চিঠিপত্র
সন্ত্রাসমুক্ত শিক্ষাকেন্দ্রবাংলাদেশ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পরাধীন জাতির খাঁচা থেকে ছাড়া পেয়ে একটি স্বাধীন জাতিতে পরিণত হলো। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও আমাদের দেশে নানা সমস্যাই রয়ে গেল, তার মধ্যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস খুবই উল্লেখযোগ্য। আজকাল ছাত্রজীবনে রাজনীতি, দলাদলি ও উন্নত অস্ত্রের সাহায্যেই এ রকম ঘটছে। ওই পথে পা বাড়ানোর ফলে বহু ছাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মানব জীবনে নেমে আসছে চরম হতাশা। যারা দেশে মেধাবী, তারাই যদি দেশ গঠনের চেয়ে বিশৃঙ্খলা লাগানোর কাজে পটু হয়, তাহলে আর এ দেশের নাম সোনার বাংলাদেশ কেন? আজ রাজনীতি শিক্ষাঙ্গনে প্রেতাত্মা হিসেবে কাজ করছে। ছাত্রদের কী যে লাভ রাজনৈতিক দলের সমর্থক হয়ে মারামারি করে লাশ হয়ে স্বজনের বুকে ফিরে যেতে। বাংলাদেশি ছাত্ররা এটা চিন্তা করে না যে, অন্য সব দেশই এগিয়ে থাকার প্রধান কারণ শিক্ষা, তারা ওটা চিন্তা করলে এভাবে হিংস্র মারামারি, কাটাকাটি করত না। শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করে উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলুন। মো. মিনহাজুল আবেদীন মহসিন জসিমনগর, বাজিতপুর।সংসদ টিভি চ্যানেলসরকার ‘সংসদ টিভি চ্যানেল’ নামে নতুন একটি টিভি চ্যানেল চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। এটি চালু হওয়ার কথা ছিল গত জুলাই মাসে। এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু জুলাই মাস পার হয়ে গেছে, এখনো টিভি চ্যানেলের কোনো খবর দেখছি না। সংবাদপত্রেই পড়েছিলাম, ‘সংসদ টিভি চ্যানেল’ সংসদ অধিবেশন লাইভ প্রচার করবে।এই চ্যানেল চালু হলে সারা দেশের মানুষ দেখতে ও জানতে পারবেন তাঁদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সাংসদ, সংসদে গিয়ে তাঁদের চাওয়া-পাওয়ার কথা বলছেন কি না। এ ছাড়া চ্যানেলটি চালু হলে অনেক সাংসদও সংসদে কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকবেন বলে মনে হয়। চ্যানেলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, সংসদ অধিবেশন যখন চলবে না তখন শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করা হবে। আমাদের মতো পিছিয়ে পড়া দেশে এটি শিক্ষা বিস্তারে বড় হাতিয়ার হতে পারে। দেশে সুশিক্ষা, মানসম্মত শিক্ষা, সৃজনশীল প্রশ্ন, ভাষা শিক্ষা, সাক্ষরতা ইত্যাদি প্রসারে এই চ্যানেল বিরাট ভূমিকা রাখবে। সরকারের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব ‘সংসদ টিভি চ্যানেল’ চালু করুন। সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।