চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খণ্ডকালীন শিক্ষকগত ২৬ আগস্ট প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসংকট পূরণ করতে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগ হবে। এমন একটা সংবাদ মোটেও খুশি হওয়ার নয়। এটা একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। খণ্ডকালীন নিয়োগ পাওয়া শিক্ষকেরা স্থায়ী চাকরি দাবি করতে পারবেন না? তবে তাঁদের ভবিষ্যৎ কী? তাঁরা কোনো পদোন্নতি পাবেন না, বোনাস পাবেন না, যেকোনো মুহূর্তে তাঁদের সরিয়ে দেওয়া যাবে। এসব শিক্ষক যদি যোগ্যতাসম্পন্ন হন, তাহলে তাঁদের চাকরি কিছু সময় পর স্থায়ী করা হবে না কেন? তবে বর্তমান নিয়মে, অবসর পাওয়া ব্যক্তিদের এসব পদে নিয়োগ দেওয়া যেতে পারে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভেবে দেখা দরকার। আবদুল জলিলশাহবাগ, ঢাকা।সংরক্ষিত বনগত ২৪ আগস্ট প্রথম আলোয় ‘বন ধ্বংস করে চিংড়ি পোনা আহরণ’ শিরোনামে প্রকাশিত বিশেষ প্রতিবেদনটি বিস্ময়কর। সারা বিশ্ব যখন পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতায় উদ্বিগ্ন, তখন একটি গোষ্ঠী নির্বিচারে ধ্বংস করছে প্রাকৃতিক সম্পদ। নিষিদ্ধ জাল দিয়ে বঙ্গোপসাগরের উপকূলে চলছে জলজ-প্রজাতি ধ্বংসের মহোৎসব। একটি চিংড়ি পোনার জন্য অন্যান্য প্রজাতির পোনা ধ্বংস করা হচ্ছে ৮০টি। যার ফলে সামুদ্রিক জলজ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে দেশের উপকূলীয় বনভূমির সংরক্ষিত বনাঞ্চল কেটে চিংড়ি পোনা আহরণের জাল বাঁধার খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একদিকে বন উজাড় হচ্ছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ সহজেই উপকূলে কোনো বাধাপ্রাপ্ত না হয়ে লোকালয়ে আঘাত হানতে পাবরে এবং সৈকতের বালু জোয়ারের পানিতে ধুয়ে বিলীন হবে। এর ফলে চিংড়ি আহরণ থেকে যা আয় হচ্ছে, ক্ষতি হচ্ছে তার কয়েক গুণ। আরও আশ্চর্যের বিষয় হলো, ২৫ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল পাহারা দেন মাত্র চারজন বনকর্মী, যা প্রয়োজনের তুলনায় নেহাতই কম। এ অবস্থা চলতে থাকলে দেশের পরিবেশ চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই এখনই এ সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করতে হবে। খন্দকার মো. রমজান আলীধানমন্ডি, ঢাকা।