ খালেদচেয়ারম্যান, সমাজকল্যাণ পরিষদকুতুবদিয়া, কক্সবাজার।