চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবি মরিয়ম কামানঢাকার ওসমানী উদ্যানের গেটের ভেতর যে কালো রঙের বেশ দশাসই কামানটি রয়েছে তারই নাম ‘বিবি মরিয়ম’। সরাসরি খোলামেলা অবস্থায়, অযত্ন-অবহেলায় ফেলে রাখা হয়েছে কামানটিকে। দেখভাল করার কেউ নেই।কয়েক বছর আগে এটি ছিল গুলিস্তানে, তখন এটাকে সবাই গুলিস্তানের কামান বলেই জানত। সম্পূর্ণ অক্ষত হলেও এটি আসলে বহু পুরোনো। আসাম অভিযানের সময় সুবেদার মীর জুমলা এটি কাজে লাগিয়েছিলেন। মীর জুমলা প্রথমে এটি স্থাপন করেন বড়কাটরার সামনে সোয়ারীঘাটে, এটি তখন দেবে যায় বালুর নিচে। বর্ষার সময় এটি চলে যেত পানির তলে। ১৮৪০ সালে ম্যাজিস্ট্রেট ওয়ালসি কামানটা উদ্ধার করে স্থাপন করেন চকবাজার এলাকায়। চকবাজার থেকে এটি সরিয়ে বসানো হয় সদরঘাটে এবং তারপর সদরঘাট থেকে গুলিস্তানে আনা হয় পাকিস্তান শাসনামলের শেষের দিকে। বর্তমানে সিটি করপোরেশনের সামনে ওসমানী উদ্যানে এটির অবস্থান।জাদুঘরে রক্ষিত অন্যান্য কামানের মতো বিবি মরিয়ম এনে দর্শনার্থীদের দেখাতে এবং ইতিহাস সম্বন্ধে জনগণকে অবগত করতে পারে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে উদ্যোগী ভূমিকা নিতে অনুরোধ করছি।মোস্তফা জাহাঙ্গীর আলমউল্লাপাড়া, সিরাজগঞ্জ।বিসিএস পরীক্ষাগত ৩০ জুলাই সারা দেশে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই বাছাই পরীক্ষায় ২ নম্বর সেটের ইংরেজি অংশের দুই-তৃতীয়াংশ প্রশ্নের নির্দেশনাই ভুল ছিল। বিসিএস পরীক্ষায় এ ধরনের ভুল কাম্য নয়। এ ভুলের মাশুল যেভাবেই দেওয়া হোক না কেন সেটা যথার্থ হবে না। তাই মানবিক দৃষ্টিতে চিন্তা করে বাছাই পরীক্ষায় তুলনামূলক কম নম্বরকে মানদণ্ড হিসেবে ধরে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার বেশিসংখ্যক পরীক্ষার্থীকে কৃতকার্য ঘোষণা করা হলে সব সেটের পরীক্ষার্থীর স্বার্থ রক্ষা হবে। বেশিসংখ্যক পরীক্ষার্থীকে কৃতকার্য ঘোষণা করা হলে যাঁরা প্রকৃত অধিকতর মেধাবী, তাঁরা ঠিকই লিখিত পরীক্ষায় বেরিয়ে আসবেন। তা না করা হলে হয়তো অনেক তুখোড় মেধাবী হারিয়ে যাবেন।তুহিন আহমেদশিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।রংপুরের উন্নয়নঅবহেলিত রংপুর অঞ্চলকে বিভাগ ঘোষণা করায় এ অঞ্চলের জনগণ বর্তমান সরকারের প্রতি খুশি। রংপুর অতি প্রাচীন জেলা শহর হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে উন্নয়ন সাধিত হয়নি। বিভাগীয় শহর হওয়ার পর ব্যাপক অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা দরকার। মেট্রোপলিটন সিটি ঘোষণা, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন গঠন, পানি ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ গঠন একান্ত অপরিহার্য। কৃষিনির্ভর এ অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করাও জরুরি। এ অঞ্চলে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় ভারী শিল্প-কারখানা স্থাপন ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসলাইন স্থাপন এ অঞ্চলের জনগণের প্রাণের দাবি।মো. আবুল বাশার, গাইবান্ধা।