চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিবন্ধনখুব শিগগির ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১০-এর সার্কুলার হওয়ার কথা শোনা যাচ্ছে। এ অবস্থায় একটি বিষয় বিবেচনা করা দরকার। বর্তমান উন্নততর শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে যেখানে প্রায় সব নিয়োগ পরীক্ষা নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতিতে নেওয়া হচ্ছে, সেখানে নন-গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (এনটিআরসিএ) তিন ঘণ্টার লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে থাকে। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সুবিধা অনেক। এ পদ্ধতিতে একজন শিক্ষার্থীকে প্রশ্নের উত্তর করতে হলে ওই বিষয় সম্পর্কে পর্যাপ্ত অধ্যয়ন করতে হয়। না-হলে প্রশ্নের সঠিক উত্তর করা সম্ভবপর হয়ে ওঠে না। শুধু গৎবাঁধা কিছু প্রশ্ন মুখস্থ করে বা ভাসা ভাসা ধারণা নিয়ে এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর করা কঠিন। এমসিকিউ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে কর্তৃপক্ষের সময়, অর্থ উভয়ই বাঁচবে এবং এতে করে দরিদ্র মেধাবীরা কম ফির মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারবে। আবশ্যিক ও ঐচ্ছিক সব বিষয়ের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হলে আমার বিশ্বাস, প্রকৃত মেধাবীরাই উঠে আসবে। এনটিআরসিএ কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।মাসুম বিল্লাহ, যশোর।নদীর পরিচয়আমাদের প্রধান নদী পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলী মধুমতী, সুরমা ছাড়াও আরও ২২৩টি নদীর স্রোতোধারা এ দেশের ওপর দিয়ে বিরামহীন বয়ে চলেছে। নদ-নদীর সংখ্যার দিক থেকে আমাদের দেশ অন্যান্য দেশ থেকে যেমন স্বতন্ত্র, তেমনি নদ-নদীর নামের দিক থেকেও অনন্য। নরসুন্দা, কীর্তনখোলা, মহানন্দা, গড়াই, আত্রাই, ইছামতী, রূপসা, সোনাই, কুমার, দুধকুমার, তুরাগ, আড়িয়াল খাঁ, ধরলা, তুলসী, ইরাবতী, কংস, শঙ্খ, বরাক, আগুনমুখা, কুশিয়ারা—কত বিচিত্রই না তাদের নাম। কিন্তু সৌন্দর্যমণ্ডিত বিচিত্র নামের নদ-নদীগুলো সম্পর্কে তথ্যের প্রচার একেবারে নেই বললেই চলে। সাধারণ মানুষের পক্ষে নিজ এলাকার বাইরের কয়টি নদীর নাম বা অবস্থান সহজে জানা সম্ভব? সরকারি বা বেসরকারি হোক, এমন কোনো প্রতিষ্ঠানই নেই যে কিনা সাধারণ মানুষের কাছে বৈচিত্র্যময় নদ-নদীগুলোকে পরিচয় করিয়ে দেবে। নদীগুলোর আজ বড় বেশি জীর্ণদশা চলছে। নদীর স্রোতোধারা অচল হলে যে আমাদের জীবনধারাও অচল হয়ে পড়বে, তা সবাই জানি। নদীর সঙ্গে গণমানুষের পরিচয় থাকলে, যেকোনো নদীর মৃত্যুতে তারা এগিয়ে আসবে। কেননা অচেনা কিছুর মৃত্যুর চেয়ে জানাশোনা কিছুর মৃত্যু অধিক পীড়াদায়ক হয়। তাই সর্বস্তরের মানুষের কাছে নদীকে পরিচিত করে তোলার জন্য নদীপাড়ে, নদী-ব্রিজের ওপর নদী পথের যাতায়াতস্থলে সাইনবোর্ডে বড় করে নদীর নাম, অবস্থান ও আয়তন লেখা যেতে পারে। পাঠ্যপুস্তকে নদ-নদী সম্পর্কে আলোচনা, টেলিভিশনে প্রামাণ্যচিত্র প্রচার করা যেতে পারে। সরকারের কাছে অনুরোধ, গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদীর সঙ্গে গণমানুষের পরিচয় ঘটিয়ে ‘নদীমাতৃক’ দেশটিকে রক্ষা করুন। রবি রফিক, শিক্ষার্থী, ঢাকা কলেজ।হকার পুনর্বাসনক্ষুদ্র ব্যবসায়ী হকারদের পুনর্বাসনে সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। কিছুদিন পরপর ফুটপাত থেকে নির্বিচারে হকারদের উচ্ছেদ করতে দেখা যায়। পুনর্বাসনের পর্যাপ্ত ব্যবস্থা না করায় বেকার হকাররা পেটের দায়ে আবার সেখানে ফিরে যায়। প্রতিদিনের সীমিত রোজগার বন্ধ হয়ে গেলে অস্তিত্বের হুমকি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের পড়ালেখা চালানো অনিশ্চিত হয়ে পড়ে। অন্যদিকে, চাঁদাবাজিসহ নানা নিপীড়ন-নির্যাতনের ফলে দরিদ্র হকারদের অতিষ্ঠ হতে হয়। তাই আইন মেনে হকার উচ্ছেদ করার সময় তাদের পুনর্বাসনের নিশ্চিত পথ দেখাতে হবে। জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।