চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্বকালীন ছুটিনারী ও তার সন্তানের শারীরিক-মানসিক উন্নয়নের লক্ষ্যে মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে উন্নীত করার মৌখিক ঘোষণা এখনো বাস্তবায়িত হয়নি। এই বিলম্বের কারণে বহু নারী ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন শ্রেণীর পেশাজীবী নারীরা আশায় দিন গুনছে, কবে তা বাস্তবায়িত হবে। সরকারের কাছে অনুরোধ, যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে, তাই আর কালবিলম্ব না করে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি কার্যকর করার লক্ষ্যে কর্মস্থলে লিখিত আদেশপত্র পাঠানো হোক।নয়ন, ডামুড্যা, মাদারীপুর।বিসিএস পরীক্ষাসম্প্রতি অনুষ্ঠিত ৩০তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ছিল। অথচ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান প্রশ্নপত্রে ভুল ও অসংগতির কথা স্বীকার করলেও এর দায় নিতে রাজি নন। তাঁর মতে, সব দোষ বিজি প্রেসের। প্রশ্নপত্র ভুলের দায়িত্ব সরকারি কর্মকমিশনকে নিতে হবে। পিএসসির ভুলে পরীক্ষার্থীরা কেন ক্ষতিগ্রস্ত হবেন? এখন পরীক্ষা বাতিল করা ছাড়া আর কোনো সমাধান নেই। একটি মানসম্পন্ন প্রশ্নপত্র তৈরি করে আবার পরীক্ষা নেওয়া হলেই এ সমস্যার সমাধান হবে।নিলুফা ইয়াছমীনজয়পুরহাট।মাদকের ছোবলগোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে বর্নি বাঁওড় নামে একটি বাঁওড় রয়েছে, যা আশপাশের অনেক জেলার মানুষের কাছে পরিচিত। কিন্তু দুঃখের বিষয়, গ্রামটি বর্তমানে ভয়াবহ মাদকের ছোবলে ক্ষত-বিক্ষত। গ্রামের কিছু চিহ্নিত সন্ত্রাসী মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। গাঁজা, ফেনসিডিল এমনকি হেরোইন দিয়ে এরা গ্রামের নিরীহ, সহজ-সরল তরুণ-যুবকদের অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। গোপালগঞ্জ শহর থেকেও এখানে মাদক নিতে আসে অনেকে। এই সন্ত্রাসী গোষ্ঠীর ভয়াবহ মাদকের ছোবলে ইতিমধ্যেই গ্রামের অনেক ভালো ও মেধাবী ছেলে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ১৪ বছর থেকে শুরু করে ৫০-৬০ বছর বয়সী মানুষও এখন অহরহ এসব মাদক সেবন করছে। এসব মাদক বিক্রি হচ্ছে কর্তৃপক্ষের সামনে। কিন্তু কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন যেন থেকেও নেই। মাদক সেবনকারীরা লিপ্ত হচ্ছে বিভিন্ন রকম অসামাজিক, সন্ত্রাসী কর্মকাণ্ডে। কিন্তু এভাবে চলতে থাকলে অল্প কিছু দিনের মধ্যেই গ্রামের তরুণ ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়বে। আমরা এই অভিশপ্ত মাদকের ছোবল থেকে পরিত্রাণ পেতে চাই।মিলন শেখটুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।কতিপয় স্বার্থান্বেষীসরকারের বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন, অহেতুক লোডশেডিং করে বিশেষ বিশেষ সময়ে জনগণকে কষ্ট দিচ্ছে বিদ্যুৎ বিভাগের কতিপয় স্বার্থান্বেষী কর্মী। জনগণের মধ্যেও এমন ধারণা রয়েছে। কিন্তু কথা হলো, সরকারকে তো এ ধরনের সন্দেহ পোষণ করা মানায় না। কেননা, আইনশৃঙ্খলা রক্ষাকারীসহ রাষ্ট্রের সব ধরনের যন্ত্রপাতি সরকারের হাতে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করা একান্ত জরুরি। এ ছাড়া এদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারা এ ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে নিয়োজিত, তা শনাক্ত করা সরকারের পক্ষে মোটেই কঠিন নয়। এ ধরনের জঘন্য চরিত্রের মানুষের ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা অচিরেই নেবে বলে আশা করি।কে এ চৌধুরী, ঢাকা।